বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে হত্যার দায়ে তাঁর এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আগামী ৩ ডিসেম্বর ফোর্ট হুডে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে দণ্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন সম্প্রচারমাধ্যম ‘রিয়াল আমেরিকাস ভয়েস’কে দেওয়া এক সাক্ষাৎকারে পিট হেগসেথ জানান, সাধারণ মানুষ নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি দেখতে পারবেন। তাঁর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি কতটা ভয়াবহ, তা মানুষের বোঝা প্রয়োজন।

পেন্টাগনের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, একদল সেনা গুলি করে নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল বলেন, ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের সুপারিশ করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এবং এতে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে গত সপ্তাহে পেন্টাগন নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনার কথা জানায়। ছয় দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হতে যাচ্ছে এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো মার্কিন সেনাসদস্যের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও এটি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

নিদাল হাসান মার্কিন সেনাবাহিনীর একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি চিকিৎসাকেন্দ্রে তিনি গুলি চালান। সে সময় সেখানে নিরস্ত্র সেনারা চিকিৎসা ও টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ওই ঘটনায় ১৩ জন নিহত হন।

২০১৩ সালে সামরিক আদালতে তাঁর বিচার হয়। আদালতে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে তিনি ঘটনার জন্য ক্ষমা চান। তবে নিজের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, আফগানিস্তানের মুসলিম ও তালেবানদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে তিনি ওই হামলা চালিয়েছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে হত্যার দায়ে তাঁর এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আগামী ৩ ডিসেম্বর ফোর্ট হুডে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে দণ্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন সম্প্রচারমাধ্যম ‘রিয়াল আমেরিকাস ভয়েস’কে দেওয়া এক সাক্ষাৎকারে পিট হেগসেথ জানান, সাধারণ মানুষ নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি দেখতে পারবেন। তাঁর ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি কতটা ভয়াবহ, তা মানুষের বোঝা প্রয়োজন।

পেন্টাগনের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, একদল সেনা গুলি করে নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল বলেন, ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের সুপারিশ করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এবং এতে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে গত সপ্তাহে পেন্টাগন নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনার কথা জানায়। ছয় দশকের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হতে যাচ্ছে এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো মার্কিন সেনাসদস্যের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও এটি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।

নিদাল হাসান মার্কিন সেনাবাহিনীর একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি চিকিৎসাকেন্দ্রে তিনি গুলি চালান। সে সময় সেখানে নিরস্ত্র সেনারা চিকিৎসা ও টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। ওই ঘটনায় ১৩ জন নিহত হন।

২০১৩ সালে সামরিক আদালতে তাঁর বিচার হয়। আদালতে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে তিনি ঘটনার জন্য ক্ষমা চান। তবে নিজের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, আফগানিস্তানের মুসলিম ও তালেবানদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে তিনি ওই হামলা চালিয়েছিলেন।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒