রবিবার, ২২ নভেম্বর ২০২৬

এক দিনে হামে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৮

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

এক দিনে হামে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৮

দেশে ছড়িয়ে পড়া হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে নতুন করে আরও ৮২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত তথ্য বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে একদিনেই সর্বোচ্চ ৫৪৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এছাড়া গত প্রায় সাড়ে সাত মাসে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৫৮ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ১০৫ জনের নিশ্চিত হামজনিত মৃত্যু প্রমাণিত হয়েছে।

সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হারও কিছুটা স্বস্তিদায়ক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৪ জন। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

এক দিনে হামে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৮

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

দেশে ছড়িয়ে পড়া হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এছাড়া একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে নতুন করে আরও ৮২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত তথ্য বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে একদিনেই সর্বোচ্চ ৫৪৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এছাড়া গত প্রায় সাড়ে সাত মাসে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৫৮ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ১০৫ জনের নিশ্চিত হামজনিত মৃত্যু প্রমাণিত হয়েছে।

সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সুস্থতার হারও কিছুটা স্বস্তিদায়ক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৪ জন। এর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒