বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক

তারল্য সংকট মোকাবিলা এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ ঋণের বিপরীতে গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। আমানতকারীরা যাতে প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ তুলতে পারেন, তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) থেকে আমানত ফেরত পাওয়ার জন্য গ্রাহকদের আবেদন নেওয়া শুরু করে ন্যাশনাল ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক আমানতের অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠক হয়। ওই বৈঠকেই ব্যাংকটির তারল্য পরিস্থিতি ও আমানতকারীদের অর্থ উত্তোলনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করার অগ্রগতি হয়েছে বলে গভর্নরকে জানান। পাশাপাশি ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে রয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বিশেষ করে, সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী তাঁদের জমা অর্থ তুলতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা দিচ্ছে সোনালী ব্যাংক

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

তারল্য সংকট মোকাবিলা এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। এ ঋণের বিপরীতে গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। আমানতকারীরা যাতে প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ তুলতে পারেন, তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) থেকে আমানত ফেরত পাওয়ার জন্য গ্রাহকদের আবেদন নেওয়া শুরু করে ন্যাশনাল ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুই দিনে প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক আমানতের অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন এবং ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠক হয়। ওই বৈঠকেই ব্যাংকটির তারল্য পরিস্থিতি ও আমানতকারীদের অর্থ উত্তোলনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করার অগ্রগতি হয়েছে বলে গভর্নরকে জানান। পাশাপাশি ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে রয়েছে। আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

বিশেষ করে, সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী তাঁদের জমা অর্থ তুলতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒