বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা হবে ৩–৬ মাসে

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা হবে ৩–৬ মাসে

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। তাঁর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সাল থেকে ফেল করা শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি এসব শিক্ষার্থীর কর্মজীবন গড়ে তুলতে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মাহ্দী আমিন। গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

শিক্ষা উপদেষ্টা জানান, অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাঁদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, এসব শিক্ষার্থীকে শুধু পরীক্ষায় ব্যর্থতার কারণে পিছিয়ে না রেখে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ করে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে তাঁরা প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ খুঁজে নিতে পারেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার প্রসঙ্গ তুলে মাহ্দী আমিন বলেন, এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফেল করার পেছনে একক কোনো কারণ নেই। তাই তাঁদের জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগের পাশাপাশি ভবিষ্যৎ গঠনে সহায়ক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সরকারের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে অকৃতকার্য শিক্ষার্থীরা তুলনামূলক কম সময়ের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ তাঁদের বিকল্প শিক্ষাগত ও কর্মসংস্থানের পথ তৈরি করতে সহায়তা করতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা হবে ৩–৬ মাসে

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। তাঁর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সাল থেকে ফেল করা শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি এসব শিক্ষার্থীর কর্মজীবন গড়ে তুলতে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মাহ্দী আমিন। গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

শিক্ষা উপদেষ্টা জানান, অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাঁদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, এসব শিক্ষার্থীকে শুধু পরীক্ষায় ব্যর্থতার কারণে পিছিয়ে না রেখে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ করে দেওয়ার লক্ষ্য রয়েছে। এ জন্য ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে তাঁরা প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ খুঁজে নিতে পারেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার প্রসঙ্গ তুলে মাহ্দী আমিন বলেন, এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফেল করার পেছনে একক কোনো কারণ নেই। তাই তাঁদের জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগের পাশাপাশি ভবিষ্যৎ গঠনে সহায়ক উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সরকারের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে অকৃতকার্য শিক্ষার্থীরা তুলনামূলক কম সময়ের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ তাঁদের বিকল্প শিক্ষাগত ও কর্মসংস্থানের পথ তৈরি করতে সহায়তা করতে পারে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒