বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যেসব সময়ে তওবা কবুল হয় না

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

যেসব সময়ে তওবা কবুল হয় না
ছবি: ম্যাগনিফিক

বান্দা যত বড় পাপই করুক না কেন, সত্যিকার অর্থে তওবা করলে আল্লাহ তা ক্ষমা করে দেন। কোরআন ও হাদিসে বারবার আল্লাহর ক্ষমার বিশালত্বের কথা বলা হয়েছে। কিন্তু কিছু সুনির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে ক্ষমার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। মৃত্যুযন্ত্রণার সময় মানুষ যখন মৃত্যুর একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছায় এবং তার রুহ কণ্ঠনালিতে চলে আসে, তখন তওবা কবুল হয় না। কোরআনে বলা হয়েছে, আর তাদের জন্য কোনো তওবা নেই, যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারও মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি এখন তওবা করছি। মহানবী (সা.) বিষয়টি স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন, যতক্ষণ না তার মৃত্যুযন্ত্রণা শুরু হয় বা প্রাণবায়ু কণ্ঠনালিতে পৌঁছে যায়। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবতে বসেছিল এবং মৃত্যু নিশ্চিত বুঝে ইমান আনতে চেয়েছিল, তখন আল্লাহ তার তওবা প্রত্যাখ্যান করেছিলেন।

কেয়ামতের অন্যতম বড় নিদর্শন হলো পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এবং যেদিন এই অলৌকিক ঘটনা ঘটবে, সেদিন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, যেদিন তোমার রবের কোনো নিদর্শন এসে পড়বে, সেদিন কোনো ব্যক্তির ইমান তার কাজে আসবে না, যদি সে আগে ইমান না এনে থাকে অথবা তার ইমানের মাধ্যমে কোনো কল্যাণ অর্জন না করে থাকে। মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। এছাড়া আল্লাহর সঙ্গে সম্পৃক্ত পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষের অধিকার নষ্ট করলে বা কাউকে কষ্ট দিলে ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তা ক্ষমা করেন না। মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান নষ্ট করেছে বা কোনো জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে তা মাফ করিয়ে নেয়।

সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা এবং কেউ যদি শিরক বা কুফরের ওপর অটল থেকে মারা যায়, তবে পরকালে তার ক্ষমার দরজা বন্ধ হয়ে যায়। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করার অপরাধ ক্ষমা করেন না। এ ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। ইমাম নববি উল্লেখ করেছেন, বান্দার হক বা অন্যের অধিকার ক্ষুণ্ন করার পাপ শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করলেই মাফ হয় না, এর জন্য পাওনাদারের অধিকার বুঝিয়ে দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া শর্ত। মৃত্যু বা কেয়ামতের ভয়াবহতা চোখের সামনে দৃশ্যমান হওয়ার আগেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আল্লাহর দরবারে মাথা নত করাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। সময় ফুরিয়ে যাওয়ার পর অনুশোচনা কোনো কল্যাণ বয়ে আনে না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যেসব সময়ে তওবা কবুল হয় না

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বান্দা যত বড় পাপই করুক না কেন, সত্যিকার অর্থে তওবা করলে আল্লাহ তা ক্ষমা করে দেন। কোরআন ও হাদিসে বারবার আল্লাহর ক্ষমার বিশালত্বের কথা বলা হয়েছে। কিন্তু কিছু সুনির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে ক্ষমার দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। মৃত্যুযন্ত্রণার সময় মানুষ যখন মৃত্যুর একেবারেই দ্বারপ্রান্তে পৌঁছায় এবং তার রুহ কণ্ঠনালিতে চলে আসে, তখন তওবা কবুল হয় না। কোরআনে বলা হয়েছে, আর তাদের জন্য কোনো তওবা নেই, যারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাদের কারও মৃত্যু উপস্থিত হলে সে বলে, আমি এখন তওবা করছি। মহানবী (সা.) বিষয়টি স্পষ্ট করে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার তওবা কবুল করেন, যতক্ষণ না তার মৃত্যুযন্ত্রণা শুরু হয় বা প্রাণবায়ু কণ্ঠনালিতে পৌঁছে যায়। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবতে বসেছিল এবং মৃত্যু নিশ্চিত বুঝে ইমান আনতে চেয়েছিল, তখন আল্লাহ তার তওবা প্রত্যাখ্যান করেছিলেন।

কেয়ামতের অন্যতম বড় নিদর্শন হলো পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এবং যেদিন এই অলৌকিক ঘটনা ঘটবে, সেদিন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, যেদিন তোমার রবের কোনো নিদর্শন এসে পড়বে, সেদিন কোনো ব্যক্তির ইমান তার কাজে আসবে না, যদি সে আগে ইমান না এনে থাকে অথবা তার ইমানের মাধ্যমে কোনো কল্যাণ অর্জন না করে থাকে। মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। এছাড়া আল্লাহর সঙ্গে সম্পৃক্ত পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষের অধিকার নষ্ট করলে বা কাউকে কষ্ট দিলে ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তা ক্ষমা করেন না। মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান নষ্ট করেছে বা কোনো জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে তা মাফ করিয়ে নেয়।

সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা এবং কেউ যদি শিরক বা কুফরের ওপর অটল থেকে মারা যায়, তবে পরকালে তার ক্ষমার দরজা বন্ধ হয়ে যায়। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করার অপরাধ ক্ষমা করেন না। এ ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। ইমাম নববি উল্লেখ করেছেন, বান্দার হক বা অন্যের অধিকার ক্ষুণ্ন করার পাপ শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করলেই মাফ হয় না, এর জন্য পাওনাদারের অধিকার বুঝিয়ে দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া শর্ত। মৃত্যু বা কেয়ামতের ভয়াবহতা চোখের সামনে দৃশ্যমান হওয়ার আগেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আল্লাহর দরবারে মাথা নত করাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। সময় ফুরিয়ে যাওয়ার পর অনুশোচনা কোনো কল্যাণ বয়ে আনে না।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যেসব সময়ে তওবা কবুল হয় না
0:00 / 0:00
1x
🔒