বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্তানের ধর্মীয় শিক্ষা: কোথায় পড়াবেন ও পড়াবেন না

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

সন্তানের ধর্মীয় শিক্ষা: কোথায় পড়াবেন ও পড়াবেন না
ছবি: পেক্সেলস

সন্তানের অন্তরে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার বীজ বপন করা প্রতিটি মুসলিম অভিভাবকের পবিত্র দায়িত্ব। কিন্তু এই বীজ কোথায় এবং কীভাবে বপন করা হচ্ছে, তার ওপর নির্ভর করে ভবিষ্যৎ মহিরুহটি কেমন হবে। সন্তানকে কোনো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে প্রতিষ্ঠান নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়।

তাবেয়ি মুহাম্মদ ইবনে সিরিন (রহ.) বলেছেন, নিশ্চয়ই এই ইলমই হলো ধর্ম; সুতরাং তোমরা লক্ষ করো, কার কাছ থেকে তোমরা তোমাদের ধর্ম গ্রহণ করছ। অভিভাবকের দায়িত্ব হলো সন্তানের জন্য এমন একজন ধার্মিক ও প্রজ্ঞাবান শিক্ষক নির্বাচন করা। যিনি শুধু কিতাবই পড়াবেন না, বরং নিজের সুন্দর চরিত্রের মাধ্যমে সন্তানকে প্রভাবিত করবেন।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার ছলে শেখানোর ব্যবস্থা থাকতে হবে। রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন, তোমরা সহজ করো, কঠিন কোরো না; সুসংবাদ দাও, দূরে সরিয়ে দিয়ো না। যে প্রতিষ্ঠানে শুধু তোতাপাখির মতো আরবি শব্দ মুখস্থ না করিয়ে শিশুর চরিত্র গঠনে জোর দেওয়া হয়, সেটিই আদর্শ।

ছোট শিশুদের জন্য অনাবাসিক প্রতিষ্ঠান বাছাই করাই ভালো এবং বাসা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুব বেশি দূরে হওয়া উচিত নয়। দীর্ঘ যানজট ও যাতায়াতের ক্লান্তি অনেক সময় শিশুর পড়াশোনার স্পৃহা নষ্ট করে দেয়। শিক্ষাদানে অতিরিক্ত কঠোরতা ও জবরদস্তি শিশুর স্বতঃস্ফূর্ততা ও সৃজনশীলতা নষ্ট করে দেয়।

পাঁচ বছরের কম বয়সী কোনো শিশু যদি শিক্ষালয়ে যেতে একেবারেই না চায় এবং প্রতিদিন সকালে কান্নাকাটি করে, তবে বুঝতে হবে সেখানে সে স্বস্তি পাচ্ছে না। সমাজবিজ্ঞানী ইবনে খালদুন লিখেছেন, অতিরিক্ত কঠোরতা ও জবরদস্তির ফলে শাস্তির ভয়ে শিশু মিথ্যা বলতে শেখে এবং তার আত্মমর্যাদাবোধ ধ্বংস হয়ে যায়।

যে প্রতিষ্ঠানে শিশুদের ওপর বয়সের তুলনায় অতিরিক্ত সিলেবাস ও আমলের চাপ চাপিয়ে দেওয়া হয়, তা থেকে দূরে থাকুন। হানাফি ফিকহের ফতোয়াগ্রন্থে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে শিশুদের ধারণক্ষমতার বাইরে কোনো চাপ প্রয়োগ করা যাবে না। অতিরিক্ত চাপ শিশুকে ধর্মের প্রতি বীতশ্রদ্ধ করে তোলে।

যেখানে বাহ্যিক ইবাদত নিশ্চিত করতে গিয়ে শিশুদের সঙ্গে রূঢ় আচরণ করা হয়, সেখান থেকে সন্তানকে দূরে রাখা আবশ্যক। রাসুল (সা.) শিশুদের সঙ্গে কখনোই রূঢ় আচরণ করতেন না, বরং তাদের প্রতি সবসময় মমত্ববোধ প্রদর্শন করতেন। ধর্মীয় শিক্ষা দেওয়া মানে শুধু কিছু আরবি শব্দ মুখস্থ করানো নয়, বরং মহান আল্লাহর প্রতি শিশুর অন্তরে ভালোবাসা তৈরি করা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্তানের ধর্মীয় শিক্ষা: কোথায় পড়াবেন ও পড়াবেন না

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সন্তানের অন্তরে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার বীজ বপন করা প্রতিটি মুসলিম অভিভাবকের পবিত্র দায়িত্ব। কিন্তু এই বীজ কোথায় এবং কীভাবে বপন করা হচ্ছে, তার ওপর নির্ভর করে ভবিষ্যৎ মহিরুহটি কেমন হবে। সন্তানকে কোনো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে প্রতিষ্ঠান নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়।

তাবেয়ি মুহাম্মদ ইবনে সিরিন (রহ.) বলেছেন, নিশ্চয়ই এই ইলমই হলো ধর্ম; সুতরাং তোমরা লক্ষ করো, কার কাছ থেকে তোমরা তোমাদের ধর্ম গ্রহণ করছ। অভিভাবকের দায়িত্ব হলো সন্তানের জন্য এমন একজন ধার্মিক ও প্রজ্ঞাবান শিক্ষক নির্বাচন করা। যিনি শুধু কিতাবই পড়াবেন না, বরং নিজের সুন্দর চরিত্রের মাধ্যমে সন্তানকে প্রভাবিত করবেন।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার ছলে শেখানোর ব্যবস্থা থাকতে হবে। রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন, তোমরা সহজ করো, কঠিন কোরো না; সুসংবাদ দাও, দূরে সরিয়ে দিয়ো না। যে প্রতিষ্ঠানে শুধু তোতাপাখির মতো আরবি শব্দ মুখস্থ না করিয়ে শিশুর চরিত্র গঠনে জোর দেওয়া হয়, সেটিই আদর্শ।

ছোট শিশুদের জন্য অনাবাসিক প্রতিষ্ঠান বাছাই করাই ভালো এবং বাসা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুব বেশি দূরে হওয়া উচিত নয়। দীর্ঘ যানজট ও যাতায়াতের ক্লান্তি অনেক সময় শিশুর পড়াশোনার স্পৃহা নষ্ট করে দেয়। শিক্ষাদানে অতিরিক্ত কঠোরতা ও জবরদস্তি শিশুর স্বতঃস্ফূর্ততা ও সৃজনশীলতা নষ্ট করে দেয়।

পাঁচ বছরের কম বয়সী কোনো শিশু যদি শিক্ষালয়ে যেতে একেবারেই না চায় এবং প্রতিদিন সকালে কান্নাকাটি করে, তবে বুঝতে হবে সেখানে সে স্বস্তি পাচ্ছে না। সমাজবিজ্ঞানী ইবনে খালদুন লিখেছেন, অতিরিক্ত কঠোরতা ও জবরদস্তির ফলে শাস্তির ভয়ে শিশু মিথ্যা বলতে শেখে এবং তার আত্মমর্যাদাবোধ ধ্বংস হয়ে যায়।

যে প্রতিষ্ঠানে শিশুদের ওপর বয়সের তুলনায় অতিরিক্ত সিলেবাস ও আমলের চাপ চাপিয়ে দেওয়া হয়, তা থেকে দূরে থাকুন। হানাফি ফিকহের ফতোয়াগ্রন্থে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে শিশুদের ধারণক্ষমতার বাইরে কোনো চাপ প্রয়োগ করা যাবে না। অতিরিক্ত চাপ শিশুকে ধর্মের প্রতি বীতশ্রদ্ধ করে তোলে।

যেখানে বাহ্যিক ইবাদত নিশ্চিত করতে গিয়ে শিশুদের সঙ্গে রূঢ় আচরণ করা হয়, সেখান থেকে সন্তানকে দূরে রাখা আবশ্যক। রাসুল (সা.) শিশুদের সঙ্গে কখনোই রূঢ় আচরণ করতেন না, বরং তাদের প্রতি সবসময় মমত্ববোধ প্রদর্শন করতেন। ধর্মীয় শিক্ষা দেওয়া মানে শুধু কিছু আরবি শব্দ মুখস্থ করানো নয়, বরং মহান আল্লাহর প্রতি শিশুর অন্তরে ভালোবাসা তৈরি করা।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒