বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

আজ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজের জন্মদিন। বিশেষ কোনো বড় আয়োজন না থাকলেও পারিবারিক পরিমণ্ডলে নিজেদের মতো করেই দিনটি উদ্‌যাপন করছেন তিনি।

জন্মদিনের অনুভূতি প্রকাশ করে শাবনাজ বলেন, মহান আল্লাহ্‌র কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুন্দর এক জীবন উপহার দিয়েছেন। মানুষের ভালোবাসায় সব সময়ই আমি সিক্ত। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া চাই, যেন বাকিটা জীবন স্বামী-সন্তানদের নিয়ে সুস্থ ও সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি।

১৯৯১ সালে পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে নাঈম ও শাবনাজ জুটির অভিষেক ঘটে। নাম ভূমিকায় শাবনাজের অনবদ্য অভিনয় এবং তাদের যুগল উপস্থিতি ঢালিউডে নতুন তারুণ্যের জোয়ার এনে দেয়। এরপর জুটি বেঁধে তারা অভিনয় করেন ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে।

পর্দায় সফল এই জুটি ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে প্রয়াত আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় তাদের শেষবারের মতো একসঙ্গে দেখা যায়। পরে ২০০৭ সালে একই পরিচালকের ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন শাবনাজ। পারিবারিক নাম সাবরিনা তানিয়া হওয়া এই অভিনেত্রীর ছোট বোন মৌ-ও একজন অভিনয়শিল্পী। বাবার মাধ্যমে আজিজুর রহমানের সঙ্গে পরিচয় এবং সেখান থেকেই নির্মাতা এহতেশামের পরিচালনায় রূপালি পর্দায় যাত্রা শুরু হয়েছিল শাবনাজের।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

ওজন কমাতে মাখানা না পপকর্ন, কোনটি বেশি উপকারী?

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

আজ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজের জন্মদিন। বিশেষ কোনো বড় আয়োজন না থাকলেও পারিবারিক পরিমণ্ডলে নিজেদের মতো করেই দিনটি উদ্‌যাপন করছেন তিনি।

জন্মদিনের অনুভূতি প্রকাশ করে শাবনাজ বলেন, মহান আল্লাহ্‌র কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুন্দর এক জীবন উপহার দিয়েছেন। মানুষের ভালোবাসায় সব সময়ই আমি সিক্ত। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া চাই, যেন বাকিটা জীবন স্বামী-সন্তানদের নিয়ে সুস্থ ও সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি।

১৯৯১ সালে পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে নাঈম ও শাবনাজ জুটির অভিষেক ঘটে। নাম ভূমিকায় শাবনাজের অনবদ্য অভিনয় এবং তাদের যুগল উপস্থিতি ঢালিউডে নতুন তারুণ্যের জোয়ার এনে দেয়। এরপর জুটি বেঁধে তারা অভিনয় করেন ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে।

পর্দায় সফল এই জুটি ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে প্রয়াত আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় তাদের শেষবারের মতো একসঙ্গে দেখা যায়। পরে ২০০৭ সালে একই পরিচালকের ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন শাবনাজ। পারিবারিক নাম সাবরিনা তানিয়া হওয়া এই অভিনেত্রীর ছোট বোন মৌ-ও একজন অভিনয়শিল্পী। বাবার মাধ্যমে আজিজুর রহমানের সঙ্গে পরিচয় এবং সেখান থেকেই নির্মাতা এহতেশামের পরিচালনায় রূপালি পর্দায় যাত্রা শুরু হয়েছিল শাবনাজের।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒