বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দারিদ্র্য দূরীকরণে আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান গুতেরেসের

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম

দারিদ্র্য দূরীকরণে আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান গুতেরেসের

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ (বাসস) : দারিদ্র্যকে মানুষের মর্যাদার ওপর চরম আঘাত এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আজ এক বাণীতে জাতিসংঘ প্রধান জোর দিয়ে বলেন, দারিদ্র্য মানুষের সুযোগ-সুবিধা বন্ধ করে দেয় এবং যেকোনো সংকটকালীন মুহূর্তে মানুষকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয়।

চলতি বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’-এর ওপর আলোকপাত করে গুতেরেস উল্লেখ করেন, দারিদ্র্য কীভাবে আবাসনহীনতার ঝুঁকি বাড়িয়ে দেয় এবং চড়া বাড়িভাড়া, অনিরাপদ আবাসন ও গৃহহীনতা মানুষকে আরও চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। তিনি সতর্ক করে বলেন, এর পরিণতি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে বেড়াতে হতে পারে, যা অসমতাকে স্থায়ী করে, স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, শিক্ষা ব্যাহত করে এবং স্থায়ী কর্মসংস্থান পাওয়া আরও কঠিন করে তোলে।

জাতিসংঘ মহাসচিব বলেন, এই দুষ্টচক্র ভাঙতে হলে আয় ও আবাসনের ধাক্কা যেন মানুষকে আরও অবক্ষয়ের দিকে ঠেলে দিতে না পারে, তা প্রতিরোধ করতে হবে। এই সংকট উত্তরণে তিনি সাশ্রয়ী আবাসন ও মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি শোভন কর্মপরিবেশ এবং সার্বজনীন সামাজিক সুরক্ষার আহ্বান জানান। জাতিসংঘ প্রধান স্মরণ করিয়ে দেন যে, দোহা রাজনৈতিক ঘোষণা দারিদ্র্য দূরীকরণ এবং এর পেছনে থাকা অসমতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বৈশ্বিক প্রতিশ্রুতিকে পুনরুজ্জীবিত করেছে।

এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা ও পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি জোরালো জাতীয় পদক্ষেপের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সেভিয়া প্রতিশ্রুতি এই পথকে আরও সুগম করেছে। তিনি আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বশীল এবং উন্নয়নশীল দেশগুলোর চাহিদার প্রতি সাড়াদানকারী হিসেবে গড়ে তুলতে এর জরুরি সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশ্বে প্রয়োজনীয় সম্পদ ও জ্ঞান বিদ্যমান রয়েছে উল্লেখ করে গুতেরেস বিশ্ববাসীকে রাজনৈতিক সদিচ্ছা ও বিনিয়োগ জোরদারের আহ্বান জানান, যাতে প্রতিটি মানুষ একটি নিরাপদ বাসস্থান পায় এবং দারিদ্র্যমুক্ত পরিবেশে মর্যাদাপূর্ণ জীবন গড়ার সুযোগ লাভ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দারিদ্র্য দূরীকরণে আর্থিক কাঠামো সংস্কারের আহ্বান গুতেরেসের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ (বাসস) : দারিদ্র্যকে মানুষের মর্যাদার ওপর চরম আঘাত এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আজ এক বাণীতে জাতিসংঘ প্রধান জোর দিয়ে বলেন, দারিদ্র্য মানুষের সুযোগ-সুবিধা বন্ধ করে দেয় এবং যেকোনো সংকটকালীন মুহূর্তে মানুষকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয়।

চলতি বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য নিরাপদ বাসস্থান’-এর ওপর আলোকপাত করে গুতেরেস উল্লেখ করেন, দারিদ্র্য কীভাবে আবাসনহীনতার ঝুঁকি বাড়িয়ে দেয় এবং চড়া বাড়িভাড়া, অনিরাপদ আবাসন ও গৃহহীনতা মানুষকে আরও চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। তিনি সতর্ক করে বলেন, এর পরিণতি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে বেড়াতে হতে পারে, যা অসমতাকে স্থায়ী করে, স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, শিক্ষা ব্যাহত করে এবং স্থায়ী কর্মসংস্থান পাওয়া আরও কঠিন করে তোলে।

জাতিসংঘ মহাসচিব বলেন, এই দুষ্টচক্র ভাঙতে হলে আয় ও আবাসনের ধাক্কা যেন মানুষকে আরও অবক্ষয়ের দিকে ঠেলে দিতে না পারে, তা প্রতিরোধ করতে হবে। এই সংকট উত্তরণে তিনি সাশ্রয়ী আবাসন ও মৌলিক সেবা নিশ্চিত করার পাশাপাশি শোভন কর্মপরিবেশ এবং সার্বজনীন সামাজিক সুরক্ষার আহ্বান জানান। জাতিসংঘ প্রধান স্মরণ করিয়ে দেন যে, দোহা রাজনৈতিক ঘোষণা দারিদ্র্য দূরীকরণ এবং এর পেছনে থাকা অসমতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বৈশ্বিক প্রতিশ্রুতিকে পুনরুজ্জীবিত করেছে।

এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা ও পর্যাপ্ত অর্থায়নের পাশাপাশি জোরালো জাতীয় পদক্ষেপের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সেভিয়া প্রতিশ্রুতি এই পথকে আরও সুগম করেছে। তিনি আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বশীল এবং উন্নয়নশীল দেশগুলোর চাহিদার প্রতি সাড়াদানকারী হিসেবে গড়ে তুলতে এর জরুরি সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশ্বে প্রয়োজনীয় সম্পদ ও জ্ঞান বিদ্যমান রয়েছে উল্লেখ করে গুতেরেস বিশ্ববাসীকে রাজনৈতিক সদিচ্ছা ও বিনিয়োগ জোরদারের আহ্বান জানান, যাতে প্রতিটি মানুষ একটি নিরাপদ বাসস্থান পায় এবং দারিদ্র্যমুক্ত পরিবেশে মর্যাদাপূর্ণ জীবন গড়ার সুযোগ লাভ করে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒