বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে পাঁচ মাসে ২,৪৫৬ ধর্ষণ, ৬০০ খুনের দাবি তৃণমূলের

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

পশ্চিমবঙ্গে পাঁচ মাসে ২,৪৫৬ ধর্ষণ, ৬০০ খুনের দাবি তৃণমূলের

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ মাসে ২ হাজার ৪৫৬টি ধর্ষণ ও ৬০০টি হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য অপরাধ রেকর্ড ব্যুরোর (এসসিআরবি) তথ্যের বরাত দিয়ে গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ পরিসংখ্যান প্রকাশ করেন দলটির রাজ্যসভার সাবেক সদস্য সাকেত গোখলে। তবে তৃণমূলের এই দাবি প্রত্যাখ্যান করে বিজেপি বলেছে, প্রকাশিত পরিসংখ্যানে আগের সরকারের আমলে ঘটে যাওয়া অপরাধের তথ্যও রয়েছে।

সাকেত গোখলে জানান, তথ্য অধিকার আইনের (আরটিআই) আওতায় আবেদন করে তিনি এসব তথ্য সংগ্রহ করেছেন। তাঁর প্রকাশিত হিসাব অনুযায়ী, গত মে মাস থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৩ হাজার ১১৪টি হত্যাচেষ্টা এবং ৩২ হাজার ৩৪১টি গুরুতর আঘাতের ঘটনা নথিভুক্ত হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মে মাসে রাজ্যে ৩৪৯টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। জুনে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮৯টিতে। জুলাইয়ে ধর্ষণের ঘটনা ছিল ৭৮৮টি, আগস্টে ৪৫৯টি এবং সেপ্টেম্বরে ৪৭১টি। সব মিলিয়ে পাঁচ মাসে ধর্ষণের ঘটনা ২ হাজার ৪৫৬টি, যা হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৬টি।

একই সময়ে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল মে মাসে ১২৫, জুনে ১৩৪, জুলাইয়ে ১৩৩, আগস্টে ১১১ এবং সেপ্টেম্বরে ৯৭টি। সব মিলিয়ে পাঁচ মাসে ৬০০টি হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছে তৃণমূল।

এসব পরিসংখ্যান সামনে এনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, নির্বাচনী প্রচারে রাজ্যকে নিরাপদ করার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। তাদের দাবি, নতুন সরকারের আমলে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। দলটির ভাষ্য, প্রকৃত অপরাধের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে। কারণ, অনেক ক্ষেত্রে পুলিশ গুরুতর অপরাধের ধারায় মামলা নথিভুক্ত করতে অনীহা দেখায় বলে অভিযোগ করেছে তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্বাধীন প্রশাসনের কাছে এ বিষয়ে জবাবদিহিও দাবি করেছে দলটি।

তবে তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। দলটির সাধারণ সম্পাদক দেবজিৎ সরকার দাবি করেছেন, প্রকাশিত পরিসংখ্যানে আগের সরকারের আমলে সংঘটিত অপরাধের ঘটনাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। তাঁর বক্তব্য, মে মাসের আগে ঘটে যাওয়া অপরাধের ঘটনায় নতুন করে মামলা নথিভুক্ত হওয়ায় এই হিসাব তৈরি হয়েছে।

দেবজিৎ সরকারের দাবি, আগের সরকারের সময়ে অপরাধসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) কাছে যথাযথভাবে পৌঁছাত না। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরোনো অপরাধের ঘটনায় এফআইআর নথিভুক্ত করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়। এর ফলে অতীতে রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন ব্যক্তি ও সাধারণ মানুষের ওপর সংঘটিত অপরাধের ঘটনা নথিভুক্ত করা সম্ভব হচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে, পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনামলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। দলটি তৃণমূল সরকারের সময়ে অপরাধে সাজা দেওয়ার হার কম থাকা এবং দলের নেতা-নেত্রীদের বিভিন্ন বিতর্কিত বক্তব্যের বিষয় তুলে ধরেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে পাঁচ মাসে ২,৪৫৬ ধর্ষণ, ৬০০ খুনের দাবি তৃণমূলের

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ মাসে ২ হাজার ৪৫৬টি ধর্ষণ ও ৬০০টি হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য অপরাধ রেকর্ড ব্যুরোর (এসসিআরবি) তথ্যের বরাত দিয়ে গত ৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ পরিসংখ্যান প্রকাশ করেন দলটির রাজ্যসভার সাবেক সদস্য সাকেত গোখলে। তবে তৃণমূলের এই দাবি প্রত্যাখ্যান করে বিজেপি বলেছে, প্রকাশিত পরিসংখ্যানে আগের সরকারের আমলে ঘটে যাওয়া অপরাধের তথ্যও রয়েছে।

সাকেত গোখলে জানান, তথ্য অধিকার আইনের (আরটিআই) আওতায় আবেদন করে তিনি এসব তথ্য সংগ্রহ করেছেন। তাঁর প্রকাশিত হিসাব অনুযায়ী, গত মে মাস থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৩ হাজার ১১৪টি হত্যাচেষ্টা এবং ৩২ হাজার ৩৪১টি গুরুতর আঘাতের ঘটনা নথিভুক্ত হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মে মাসে রাজ্যে ৩৪৯টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়। জুনে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮৯টিতে। জুলাইয়ে ধর্ষণের ঘটনা ছিল ৭৮৮টি, আগস্টে ৪৫৯টি এবং সেপ্টেম্বরে ৪৭১টি। সব মিলিয়ে পাঁচ মাসে ধর্ষণের ঘটনা ২ হাজার ৪৫৬টি, যা হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৬টি।

একই সময়ে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল মে মাসে ১২৫, জুনে ১৩৪, জুলাইয়ে ১৩৩, আগস্টে ১১১ এবং সেপ্টেম্বরে ৯৭টি। সব মিলিয়ে পাঁচ মাসে ৬০০টি হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছে তৃণমূল।

এসব পরিসংখ্যান সামনে এনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, নির্বাচনী প্রচারে রাজ্যকে নিরাপদ করার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। তাদের দাবি, নতুন সরকারের আমলে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন।

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। দলটির ভাষ্য, প্রকৃত অপরাধের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে। কারণ, অনেক ক্ষেত্রে পুলিশ গুরুতর অপরাধের ধারায় মামলা নথিভুক্ত করতে অনীহা দেখায় বলে অভিযোগ করেছে তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্বাধীন প্রশাসনের কাছে এ বিষয়ে জবাবদিহিও দাবি করেছে দলটি।

তবে তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। দলটির সাধারণ সম্পাদক দেবজিৎ সরকার দাবি করেছেন, প্রকাশিত পরিসংখ্যানে আগের সরকারের আমলে সংঘটিত অপরাধের ঘটনাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। তাঁর বক্তব্য, মে মাসের আগে ঘটে যাওয়া অপরাধের ঘটনায় নতুন করে মামলা নথিভুক্ত হওয়ায় এই হিসাব তৈরি হয়েছে।

দেবজিৎ সরকারের দাবি, আগের সরকারের সময়ে অপরাধসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) কাছে যথাযথভাবে পৌঁছাত না। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরোনো অপরাধের ঘটনায় এফআইআর নথিভুক্ত করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়। এর ফলে অতীতে রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন ব্যক্তি ও সাধারণ মানুষের ওপর সংঘটিত অপরাধের ঘটনা নথিভুক্ত করা সম্ভব হচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে, পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনামলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। দলটি তৃণমূল সরকারের সময়ে অপরাধে সাজা দেওয়ার হার কম থাকা এবং দলের নেতা-নেত্রীদের বিভিন্ন বিতর্কিত বক্তব্যের বিষয় তুলে ধরেছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒