বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কায় চিকিৎসা চাইলেন আটকে পড়া ইরানি নাবিকেরা

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম

শ্রীলঙ্কায় চিকিৎসা চাইলেন আটকে পড়া ইরানি নাবিকেরা

শ্রীলঙ্কার জলসীমার বাইরে নোঙর করে থাকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী জাহাজগুলোর অন্তত ৪০ জন ইরানি নাবিক জরুরি চিকিৎসার জন্য আবেদন করেছেন। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেন যে সপ্তাহান্তে রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে গল বন্দরের মাধ্যমে ওই নাবিকদের তীরে আনা হয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ইরানি নাবিকদের জাহাজ থেকে তীরে আনার ব্যবস্থা সমন্বয় করেছে তারা। মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো এএফপিকে জানিয়েছেন যে তাঁরা নাবিকদের তীরে আনার ব্যবস্থা করেছেন এবং মানবিক দায়িত্ব পালন করেছেন, আর এ কার্যক্রমের ব্যয় বহন করেছে ইরানি দূতাবাস।

শ্রীলঙ্কার নৌবাহিনী এর আগে ওই জাহাজ থেকে ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করে এবং ইরানের আরেকটি নৌযান দ্বীপরাষ্ট্রটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি বন্দরে আশ্রয় চেয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানের তেলবাহী ট্যাংকারসহ অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলো নিজ দেশে ফিরতে না পেরে অনিশ্চয়তার মধ্যে আটকে রয়েছে।

শ্রীলঙ্কার দাবি, জাহাজগুলো তাদের ১২ নটিক্যাল মাইলের আঞ্চলিক জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে এবং সেখানে জাহাজ চলাচলের স্বাধীনতা রয়েছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শ্রীলঙ্কার সামরিক বাহিনী জাহাজগুলোর ওপর নজরদারি রাখতে রেকি বিমান ও টহল নৌযান মোতায়েন করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অনেক ইরানি বাণিজ্যিক জাহাজ পূর্বদিকে মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের দিকে চলে গেলেও কয়েকটি জাহাজ এখনো শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করছে। গল বন্দরের কাছাকাছি প্রায় এক ডজন খালি ইরানি তেলবাহী ট্যাংকার নোঙর করে রয়েছে।

গত মার্চে শ্রীলঙ্কার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবিয়ে দেয় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এতে ১০৪ জন নাবিক নিহত হন বলে জানা গেছে। ঢাকা থেকে ২৫ অক্টোবর, ২০২৬ তারিখে বাসস এ সংবাদ প্রকাশ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শ্রীলঙ্কায় চিকিৎসা চাইলেন আটকে পড়া ইরানি নাবিকেরা

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

শ্রীলঙ্কার জলসীমার বাইরে নোঙর করে থাকা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী জাহাজগুলোর অন্তত ৪০ জন ইরানি নাবিক জরুরি চিকিৎসার জন্য আবেদন করেছেন। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেন যে সপ্তাহান্তে রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে গল বন্দরের মাধ্যমে ওই নাবিকদের তীরে আনা হয়।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ইরানি নাবিকদের জাহাজ থেকে তীরে আনার ব্যবস্থা সমন্বয় করেছে তারা। মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো এএফপিকে জানিয়েছেন যে তাঁরা নাবিকদের তীরে আনার ব্যবস্থা করেছেন এবং মানবিক দায়িত্ব পালন করেছেন, আর এ কার্যক্রমের ব্যয় বহন করেছে ইরানি দূতাবাস।

শ্রীলঙ্কার নৌবাহিনী এর আগে ওই জাহাজ থেকে ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করে এবং ইরানের আরেকটি নৌযান দ্বীপরাষ্ট্রটির উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি বন্দরে আশ্রয় চেয়েছে। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানের তেলবাহী ট্যাংকারসহ অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলো নিজ দেশে ফিরতে না পেরে অনিশ্চয়তার মধ্যে আটকে রয়েছে।

শ্রীলঙ্কার দাবি, জাহাজগুলো তাদের ১২ নটিক্যাল মাইলের আঞ্চলিক জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে এবং সেখানে জাহাজ চলাচলের স্বাধীনতা রয়েছে। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শ্রীলঙ্কার সামরিক বাহিনী জাহাজগুলোর ওপর নজরদারি রাখতে রেকি বিমান ও টহল নৌযান মোতায়েন করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অনেক ইরানি বাণিজ্যিক জাহাজ পূর্বদিকে মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের দিকে চলে গেলেও কয়েকটি জাহাজ এখনো শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করছে। গল বন্দরের কাছাকাছি প্রায় এক ডজন খালি ইরানি তেলবাহী ট্যাংকার নোঙর করে রয়েছে।

গত মার্চে শ্রীলঙ্কার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবিয়ে দেয় যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন। এতে ১০৪ জন নাবিক নিহত হন বলে জানা গেছে। ঢাকা থেকে ২৫ অক্টোবর, ২০২৬ তারিখে বাসস এ সংবাদ প্রকাশ করে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒