বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা শেখাবে নতুন দুই সম্পূরক বই

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা শেখাবে নতুন দুই সম্পূরক বই
নতুন বই হাতে শিক্ষার্থীরা। ছবি : প্রথম আলো

শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে শেখানোর জন্য দেশের বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলা শহরগুলোতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে দুইটি সম্পূরক বই দেওয়া হবে। মঙ্গলবার ২৭ অক্টোবর টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।

অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রী তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং পাঠ্যপুস্তকের মানের বিষয়ে কোন আপোষ করা হবে না।

মন্ত্রী আরও বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং ভালোভাবে এর ব্যবহার শিখতে হবে। বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি দেশ উল্লেখ করে তিনি বলেন, এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও অন্যান্য অতিথিরা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা শেখাবে নতুন দুই সম্পূরক বই

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে শেখানোর জন্য দেশের বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও জেলা শহরগুলোতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে দুইটি সম্পূরক বই দেওয়া হবে। মঙ্গলবার ২৭ অক্টোবর টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।

অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রী তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং পাঠ্যপুস্তকের মানের বিষয়ে কোন আপোষ করা হবে না।

মন্ত্রী আরও বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং ভালোভাবে এর ব্যবহার শিখতে হবে। বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি দেশ উল্লেখ করে তিনি বলেন, এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও অন্যান্য অতিথিরা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ আনিসুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒