বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বুলিং ও নির্যাতনের ক্ষত, কঠিন অতীতের কথা জানালেন নীতি টেইলর

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম

বুলিং ও নির্যাতনের ক্ষত, কঠিন অতীতের কথা জানালেন নীতি টেইলর

স্কুলজীবনে সহপাঠীদের হয়রানি, চার বছরের প্রেমের সম্পর্কে শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার বিনিময়ে পরিচালকের কাছ থেকে শারীরিক সম্পর্কের প্রস্তাব পাওয়ার অভিযোগ—জীবনের কঠিন সময়গুলোর অভিজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী নীতি টেইলর। তাঁর দাবি, এসব ঘটনা দীর্ঘদিন তাঁর আত্মবিশ্বাস ও আত্মসম্মানে নেতিবাচক প্রভাব ফেলেছে।

সম্প্রতি ‘হটারফ্লাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা তিক্ত অভিজ্ঞতার কথা জানান নীতি। ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’, ‘গুলাম’ ও ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান তিনি।

স্কুলজীবনের অভিজ্ঞতা তুলে ধরে নীতি জানান, সে সময় তাঁর জীবনে বুলিং ও অপমান নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। তাঁর ভাষ্য, কয়েকজন সহপাঠীর প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ার পর কিছু ছেলে তাঁকে লক্ষ্য করে হয়রানি শুরু করেন।

অভিনেত্রীর অভিযোগ, স্কুলের শৌচাগার ও বাসস্টপসহ বিভিন্ন স্থানে তাঁর বাড়ির ফোন নম্বর লিখে রাখা হতো। এর ফলে বাড়ির ল্যান্ডফোনে আপত্তিকর কল আসত। সহপাঠীদের কেউ কেউ তাঁকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করত, গায়ে পানি ও খাবার ছুড়ে মারত এবং বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ কথা লিখে রাখত।

এসব ঘটনার মানসিক প্রভাব ছিল গভীর। নীতি জানান, স্কুলবাসে বসে প্রায় প্রতিদিনই কাঁদতেন তিনি। একপর্যায়ে বাবা-মাকে সবকিছু জানান। তবে তাঁরা তাঁকে পরীক্ষায় মনোযোগ দিতে বলেন এবং পরীক্ষা শেষ হলে শহর ছেড়ে যাওয়ার আশ্বাস দেন।

পরবর্তী সময়ে ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’র প্রথম মৌসুমের শুটিং চলাকালে একটি প্রেমের সম্পর্কে জড়ান নীতি। তাঁর অভিযোগ, সম্পর্কের চার বছরে সাবেক প্রেমিকের কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। পোশাক, চলাফেরা ও অন্যদের সঙ্গে মেলামেশা নিয়েও প্রেমিক আপত্তি তুলতেন বলে জানান অভিনেত্রী।

একটি জন্মদিনের অনুষ্ঠানে অস্বস্তি বোধ করায় বান্ধবীদের সঙ্গে চলে যেতে চেয়েছিলেন নীতি। কিন্তু তাঁর অভিযোগ, প্রেমিক তাঁকে যেতে বাধা দেন। পরে বাড়ির বাইরে তাঁদের মধ্যে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। ওই সময় তাঁকে ধাক্কা দেওয়া ও চড় মারার অভিযোগ করেন তিনি। ঘটনাটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছিল বলেও দাবি নীতির।

সাবেক প্রেমিকের বিরুদ্ধে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগও করেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, সেই ক্ষতের দাগ এখনো শরীরে রয়েছে। এ ছাড়া প্রেমিক তাঁকে খাটো, মোটা ও দেখতে খারাপ বলে অপমান করতেন বলেও জানান তিনি। এসব আচরণের কারণে নিজের চেহারা ও যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন নীতি।

সম্পর্কটি টিকিয়ে রাখতে সাবেক প্রেমিকের ঘর পরিষ্কার করা, রান্না করা এবং তাঁর বাবা-মা বেড়াতে এলে তাঁদের ঘুরতে নিয়ে যাওয়ার মতো কাজও করতেন বলে জানান অভিনেত্রী। চার বছর পর সম্পর্ক থেকে বেরিয়ে এসে তিনি উপলব্ধি করেন, দীর্ঘদিনের নির্যাতন তাঁর আত্মসম্মান ও আত্মবিশ্বাসকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নীতি জানান, এখনো কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করলে তা বিশ্বাস করতে কষ্ট হয়। তাঁর মতে, ছোটবেলা থেকেই নিজের মূল্য বুঝতে শেখা জরুরি এবং অন্য কাউকে নিজের আত্মসম্মান নষ্ট করার সুযোগ দেওয়া উচিত নয়।

সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজের সময় কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নীতি। তাঁর অভিযোগ, দুটি সিনেমায় অভিনয়ের পর একটি নতুন ছবিতে কাজের প্রস্তাব দিয়েছিলেন তাঁর প্রথম সিনেমার পরিচালক। তবে চরিত্রটি পাওয়ার জন্য পরিচালকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে বলে তাঁকে জানানো হয়।

এমন প্রস্তাবে হতবাক হয়ে ফোন কেটে দেন নীতি। পরে ওই পরিচালকের নম্বর ব্লক করে বিষয়টি মাকে জানান। ঘটনাটি তাঁকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, এরপর আর সিনেমায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

‘গুলাম’ ধারাবাহিকে অভিনয়ের সময় এক সহশিল্পীর সঙ্গে বিরোধের অভিজ্ঞতাও বর্ণনা করেন নীতি। তাঁর ধারণা, ধারাবাহিকে পাওয়া মনোযোগ ওই সহশিল্পী ভালোভাবে নেননি। অভিনেত্রীর অভিযোগ, তাঁরা একই মেকআপশিল্পীর সেবা নিলেও ওই সহশিল্পী দরজা বন্ধ করে রাখতেন, যাতে মেকআপশিল্পী তাঁর কাছে যেতে না পারেন। একবার মেকআপশিল্পীকে নিজের ঘরে আটকে রাখার ঘটনাও ঘটেছিল বলে দাবি করেন তিনি।

শুটিংয়ের সেটে তাঁর আচরণ নিয়ে প্রকাশিত নেতিবাচক প্রতিবেদন সম্পর্কেও ক্ষোভ জানান নীতি। এসব প্রতিবেদনে তাঁর দেরিতে আসা ও উদ্ধত আচরণের অভিযোগ করা হয়েছিল বলে জানান তিনি। তবে তাঁর দাবি, তিনি সব সময় নির্ধারিত সময়ে শুটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করতেন।

জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে নীতি জানান, দীর্ঘদিনের হয়রানি ও নির্যাতন মানুষের আত্মবিশ্বাস এবং নিজের সম্পর্কে ধারণাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি আত্মসম্মান রক্ষা এবং নির্যাতনমূলক সম্পর্ক থেকে বেরিয়ে আসার গুরুত্বও তুলে ধরেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বুলিং ও নির্যাতনের ক্ষত, কঠিন অতীতের কথা জানালেন নীতি টেইলর

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

স্কুলজীবনে সহপাঠীদের হয়রানি, চার বছরের প্রেমের সম্পর্কে শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার বিনিময়ে পরিচালকের কাছ থেকে শারীরিক সম্পর্কের প্রস্তাব পাওয়ার অভিযোগ—জীবনের কঠিন সময়গুলোর অভিজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী নীতি টেইলর। তাঁর দাবি, এসব ঘটনা দীর্ঘদিন তাঁর আত্মবিশ্বাস ও আত্মসম্মানে নেতিবাচক প্রভাব ফেলেছে।

সম্প্রতি ‘হটারফ্লাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা তিক্ত অভিজ্ঞতার কথা জানান নীতি। ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’, ‘গুলাম’ ও ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’সহ বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান তিনি।

স্কুলজীবনের অভিজ্ঞতা তুলে ধরে নীতি জানান, সে সময় তাঁর জীবনে বুলিং ও অপমান নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। তাঁর ভাষ্য, কয়েকজন সহপাঠীর প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ার পর কিছু ছেলে তাঁকে লক্ষ্য করে হয়রানি শুরু করেন।

অভিনেত্রীর অভিযোগ, স্কুলের শৌচাগার ও বাসস্টপসহ বিভিন্ন স্থানে তাঁর বাড়ির ফোন নম্বর লিখে রাখা হতো। এর ফলে বাড়ির ল্যান্ডফোনে আপত্তিকর কল আসত। সহপাঠীদের কেউ কেউ তাঁকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করত, গায়ে পানি ও খাবার ছুড়ে মারত এবং বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ কথা লিখে রাখত।

এসব ঘটনার মানসিক প্রভাব ছিল গভীর। নীতি জানান, স্কুলবাসে বসে প্রায় প্রতিদিনই কাঁদতেন তিনি। একপর্যায়ে বাবা-মাকে সবকিছু জানান। তবে তাঁরা তাঁকে পরীক্ষায় মনোযোগ দিতে বলেন এবং পরীক্ষা শেষ হলে শহর ছেড়ে যাওয়ার আশ্বাস দেন।

পরবর্তী সময়ে ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’র প্রথম মৌসুমের শুটিং চলাকালে একটি প্রেমের সম্পর্কে জড়ান নীতি। তাঁর অভিযোগ, সম্পর্কের চার বছরে সাবেক প্রেমিকের কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। পোশাক, চলাফেরা ও অন্যদের সঙ্গে মেলামেশা নিয়েও প্রেমিক আপত্তি তুলতেন বলে জানান অভিনেত্রী।

একটি জন্মদিনের অনুষ্ঠানে অস্বস্তি বোধ করায় বান্ধবীদের সঙ্গে চলে যেতে চেয়েছিলেন নীতি। কিন্তু তাঁর অভিযোগ, প্রেমিক তাঁকে যেতে বাধা দেন। পরে বাড়ির বাইরে তাঁদের মধ্যে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। ওই সময় তাঁকে ধাক্কা দেওয়া ও চড় মারার অভিযোগ করেন তিনি। ঘটনাটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছিল বলেও দাবি নীতির।

সাবেক প্রেমিকের বিরুদ্ধে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগও করেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, সেই ক্ষতের দাগ এখনো শরীরে রয়েছে। এ ছাড়া প্রেমিক তাঁকে খাটো, মোটা ও দেখতে খারাপ বলে অপমান করতেন বলেও জানান তিনি। এসব আচরণের কারণে নিজের চেহারা ও যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন নীতি।

সম্পর্কটি টিকিয়ে রাখতে সাবেক প্রেমিকের ঘর পরিষ্কার করা, রান্না করা এবং তাঁর বাবা-মা বেড়াতে এলে তাঁদের ঘুরতে নিয়ে যাওয়ার মতো কাজও করতেন বলে জানান অভিনেত্রী। চার বছর পর সম্পর্ক থেকে বেরিয়ে এসে তিনি উপলব্ধি করেন, দীর্ঘদিনের নির্যাতন তাঁর আত্মসম্মান ও আত্মবিশ্বাসকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

নীতি জানান, এখনো কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করলে তা বিশ্বাস করতে কষ্ট হয়। তাঁর মতে, ছোটবেলা থেকেই নিজের মূল্য বুঝতে শেখা জরুরি এবং অন্য কাউকে নিজের আত্মসম্মান নষ্ট করার সুযোগ দেওয়া উচিত নয়।

সাক্ষাৎকারে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজের সময় কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন নীতি। তাঁর অভিযোগ, দুটি সিনেমায় অভিনয়ের পর একটি নতুন ছবিতে কাজের প্রস্তাব দিয়েছিলেন তাঁর প্রথম সিনেমার পরিচালক। তবে চরিত্রটি পাওয়ার জন্য পরিচালকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে বলে তাঁকে জানানো হয়।

এমন প্রস্তাবে হতবাক হয়ে ফোন কেটে দেন নীতি। পরে ওই পরিচালকের নম্বর ব্লক করে বিষয়টি মাকে জানান। ঘটনাটি তাঁকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, এরপর আর সিনেমায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

‘গুলাম’ ধারাবাহিকে অভিনয়ের সময় এক সহশিল্পীর সঙ্গে বিরোধের অভিজ্ঞতাও বর্ণনা করেন নীতি। তাঁর ধারণা, ধারাবাহিকে পাওয়া মনোযোগ ওই সহশিল্পী ভালোভাবে নেননি। অভিনেত্রীর অভিযোগ, তাঁরা একই মেকআপশিল্পীর সেবা নিলেও ওই সহশিল্পী দরজা বন্ধ করে রাখতেন, যাতে মেকআপশিল্পী তাঁর কাছে যেতে না পারেন। একবার মেকআপশিল্পীকে নিজের ঘরে আটকে রাখার ঘটনাও ঘটেছিল বলে দাবি করেন তিনি।

শুটিংয়ের সেটে তাঁর আচরণ নিয়ে প্রকাশিত নেতিবাচক প্রতিবেদন সম্পর্কেও ক্ষোভ জানান নীতি। এসব প্রতিবেদনে তাঁর দেরিতে আসা ও উদ্ধত আচরণের অভিযোগ করা হয়েছিল বলে জানান তিনি। তবে তাঁর দাবি, তিনি সব সময় নির্ধারিত সময়ে শুটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করতেন।

জীবনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে নীতি জানান, দীর্ঘদিনের হয়রানি ও নির্যাতন মানুষের আত্মবিশ্বাস এবং নিজের সম্পর্কে ধারণাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি আত্মসম্মান রক্ষা এবং নির্যাতনমূলক সম্পর্ক থেকে বেরিয়ে আসার গুরুত্বও তুলে ধরেছেন।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒