রবিবার, ২২ নভেম্বর ২০২৬

অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

বাংলা নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম তাঁর বর্ণাঢ্য অভিনয়জীবনের পাঁচ দশক বা ৫০ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ এই পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি তৈরি করেছেন এক স্বতন্ত্র অবস্থান। অভিনয়ে ৫০ বছরের এই দীপ্ত অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত হতে যাচ্ছে সিজেএফবির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড শিরোনামের এই জমকালো আসরেই আজিজুল হাকিমের হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা। ১৯৭৭ সালে স্বনামধন্য নাট্যদল আরণ্যক নাট্যদল-এর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অভিনয়ের খাতায় নাম লেখান আজিজুল হাকিম। এরপর টেলিভিশন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করে তিনি জয় করেছেন অগণিত দর্শকের মন। দীর্ঘ পাঁচ দশকের এই যাত্রায় হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, ফেরদৌস হাসান, মাসুম আজিজ, মোহন খান, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর মতো দেশের প্রখ্যাত নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

নিজের ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তী ও সিজেএফবির এই বিশেষ সম্মাননা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, আমার ক্যারিয়ারের ৫০ বছর এবং সাংবাদিক সংগঠন সিজেএফবির ২৫ বছর-এই দুয়ের সমন্বয় আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। সিজেএফবির এবারের ২৫তম আসরে শুধু আজিজুল হাকিমই নন, আরও কয়েকজন গুণী শিল্পী ও নির্মাতাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। চলচ্চিত্র শিল্পে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ চিত্রনায়ক উজ্জ্বল। অন্যদিকে, টেলিভিশন নাটকে ২৫ বছরের দীর্ঘ অবদানের স্বীকৃতির স্বরূপ বিশেষ সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী ও গুণী অভিনেত্রী দীপা খন্দকার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

অভিনয়জীবনের পাঁচ দশকে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলা নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম তাঁর বর্ণাঢ্য অভিনয়জীবনের পাঁচ দশক বা ৫০ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ এই পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি তৈরি করেছেন এক স্বতন্ত্র অবস্থান। অভিনয়ে ৫০ বছরের এই দীপ্ত অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করতে যাচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত হতে যাচ্ছে সিজেএফবির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড শিরোনামের এই জমকালো আসরেই আজিজুল হাকিমের হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা। ১৯৭৭ সালে স্বনামধন্য নাট্যদল আরণ্যক নাট্যদল-এর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অভিনয়ের খাতায় নাম লেখান আজিজুল হাকিম। এরপর টেলিভিশন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করে তিনি জয় করেছেন অগণিত দর্শকের মন। দীর্ঘ পাঁচ দশকের এই যাত্রায় হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, ফেরদৌস হাসান, মাসুম আজিজ, মোহন খান, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর মতো দেশের প্রখ্যাত নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

নিজের ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তী ও সিজেএফবির এই বিশেষ সম্মাননা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, আমার ক্যারিয়ারের ৫০ বছর এবং সাংবাদিক সংগঠন সিজেএফবির ২৫ বছর-এই দুয়ের সমন্বয় আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। সিজেএফবির এবারের ২৫তম আসরে শুধু আজিজুল হাকিমই নন, আরও কয়েকজন গুণী শিল্পী ও নির্মাতাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। চলচ্চিত্র শিল্পে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ চিত্রনায়ক উজ্জ্বল। অন্যদিকে, টেলিভিশন নাটকে ২৫ বছরের দীর্ঘ অবদানের স্বীকৃতির স্বরূপ বিশেষ সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী ও গুণী অভিনেত্রী দীপা খন্দকার।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒