বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সৌদিকে সহায়তা দেবে তুরস্ক, তবে সেনা পাঠাবে না

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

সৌদিকে সহায়তা দেবে তুরস্ক, তবে সেনা পাঠাবে না

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে প্রতিরক্ষামূলক ও কারিগরি সহায়তার বিষয়টি বিবেচনা করছে তুরস্ক। তবে হুতিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিতে বা অন্য দেশের ভূখণ্ডে হামলা চালাতে সেনা পাঠাবে না আঙ্কারা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ অবস্থানের কথা জানান।

আঙ্কারায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, সৌদি আরবকে কী ধরনের সহায়তা দেওয়া যায়, তা পর্যালোচনা করছেন সামরিক কর্মকর্তারা। সম্ভাব্য সহায়তার মধ্যে আকাশ প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধকৌশল ও কারিগরি সহযোগিতার বিষয় রয়েছে।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে অন্য সদস্যদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সৌদি আরবকে লক্ষ্য করে হুতি গোষ্ঠীর হামলার পর দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

ফিদান বলেন, এই চুক্তি আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষামূলক। কোনো সদস্যদেশ আক্রান্ত হলে তার প্রতিরক্ষায় অন্যদের পাশে দাঁড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে এ চুক্তির অর্থ এই নয় যে তুরস্ক অন্য দেশের ভূখণ্ডে হামলা চালানোর জন্য সেনা পাঠাবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের সরকারি বাহিনী স্থলভাগে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং সৌদি আরব তাদের সহায়তা করছে। সৌদি আরবের প্রতিরক্ষায় ঠিক কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা সামরিক প্রতিনিধিদল নির্ধারণ করবে। পাশাপাশি তুরস্ক ও পাকিস্তান কীভাবে অবদান রাখতে পারে, সেটিও পর্যালোচনা করা হবে।

এর আগে বুধবার রয়টার্সকে তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছিলেন, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে মূলত প্রতিরক্ষামূলক ও কারিগরি সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে আঙ্কারার। তবে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি তুরস্কের পার্লামেন্টে এখনো আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। এ কারণে আপাতত দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় সহযোগিতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ফিদান জানিয়েছেন, পার্লামেন্টের অনুমোদনের জন্য চুক্তিটি জমা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যত দ্রুত সম্ভব এটি জমা দেওয়ার লক্ষ্য নিয়েছে তুরস্ক সরকার।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সৌদিকে সহায়তা দেবে তুরস্ক, তবে সেনা পাঠাবে না

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে প্রতিরক্ষামূলক ও কারিগরি সহায়তার বিষয়টি বিবেচনা করছে তুরস্ক। তবে হুতিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিতে বা অন্য দেশের ভূখণ্ডে হামলা চালাতে সেনা পাঠাবে না আঙ্কারা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ অবস্থানের কথা জানান।

আঙ্কারায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, সৌদি আরবকে কী ধরনের সহায়তা দেওয়া যায়, তা পর্যালোচনা করছেন সামরিক কর্মকর্তারা। সম্ভাব্য সহায়তার মধ্যে আকাশ প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধকৌশল ও কারিগরি সহযোগিতার বিষয় রয়েছে।

গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে অন্য সদস্যদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সৌদি আরবকে লক্ষ্য করে হুতি গোষ্ঠীর হামলার পর দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

ফিদান বলেন, এই চুক্তি আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষামূলক। কোনো সদস্যদেশ আক্রান্ত হলে তার প্রতিরক্ষায় অন্যদের পাশে দাঁড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে এ চুক্তির অর্থ এই নয় যে তুরস্ক অন্য দেশের ভূখণ্ডে হামলা চালানোর জন্য সেনা পাঠাবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের সরকারি বাহিনী স্থলভাগে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং সৌদি আরব তাদের সহায়তা করছে। সৌদি আরবের প্রতিরক্ষায় ঠিক কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা সামরিক প্রতিনিধিদল নির্ধারণ করবে। পাশাপাশি তুরস্ক ও পাকিস্তান কীভাবে অবদান রাখতে পারে, সেটিও পর্যালোচনা করা হবে।

এর আগে বুধবার রয়টার্সকে তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছিলেন, হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে মূলত প্রতিরক্ষামূলক ও কারিগরি সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে আঙ্কারার। তবে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি তুরস্কের পার্লামেন্টে এখনো আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। এ কারণে আপাতত দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় সহযোগিতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ফিদান জানিয়েছেন, পার্লামেন্টের অনুমোদনের জন্য চুক্তিটি জমা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যত দ্রুত সম্ভব এটি জমা দেওয়ার লক্ষ্য নিয়েছে তুরস্ক সরকার।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒