বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মুখের জড়তা কাটাতে নবী মুসার কার্যকরী প্রার্থনা

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ এএম

মুখের জড়তা কাটাতে নবী মুসার কার্যকরী প্রার্থনা
ছবি: ম্যাগনিফিক

দোয়া মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম কথা। কিন্তু অনেক সময় মনের মধ্যে গুছিয়ে রাখা কথাগুলো মুখে প্রকাশ করতে গিয়ে জড়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চেয়ে কোরআনে বর্ণিত নবী মুসার দোয়াটি পড়া যেতে পারে। এতে রয়েছে মানসিক প্রশান্তি, কাজের সহজতা, জিহ্বার জড়তা দূর হওয়া এবং বক্তব্য শ্রোতার বোধগম্য করার প্রার্থনা।

ফেরাউনের কাছে যাওয়ার আগে আল্লাহ–তাআলা নবী মুসাকে ফেরাউনের কাছে যাওয়ার এবং তাঁকে আল্লাহর পথে আহ্বান করার নির্দেশ দেন। ফেরাউন ছিল অত্যন্ত ক্ষমতাধর শাসক। তার সামনে সত্যের দাওয়াত পৌঁছে দেওয়া ছিল কঠিন দায়িত্ব। এ পরিস্থিতিতে মুসা (আ.) আল্লাহর কাছে নিজের কাজ সহজ করা এবং কথা বলার জড়তা দূর করার প্রার্থনা করেন।

পবিত্র কোরআনে তাঁর সেই দোয়া বর্ণিত হয়েছে। উচ্চারণ: রাব্বিশরাহ লি সদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়াহলুল উকদাতাম মিল লিসানি। ইয়াফকাহু কাওলি। অর্থ: হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন। আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সুরা ত্বহা, আয়াত: ২৫–২৮।

দোয়ার শুরুতে মুসা (আ.) বলেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন। বক্ষ প্রশস্ত করার অর্থ হলো অন্তরকে প্রশস্ত ও প্রশান্ত করে দেওয়া, যাতে কঠিন দায়িত্ব পালনে সংকীর্ণতা ও অস্থিরতা বাধা হয়ে না দাঁড়ায়। মানুষের সামনে কথা বলতে গিয়ে অনেকেই উদ্বেগ, সংকোচ ও ভয়ের মুখোমুখি হন। এ প্রার্থনা স্মরণ করিয়ে দেয়, কঠিন পরিস্থিতিতে মানসিক প্রশান্তি ও দৃঢ়তার জন্য আল্লাহর সাহায্য কামনা করা উচিত।

এরপর মুসা (আ.) বলেন, আমার কাজ সহজ করে দিন। মানুষের সামর্থ্য সীমিত, তাই আল্লাহর সাহায্য ছাড়া কোনো দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা কঠিন। এ জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে আল্লাহর কাছে সহজতা চাওয়া মুমিনের জন্য সুন্দর শিক্ষা। বক্তব্য প্রদান, পাঠদান কিংবা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার আগেও এ প্রার্থনা করা যেতে পারে।

দোয়ার তৃতীয় অংশে মুসা (আ.) বলেন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন। কথার জড়তা দূর করার আবেদনটি এখানে সরাসরি এসেছে। মানুষের মধ্যে মনের ভাব প্রকাশের ইচ্ছা থাকলেও অনেক সময় তা সাবলীলভাবে প্রকাশ করা সম্ভব হয় না। এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে স্পষ্ট ও সাবলীলভাবে কথা বলার সক্ষমতা চাওয়া যায়।

দোয়ার শেষাংশে মুসা (আ.) বলেন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। অর্থাৎ উদ্দেশ্য শুধু কথা বলার সক্ষমতা অর্জন নয়, বরং বক্তব্য এমনভাবে উপস্থাপন করা, যাতে শ্রোতা তা বুঝতে পারেন। একজন ধর্মপ্রচারকের জন্য এ শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে কথা বলার প্রকৃত সার্থকতা তখনই, যখন বক্তব্যের মর্ম শ্রোতার কাছে স্পষ্ট হয়।

কথা বলতে গিয়ে আটকে যাওয়া, বক্তব্যের আগে অস্বস্তি অনুভব করা কিংবা মানুষের সামনে কথা বলার সময় সংকোচ তৈরি হলে এ দোয়া পড়া যেতে পারে। নবী মুসা কেন এই দোয়া করেছিলেন তাঁর দোয়ার পটভূমি বুঝতে সুরা শুআরার কয়েকটি আয়াত লক্ষ করা যায়। ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ পেয়ে তিনি নিজের কয়েকটি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, তাঁর বক্ষ সংকুচিত হয়ে আসে এবং জিহ্বা সাবলীলভাবে চলে না। তাই তিনি আশঙ্কা করেন, ফেরাউন তাঁকে অস্বীকার করতে পারে। এ কারণেই ভাই হারুনকে সহযোগী হিসেবে পাঠানোর আবেদন করেন। সুরা শুআরা, আয়াত: ১৩। মুসা তাঁর ভাই হারুনের বাকপটুতা সম্পর্কে অবগত ছিলেন। তাই তিনি তাঁকে নিজের সহযোগী হিসেবে পাঠানোর আবেদন করেন।

পবিত্র কোরআনে তাঁর বক্তব্য এসেছে, আর আমার ভাই হারুন, সে আমার চেয়ে বেশি সাবলীলভাষী। সুতরাং তাকে আমার সঙ্গে সাহায্যকারী হিসেবে পাঠান, সে আমাকে সমর্থন করবে। সুরা কাসাস, আয়াত: ৩৪। এ ঘটনা থেকে বোঝা যায়, নিজের সীমাবদ্ধতা স্বীকার করে উপযুক্ত ব্যক্তির সহযোগিতা নেওয়া দুর্বলতা নয়, বরং বিচক্ষণতার পরিচয়।

কথার জড়তা যদি দীর্ঘস্থায়ী হয় কিংবা দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য সমস্যা সৃষ্টি করে, তাহলে দোয়ার পাশাপাশি ধীরে ধীরে কথা বলার অনুশীলন, স্পষ্ট উচ্চারণের চর্চা এবং প্রয়োজনে স্পিচ থেরাপিস্টের সহায়তা নেওয়া যেতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মুখের জড়তা কাটাতে নবী মুসার কার্যকরী প্রার্থনা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

দোয়া মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম কথা। কিন্তু অনেক সময় মনের মধ্যে গুছিয়ে রাখা কথাগুলো মুখে প্রকাশ করতে গিয়ে জড়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চেয়ে কোরআনে বর্ণিত নবী মুসার দোয়াটি পড়া যেতে পারে। এতে রয়েছে মানসিক প্রশান্তি, কাজের সহজতা, জিহ্বার জড়তা দূর হওয়া এবং বক্তব্য শ্রোতার বোধগম্য করার প্রার্থনা।

ফেরাউনের কাছে যাওয়ার আগে আল্লাহ–তাআলা নবী মুসাকে ফেরাউনের কাছে যাওয়ার এবং তাঁকে আল্লাহর পথে আহ্বান করার নির্দেশ দেন। ফেরাউন ছিল অত্যন্ত ক্ষমতাধর শাসক। তার সামনে সত্যের দাওয়াত পৌঁছে দেওয়া ছিল কঠিন দায়িত্ব। এ পরিস্থিতিতে মুসা (আ.) আল্লাহর কাছে নিজের কাজ সহজ করা এবং কথা বলার জড়তা দূর করার প্রার্থনা করেন।

পবিত্র কোরআনে তাঁর সেই দোয়া বর্ণিত হয়েছে। উচ্চারণ: রাব্বিশরাহ লি সদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়াহলুল উকদাতাম মিল লিসানি। ইয়াফকাহু কাওলি। অর্থ: হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন। আমার কাজ সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সুরা ত্বহা, আয়াত: ২৫–২৮।

দোয়ার শুরুতে মুসা (আ.) বলেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন। বক্ষ প্রশস্ত করার অর্থ হলো অন্তরকে প্রশস্ত ও প্রশান্ত করে দেওয়া, যাতে কঠিন দায়িত্ব পালনে সংকীর্ণতা ও অস্থিরতা বাধা হয়ে না দাঁড়ায়। মানুষের সামনে কথা বলতে গিয়ে অনেকেই উদ্বেগ, সংকোচ ও ভয়ের মুখোমুখি হন। এ প্রার্থনা স্মরণ করিয়ে দেয়, কঠিন পরিস্থিতিতে মানসিক প্রশান্তি ও দৃঢ়তার জন্য আল্লাহর সাহায্য কামনা করা উচিত।

এরপর মুসা (আ.) বলেন, আমার কাজ সহজ করে দিন। মানুষের সামর্থ্য সীমিত, তাই আল্লাহর সাহায্য ছাড়া কোনো দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা কঠিন। এ জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে আল্লাহর কাছে সহজতা চাওয়া মুমিনের জন্য সুন্দর শিক্ষা। বক্তব্য প্রদান, পাঠদান কিংবা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার আগেও এ প্রার্থনা করা যেতে পারে।

দোয়ার তৃতীয় অংশে মুসা (আ.) বলেন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন। কথার জড়তা দূর করার আবেদনটি এখানে সরাসরি এসেছে। মানুষের মধ্যে মনের ভাব প্রকাশের ইচ্ছা থাকলেও অনেক সময় তা সাবলীলভাবে প্রকাশ করা সম্ভব হয় না। এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে স্পষ্ট ও সাবলীলভাবে কথা বলার সক্ষমতা চাওয়া যায়।

দোয়ার শেষাংশে মুসা (আ.) বলেন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। অর্থাৎ উদ্দেশ্য শুধু কথা বলার সক্ষমতা অর্জন নয়, বরং বক্তব্য এমনভাবে উপস্থাপন করা, যাতে শ্রোতা তা বুঝতে পারেন। একজন ধর্মপ্রচারকের জন্য এ শিক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে কথা বলার প্রকৃত সার্থকতা তখনই, যখন বক্তব্যের মর্ম শ্রোতার কাছে স্পষ্ট হয়।

কথা বলতে গিয়ে আটকে যাওয়া, বক্তব্যের আগে অস্বস্তি অনুভব করা কিংবা মানুষের সামনে কথা বলার সময় সংকোচ তৈরি হলে এ দোয়া পড়া যেতে পারে। নবী মুসা কেন এই দোয়া করেছিলেন তাঁর দোয়ার পটভূমি বুঝতে সুরা শুআরার কয়েকটি আয়াত লক্ষ করা যায়। ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ পেয়ে তিনি নিজের কয়েকটি সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, তাঁর বক্ষ সংকুচিত হয়ে আসে এবং জিহ্বা সাবলীলভাবে চলে না। তাই তিনি আশঙ্কা করেন, ফেরাউন তাঁকে অস্বীকার করতে পারে। এ কারণেই ভাই হারুনকে সহযোগী হিসেবে পাঠানোর আবেদন করেন। সুরা শুআরা, আয়াত: ১৩। মুসা তাঁর ভাই হারুনের বাকপটুতা সম্পর্কে অবগত ছিলেন। তাই তিনি তাঁকে নিজের সহযোগী হিসেবে পাঠানোর আবেদন করেন।

পবিত্র কোরআনে তাঁর বক্তব্য এসেছে, আর আমার ভাই হারুন, সে আমার চেয়ে বেশি সাবলীলভাষী। সুতরাং তাকে আমার সঙ্গে সাহায্যকারী হিসেবে পাঠান, সে আমাকে সমর্থন করবে। সুরা কাসাস, আয়াত: ৩৪। এ ঘটনা থেকে বোঝা যায়, নিজের সীমাবদ্ধতা স্বীকার করে উপযুক্ত ব্যক্তির সহযোগিতা নেওয়া দুর্বলতা নয়, বরং বিচক্ষণতার পরিচয়।

কথার জড়তা যদি দীর্ঘস্থায়ী হয় কিংবা দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য সমস্যা সৃষ্টি করে, তাহলে দোয়ার পাশাপাশি ধীরে ধীরে কথা বলার অনুশীলন, স্পষ্ট উচ্চারণের চর্চা এবং প্রয়োজনে স্পিচ থেরাপিস্টের সহায়তা নেওয়া যেতে পারে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒