বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নারী পাশে থাকলে কম ব্যথা পান পুরুষরা!

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

নারী পাশে থাকলে কম ব্যথা পান পুরুষরা!

ব্যথা সবার জন্যই কষ্টকর। তবে ব্যথার অনুভূতি কি আশপাশের মানুষের আচরণ বা পরিচয়ের ওপর নির্ভর করে? সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষণায় দেখা গেছে, নারী পরীক্ষক শারীরিক ব্যথা সৃষ্টি করলে পুরুষেরা তুলনামূলক কম ব্যথা অনুভব করেন। এমনকি অস্ত্রোপচারের পর নারী গবেষক ব্যথার কথা জানতে চাইলে পুরুষ রোগীরাও তুলনামূলক কম ব্যথার কথা জানান।

এ সময় গবেষকেরা লক্ষ করেন, কোনো পুরুষ অংশগ্রহণকারীর শরীরে ব্যথা সৃষ্টি করার দায়িত্বে নারী থাকলে একই মাত্রার ব্যথা অনুভব করাতে তুলনামূলক বেশি তীব্র উদ্দীপনা প্রয়োগ করতে হতো। এই ফলাফল থেকে উৎসাহ পেয়ে গবেষকেরা পরবর্তী পরীক্ষায় নারী ও পুরুষ পরীক্ষকের উপস্থিতিতে ব্যথার অনুভূতি তুলনা করেন। এবার অংশগ্রহণকারীদের হাতে একটি ছোট যন্ত্র দেওয়া হয়। বোতাম চাপলে যন্ত্রটি মৃদু বৈদ্যুতিক প্রবাহ তৈরি করত। ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে তাদের বোতাম ছেড়ে দিতে বলা হয়। পরীক্ষাটি দুইবার করা হয়—একবার নারী পরীক্ষকের উপস্থিতিতে, অন্যবার পুরুষ পরীক্ষকের উপস্থিতিতে।

পরীক্ষার ফলেও একই ধরনের প্রবণতা দেখা যায়। নারী ও পুরুষ উভয় অংশগ্রহণকারীর ক্ষেত্রেই নারী পরীক্ষকের উপস্থিতিতে একই মাত্রার ব্যথা অনুভব করাতে বেশি তীব্র উদ্দীপনা প্রয়োজন হয়েছিল। গবেষণার প্রথম ধাপে সুস্থ স্বেচ্ছাসেবীদের পায়ের পাতার ওপরের অংশে লেজারের সংক্ষিপ্ত স্পন্দন প্রয়োগ করা হয়। এর মাধ্যমে ব্যথার সঙ্গে যুক্ত বিভিন্ন স্নায়ুতন্তুর সক্রিয়তা পর্যবেক্ষণ করা হয়।

অস্ত্রোপচারের পরও দেখা গেল পার্থক্য শুধু পরীক্ষাগারে নয়, বাস্তব চিকিৎসাসেবার ক্ষেত্রেও এই পার্থক্য দেখা যায় কি না, তা জানতে গবেষকেরা অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন এমন রোগীদের নিয়ে আরেকটি গবেষণা করেন। সুইডেনের স্কোনে বিশ্ববিদ্যালয় হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী তিনটি ওয়ার্ডের মোট ২৪৫ জন রোগীর ওপর জরিপ চালানো হয়। অস্ত্রোপচারের অল্প সময় পর একজন নারী ও একজন পুরুষ গবেষক রোগীদের ব্যথার বিষয়ে জানতে চান। এ ক্ষেত্রেও আগের ফলাফলের কিছুটা সমর্থন পাওয়া যায়। পুরুষ রোগীরা নারী গবেষকের কাছে ব্যথার কথা জানালে তাদের ব্যথার অনুভূতি তুলনামূলক কম ছিল। তবে নারী রোগীদের ক্ষেত্রে এমন পার্থক্য দেখা যায়নি।

গবেষকেরা জানান, সামগ্রিকভাবে পার্থক্যটি খুব বেশি ছিল না। তবে ব্যক্তিগত রোগীর ক্ষেত্রে এর গুরুত্ব থাকতে পারে। বিশেষ করে, ব্যথা এত বেশি হলে যে রোগী নিজেই ব্যথানাশক ওষুধ চাইতে শুরু করেন, তখন এই পার্থক্য সবচেয়ে বেশি চোখে পড়ে। কেন এমন হয়, নিশ্চিত নন গবেষকেরা।

আগের কিছু গবেষণায় বলা হয়েছে, নারীদের সহমর্মিতা প্রকাশের ধরন তুলনামূলক আলাদা হতে পারে। বেশি হাসি বা সরাসরি চোখের দিকে তাকানোর মতো নীরব যোগাযোগের আচরণও এতে ভূমিকা রাখতে পারে। তবে বর্তমান গবেষণায় দেখা পার্থক্যের পেছনে এসব কারণ কাজ করেছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

লুন্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং অবেদনবিদ্যা ও নিবিড় পরিচর্যা বিভাগের পরামর্শক আনা সেলগ্রেন ইংস্কভ বলেন, পরীক্ষায় নারী ও পুরুষ অংশগ্রহণকারীদের ক্ষেত্রেই নারী পরীক্ষকের উপস্থিতিতে একই মাত্রার ব্যথা অনুভব করাতে বেশি তীব্র উদ্দীপনা প্রয়োজন হয়েছে। গবেষণাটির প্রধান তত্ত্বাবধায়ক এবং মালমোর এসইউএস হাসপাতালের অবেদনবিদ্যা ও নিবিড় পরিচর্যা বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক ইয়োনাস ওকেসন বলেন, সুস্থ ব্যক্তিদের ওপর পরীক্ষামূলক গবেষণা এবং অস্ত্রোপচারের পর রোগীদের নিয়ে করা চিকিৎসাভিত্তিক গবেষণা—উভয় ক্ষেত্রেই এমন ফলাফলের পক্ষে এটি প্রথম নিশ্চিত প্রমাণ। তার মতে, ব্যথা মূল্যায়নের সময় এ ধরনের পার্থক্য বিবেচনায় নিলে ভবিষ্যতে রোগীদের আরও উন্নত সেবা দেওয়া এবং ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করা সম্ভব হতে পারে।

গবেষণাপত্রটির শিরোনাম ‘ব্যথার অনুভূতি: ব্যথা সৃষ্টি, মূল্যায়ন ও লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি’। গবেষণার ফলাফল ব্যথা সম্পর্কে মানুষের অনুভূতি ও তা প্রকাশের ধরন বোঝার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। তবে কেন এমন পার্থক্য দেখা যায়, তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন। গবেষকেরা বলছেন, নারী ও পুরুষ পরীক্ষক একই ধরনের পোশাক পরেছিলেন এবং একই কথা বলেছিলেন। তারপরও পরীক্ষকের লিঙ্গের সঙ্গে ব্যথার অনুভূতিতে পার্থক্য দেখা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নারী পাশে থাকলে কম ব্যথা পান পুরুষরা!

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ব্যথা সবার জন্যই কষ্টকর। তবে ব্যথার অনুভূতি কি আশপাশের মানুষের আচরণ বা পরিচয়ের ওপর নির্ভর করে? সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষণায় দেখা গেছে, নারী পরীক্ষক শারীরিক ব্যথা সৃষ্টি করলে পুরুষেরা তুলনামূলক কম ব্যথা অনুভব করেন। এমনকি অস্ত্রোপচারের পর নারী গবেষক ব্যথার কথা জানতে চাইলে পুরুষ রোগীরাও তুলনামূলক কম ব্যথার কথা জানান।

এ সময় গবেষকেরা লক্ষ করেন, কোনো পুরুষ অংশগ্রহণকারীর শরীরে ব্যথা সৃষ্টি করার দায়িত্বে নারী থাকলে একই মাত্রার ব্যথা অনুভব করাতে তুলনামূলক বেশি তীব্র উদ্দীপনা প্রয়োগ করতে হতো। এই ফলাফল থেকে উৎসাহ পেয়ে গবেষকেরা পরবর্তী পরীক্ষায় নারী ও পুরুষ পরীক্ষকের উপস্থিতিতে ব্যথার অনুভূতি তুলনা করেন। এবার অংশগ্রহণকারীদের হাতে একটি ছোট যন্ত্র দেওয়া হয়। বোতাম চাপলে যন্ত্রটি মৃদু বৈদ্যুতিক প্রবাহ তৈরি করত। ব্যথা অনুভব করার সঙ্গে সঙ্গে তাদের বোতাম ছেড়ে দিতে বলা হয়। পরীক্ষাটি দুইবার করা হয়—একবার নারী পরীক্ষকের উপস্থিতিতে, অন্যবার পুরুষ পরীক্ষকের উপস্থিতিতে।

পরীক্ষার ফলেও একই ধরনের প্রবণতা দেখা যায়। নারী ও পুরুষ উভয় অংশগ্রহণকারীর ক্ষেত্রেই নারী পরীক্ষকের উপস্থিতিতে একই মাত্রার ব্যথা অনুভব করাতে বেশি তীব্র উদ্দীপনা প্রয়োজন হয়েছিল। গবেষণার প্রথম ধাপে সুস্থ স্বেচ্ছাসেবীদের পায়ের পাতার ওপরের অংশে লেজারের সংক্ষিপ্ত স্পন্দন প্রয়োগ করা হয়। এর মাধ্যমে ব্যথার সঙ্গে যুক্ত বিভিন্ন স্নায়ুতন্তুর সক্রিয়তা পর্যবেক্ষণ করা হয়।

অস্ত্রোপচারের পরও দেখা গেল পার্থক্য শুধু পরীক্ষাগারে নয়, বাস্তব চিকিৎসাসেবার ক্ষেত্রেও এই পার্থক্য দেখা যায় কি না, তা জানতে গবেষকেরা অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন এমন রোগীদের নিয়ে আরেকটি গবেষণা করেন। সুইডেনের স্কোনে বিশ্ববিদ্যালয় হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী তিনটি ওয়ার্ডের মোট ২৪৫ জন রোগীর ওপর জরিপ চালানো হয়। অস্ত্রোপচারের অল্প সময় পর একজন নারী ও একজন পুরুষ গবেষক রোগীদের ব্যথার বিষয়ে জানতে চান। এ ক্ষেত্রেও আগের ফলাফলের কিছুটা সমর্থন পাওয়া যায়। পুরুষ রোগীরা নারী গবেষকের কাছে ব্যথার কথা জানালে তাদের ব্যথার অনুভূতি তুলনামূলক কম ছিল। তবে নারী রোগীদের ক্ষেত্রে এমন পার্থক্য দেখা যায়নি।

গবেষকেরা জানান, সামগ্রিকভাবে পার্থক্যটি খুব বেশি ছিল না। তবে ব্যক্তিগত রোগীর ক্ষেত্রে এর গুরুত্ব থাকতে পারে। বিশেষ করে, ব্যথা এত বেশি হলে যে রোগী নিজেই ব্যথানাশক ওষুধ চাইতে শুরু করেন, তখন এই পার্থক্য সবচেয়ে বেশি চোখে পড়ে। কেন এমন হয়, নিশ্চিত নন গবেষকেরা।

আগের কিছু গবেষণায় বলা হয়েছে, নারীদের সহমর্মিতা প্রকাশের ধরন তুলনামূলক আলাদা হতে পারে। বেশি হাসি বা সরাসরি চোখের দিকে তাকানোর মতো নীরব যোগাযোগের আচরণও এতে ভূমিকা রাখতে পারে। তবে বর্তমান গবেষণায় দেখা পার্থক্যের পেছনে এসব কারণ কাজ করেছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

লুন্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক এবং অবেদনবিদ্যা ও নিবিড় পরিচর্যা বিভাগের পরামর্শক আনা সেলগ্রেন ইংস্কভ বলেন, পরীক্ষায় নারী ও পুরুষ অংশগ্রহণকারীদের ক্ষেত্রেই নারী পরীক্ষকের উপস্থিতিতে একই মাত্রার ব্যথা অনুভব করাতে বেশি তীব্র উদ্দীপনা প্রয়োজন হয়েছে। গবেষণাটির প্রধান তত্ত্বাবধায়ক এবং মালমোর এসইউএস হাসপাতালের অবেদনবিদ্যা ও নিবিড় পরিচর্যা বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক ইয়োনাস ওকেসন বলেন, সুস্থ ব্যক্তিদের ওপর পরীক্ষামূলক গবেষণা এবং অস্ত্রোপচারের পর রোগীদের নিয়ে করা চিকিৎসাভিত্তিক গবেষণা—উভয় ক্ষেত্রেই এমন ফলাফলের পক্ষে এটি প্রথম নিশ্চিত প্রমাণ। তার মতে, ব্যথা মূল্যায়নের সময় এ ধরনের পার্থক্য বিবেচনায় নিলে ভবিষ্যতে রোগীদের আরও উন্নত সেবা দেওয়া এবং ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করা সম্ভব হতে পারে।

গবেষণাপত্রটির শিরোনাম ‘ব্যথার অনুভূতি: ব্যথা সৃষ্টি, মূল্যায়ন ও লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি’। গবেষণার ফলাফল ব্যথা সম্পর্কে মানুষের অনুভূতি ও তা প্রকাশের ধরন বোঝার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। তবে কেন এমন পার্থক্য দেখা যায়, তা বুঝতে আরও গবেষণা প্রয়োজন। গবেষকেরা বলছেন, নারী ও পুরুষ পরীক্ষক একই ধরনের পোশাক পরেছিলেন এবং একই কথা বলেছিলেন। তারপরও পরীক্ষকের লিঙ্গের সঙ্গে ব্যথার অনুভূতিতে পার্থক্য দেখা গেছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নারী পাশে থাকলে কম ব্যথা পান পুরুষরা!
0:00 / 0:00
1x
🔒