রবিবার, ২২ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বসানো হতে পারে রিং

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বসানো হতে পারে রিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শে রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বা রিং স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্ত্রীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশবাসীর কাছে মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে মন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা চলছে।

এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার তথ্য জানা যায়।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, ডা. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন দল এনজিওগ্রাম সম্পন্ন করেছে। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে তাঁর কোনো শারীরিক জটিলতা নেই বলেও উল্লেখ করা হয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বসানো হতে পারে রিং

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শে রোববার (১৫ নভেম্বর) বিকেলে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বা রিং স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্ত্রীর পরিবারের এক সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশবাসীর কাছে মন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে মন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা চলছে।

এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন। পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার তথ্য জানা যায়।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, ডা. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন দল এনজিওগ্রাম সম্পন্ন করেছে। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

অন্যদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে তাঁর কোনো শারীরিক জটিলতা নেই বলেও উল্লেখ করা হয়েছিল।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒