রবিবার, ২২ নভেম্বর ২০২৬

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ সংসদীয় কমিটির

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ সংসদীয় কমিটির
শ্রেণীকক্ষে শিক্ষক। ছবি : এআই দিয়ে তৈরি

বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এবার তাদের এমপিওভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। শনিবার ১৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থের সংস্থান বিবেচনায় পর্যায়ক্রমে তা বাস্তবায়নের কথা থাকলেও সেটি হয়নি। বিষয়টি সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। কমিটি তাদের এমপিওভুক্তির সুপারিশ করেছে। সেলিম ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটি বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে। তবে এখনো সভার কার্যবিবরণী প্রস্তুত হয়নি। আগামী দুই-তিনদিনের মধ্যে কার্যবিবরণীর খসড়া তৈরি হবে। এরপর নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানিয়েছিলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ সংসদীয় কমিটির

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এবার তাদের এমপিওভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। শনিবার ১৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থের সংস্থান বিবেচনায় পর্যায়ক্রমে তা বাস্তবায়নের কথা থাকলেও সেটি হয়নি। বিষয়টি সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। কমিটি তাদের এমপিওভুক্তির সুপারিশ করেছে। সেলিম ভূঁইয়া বলেন, সংসদীয় কমিটি বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে। তবে এখনো সভার কার্যবিবরণী প্রস্তুত হয়নি। আগামী দুই-তিনদিনের মধ্যে কার্যবিবরণীর খসড়া তৈরি হবে। এরপর নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানিয়েছিলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒