বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৈশ্বিক সুশাসন সংস্কারে চীনের শিওংআনে আন্তর্জাতিক ফোরামের উদ্বোধন

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

বৈশ্বিক সুশাসন সংস্কারে চীনের শিওংআনে আন্তর্জাতিক ফোরামের উদ্বোধন

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের শিওংআন নিউ এরিয়ায় শুক্রবার তিন দিনব্যাপী প্রথম ‘২০২৬ বৈশ্বিক সুশাসন ফোরাম’ শুরু হয়েছে। চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স আয়োজিত এই ফোরামের মূল প্রতিপাদ্য হলো ‘আস্থা ও সহযোগিতা পুনর্গঠন: পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক সুশাসনের সংস্কার ও উন্নয়ন’।

জাতিসংঘসহ বিশ্বের ৯০টিরও বেশি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রায় ৪০০ প্রতিনিধি এই আয়োজনে অংশ নিয়েছেন। ফোরামে পাঠানো এক বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বিশ্ব বর্তমানে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং শান্তি ও সুশাসনের ঘাটতি মোকাবিলায় একটি ন্যায়সংগত বৈশ্বিক সুশাসনব্যবস্থা গড়ে তোলা জরুরি।

নেপালের সাবেক প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি বলেন, বর্তমান বিশ্ব দারিদ্র্য, ভূরাজনৈতিক উত্তেজনা ও জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি মনে করেন, কোনো একক দেশের পক্ষে এসব মোকাবিলা সম্ভব নয় এবং এ জন্য সব দেশের মধ্যে সংলাপ ও যৌথ প্রচেষ্টা প্রয়োজন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা ও নিরাপত্তা পরিষদে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি গভীর সমুদ্র, মহাকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালনার জন্য দ্রুত একটি আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

জাতিসংঘের উপমহাসচিব গাই রাইডার স্বীকার করেন যে, বর্তমান বিশ্বব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোকে যথেষ্ট গুরুত্ব না দিয়েই গড়ে উঠেছে। তাই সুশাসনব্যবস্থার সংস্কার এখন সময়ের দাবি। কিরগিজস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুমার্ট ওতোরবায়েভ জানান, গ্লোবাল সাউথের দেশগুলো চীনের এই উদ্যোগকে সমর্থন করে।

ফোরামের ফাঁকে এআইয়ের যথাযথ উন্নয়ন ও পরিচালনা নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন ওয়াং ই। তিনি বলেন, প্রযুক্তির বিকাশ যেন মানুষের নিয়ন্ত্রণে থাকে এবং জনগণের কল্যাণে কাজে লাগে, তা নিশ্চিত করতে চীন ও যুক্তরাষ্ট্রকে যৌথভাবে কাজ করতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৈশ্বিক সুশাসন সংস্কারে চীনের শিওংআনে আন্তর্জাতিক ফোরামের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের শিওংআন নিউ এরিয়ায় শুক্রবার তিন দিনব্যাপী প্রথম ‘২০২৬ বৈশ্বিক সুশাসন ফোরাম’ শুরু হয়েছে। চাইনিজ পিপলস ইনস্টিটিউট অব ফরেন অ্যাফেয়ার্স আয়োজিত এই ফোরামের মূল প্রতিপাদ্য হলো ‘আস্থা ও সহযোগিতা পুনর্গঠন: পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক সুশাসনের সংস্কার ও উন্নয়ন’।

জাতিসংঘসহ বিশ্বের ৯০টিরও বেশি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রায় ৪০০ প্রতিনিধি এই আয়োজনে অংশ নিয়েছেন। ফোরামে পাঠানো এক বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বিশ্ব বর্তমানে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং শান্তি ও সুশাসনের ঘাটতি মোকাবিলায় একটি ন্যায়সংগত বৈশ্বিক সুশাসনব্যবস্থা গড়ে তোলা জরুরি।

নেপালের সাবেক প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি বলেন, বর্তমান বিশ্ব দারিদ্র্য, ভূরাজনৈতিক উত্তেজনা ও জলবায়ু পরিবর্তনের মতো বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি মনে করেন, কোনো একক দেশের পক্ষে এসব মোকাবিলা সম্ভব নয় এবং এ জন্য সব দেশের মধ্যে সংলাপ ও যৌথ প্রচেষ্টা প্রয়োজন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা ও নিরাপত্তা পরিষদে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি গভীর সমুদ্র, মহাকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালনার জন্য দ্রুত একটি আন্তর্জাতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

জাতিসংঘের উপমহাসচিব গাই রাইডার স্বীকার করেন যে, বর্তমান বিশ্বব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোকে যথেষ্ট গুরুত্ব না দিয়েই গড়ে উঠেছে। তাই সুশাসনব্যবস্থার সংস্কার এখন সময়ের দাবি। কিরগিজস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুমার্ট ওতোরবায়েভ জানান, গ্লোবাল সাউথের দেশগুলো চীনের এই উদ্যোগকে সমর্থন করে।

ফোরামের ফাঁকে এআইয়ের যথাযথ উন্নয়ন ও পরিচালনা নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন ওয়াং ই। তিনি বলেন, প্রযুক্তির বিকাশ যেন মানুষের নিয়ন্ত্রণে থাকে এবং জনগণের কল্যাণে কাজে লাগে, তা নিশ্চিত করতে চীন ও যুক্তরাষ্ট্রকে যৌথভাবে কাজ করতে হবে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒