বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের লোগো। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

প্রাথমিক ও মাধ্যমিকের দুই শ্রেণিতে ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হতে যাচ্ছে ভিন্নধর্মী নতুন চারটি পাঠ্যবই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নীতি-নৈতিকতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং বাস্তবমুখী কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ বইগুলো প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

প্রচলিত মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ১৫ বছরের রূপকল্প, বহুমুখী গবেষণা ও নির্দেশনার আলোকেই এনসিটিবি এই চার পাঠ্যপুস্তক শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানান, রাষ্ট্রকাঠামো মেরামতের অংশ হিসেবে শিক্ষাব্যবস্থাকে আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করতে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় কাজ করেছেন। সেই চিন্তাধারা ও অভিজ্ঞতার আলোকেই নতুন বইগুলো পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে।

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মাদ আবু নাসের টুকু জানান, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) চূড়ান্ত অনুমোদনের পর আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে চারটি বইয়ের প্রায় দেড় কোটি কপি মুদ্রণ শেষ করার পরিকল্পনা রয়েছে। রোববার (২৫ অক্টোবর) এনসিসি সভায় বইগুলোর চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা রয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, গত ১২ জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উচ্চপর্যায়ের কর্মশালার পর বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের নিয়ে বইগুলোর পাণ্ডুলিপি চূড়ান্ত করা হয়। এর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য ১৪ অধ্যায়ের ‘খেলাধুলা’ এবং ১১ অধ্যায়ের ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইটি প্রস্তুত করা হয়েছে।

খেলাধুলা বইটিতে আত্মরক্ষা ও প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ‘স্বপ্ন যখন আকাশ ছোঁয়া’ শিরোনামে একটি বাস্তবমুখী অনুপ্রেরণামূলক গল্প রয়েছে। অন্যদিকে সংস্কৃতি বইটিতে লোকজ ঐতিহ্যের সঙ্গে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’র ইতিহাস ও ছবি যুক্ত করা হয়েছে।

এছাড়া ষষ্ঠ শ্রেণির জন্য ছয় অধ্যায়ের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং আট অধ্যায়ের ‘আমার কারিগরি শিক্ষা’ বই প্রণীত হয়েছে। উপদেষ্টা মাহ্দী আমিন জানান, পরবর্তী সময়ে ক্রীড়া ও সংস্কৃতি বিষয় দুটি প্রথম থেকে পঞ্চম এবং অন্য দুটি বই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রাথমিক ও মাধ্যমিকের দুই শ্রেণিতে ২০২৭ শিক্ষাবর্ষে যুক্ত হতে যাচ্ছে ভিন্নধর্মী নতুন চারটি পাঠ্যবই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নীতি-নৈতিকতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং বাস্তবমুখী কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ বইগুলো প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

প্রচলিত মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ১৫ বছরের রূপকল্প, বহুমুখী গবেষণা ও নির্দেশনার আলোকেই এনসিটিবি এই চার পাঠ্যপুস্তক শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন জানান, রাষ্ট্রকাঠামো মেরামতের অংশ হিসেবে শিক্ষাব্যবস্থাকে আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করতে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় কাজ করেছেন। সেই চিন্তাধারা ও অভিজ্ঞতার আলোকেই নতুন বইগুলো পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে।

এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মাদ আবু নাসের টুকু জানান, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসি) চূড়ান্ত অনুমোদনের পর আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে চারটি বইয়ের প্রায় দেড় কোটি কপি মুদ্রণ শেষ করার পরিকল্পনা রয়েছে। রোববার (২৫ অক্টোবর) এনসিসি সভায় বইগুলোর চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা রয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, গত ১২ জুলাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উচ্চপর্যায়ের কর্মশালার পর বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের নিয়ে বইগুলোর পাণ্ডুলিপি চূড়ান্ত করা হয়। এর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য ১৪ অধ্যায়ের ‘খেলাধুলা’ এবং ১১ অধ্যায়ের ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইটি প্রস্তুত করা হয়েছে।

খেলাধুলা বইটিতে আত্মরক্ষা ও প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ‘স্বপ্ন যখন আকাশ ছোঁয়া’ শিরোনামে একটি বাস্তবমুখী অনুপ্রেরণামূলক গল্প রয়েছে। অন্যদিকে সংস্কৃতি বইটিতে লোকজ ঐতিহ্যের সঙ্গে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’র ইতিহাস ও ছবি যুক্ত করা হয়েছে।

এছাড়া ষষ্ঠ শ্রেণির জন্য ছয় অধ্যায়ের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং আট অধ্যায়ের ‘আমার কারিগরি শিক্ষা’ বই প্রণীত হয়েছে। উপদেষ্টা মাহ্দী আমিন জানান, পরবর্তী সময়ে ক্রীড়া ও সংস্কৃতি বিষয় দুটি প্রথম থেকে পঞ্চম এবং অন্য দুটি বই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒