রবিবার, ২২ নভেম্বর ২০২৬

২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ এএম

২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: এশিয়া পোস্ট

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন শ্রেণির পাঠ্যবই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি জানান, ওই দিন উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বইয়ের সরবরাহ নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের বই ৩১ অক্টোবরের মধ্যে এবং মাধ্যমিকের বই ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ চলছে। শিক্ষামন্ত্রী জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়মতো বই দেওয়া হলেও মাঝের কয়েক বছর তা সম্ভব হয়নি। তবে এবার ফল প্রকাশের দিনই বই উৎসব পালনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাঠ্যক্রমের আধুনিকায়নে ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া কারিগরি শিক্ষার উন্নয়নে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বিশেষায়িত প্রকৌশল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে ৫ হাজার কোটি টাকার গবেষণা প্রকল্প এবং পরিবহনের জন্য ২০০টি বাস দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০ কম্পিউটার বিতরণ এবং শিক্ষকদের পুরস্কার দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। তিনি শিক্ষার্থীদের শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর না হয়ে প্রজ্ঞা অর্জনের পরামর্শ দেন।

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর পুনরায় পরীক্ষা নেওয়া হবে এবং ২৩ ডিসেম্বর তার ফল প্রকাশ করা হবে। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা রয়েছে। পাবলিক পরীক্ষা আইন সংশোধনের ফলে এবার এসএসসি ফলাফলে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন শ্রেণির পাঠ্যবই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি জানান, ওই দিন উত্তীর্ণ শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বইয়ের সরবরাহ নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের বই ৩১ অক্টোবরের মধ্যে এবং মাধ্যমিকের বই ৩০ নভেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ চলছে। শিক্ষামন্ত্রী জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়মতো বই দেওয়া হলেও মাঝের কয়েক বছর তা সম্ভব হয়নি। তবে এবার ফল প্রকাশের দিনই বই উৎসব পালনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাঠ্যক্রমের আধুনিকায়নে ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া কারিগরি শিক্ষার উন্নয়নে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য চারটি নতুন বিশেষায়িত প্রকৌশল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোতে ৫ হাজার কোটি টাকার গবেষণা প্রকল্প এবং পরিবহনের জন্য ২০০টি বাস দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০ কম্পিউটার বিতরণ এবং শিক্ষকদের পুরস্কার দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। তিনি শিক্ষার্থীদের শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর না হয়ে প্রজ্ঞা অর্জনের পরামর্শ দেন।

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর পুনরায় পরীক্ষা নেওয়া হবে এবং ২৩ ডিসেম্বর তার ফল প্রকাশ করা হবে। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্ন ছাপানোর পরিকল্পনা রয়েছে। পাবলিক পরীক্ষা আইন সংশোধনের ফলে এবার এসএসসি ফলাফলে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒