বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সুদানের ড্রোন হামলা: বিতর্কিত এলাকায় নিহত ৫৩

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম

সুদানের ড্রোন হামলা: বিতর্কিত এলাকায় নিহত ৫৩

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিতর্কিত একটি এলাকার বাজারে দেশটির সেনাবাহিনীর ড্রোন হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলার এটি সর্বশেষ ঘটনা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সুদানের পূর্ব, মধ্য ও উত্তরাঞ্চল। আবেই জেলার কর্তৃপক্ষ জানায়, সোমবার আমিয়েত বাজারে হামলাটি চালানো হয়। এ সময় সেনাবাহিনী ২২টি গোলাবারুদ নিক্ষেপ করে বলে তারা অভিযোগ করেছে। হামলায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন ঝুঁকিপূর্ণ বেসামরিক জনগোষ্ঠীর সদস্যরা। তাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী, ওই এলাকার আদিবাসী এনগক দিনকা জনগোষ্ঠীর সদস্য, দক্ষিণ সুদান থেকে ফিরে আসা মানুষ এবং আঞ্চলিক সংঘাত থেকে বাঁচতে আশ্রয় নেওয়া সুদানি শরণার্থীরা রয়েছেন। আবেইয়ে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, আমিয়েত বাজারে অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। অনেকের খোঁজও পাওয়া যাচ্ছে না। ক্রমবর্ধমান ড্রোন হামলাকে তিনি গভীর উদ্বেগজনক ধারাবাহিকতার অংশ বলে অভিহিত করেন। রোববার ও সোমবার সুদানের বিভিন্ন স্থানে হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া নিয়মিত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত দেশটি। আবেই জেলা সুদান ও দক্ষিণ সুদানের উভয় দেশেরই দাবি করা একটি ভূখণ্ড। কয়েক দশকের সংঘাতের পর ২০১১ সালে উত্তর সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।

জেলার কিছু অংশের নিয়ন্ত্রণ রয়েছে সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের (এসপিএলএম-এন) একটি উপদলের হাতে। সংগঠনটি একসময় জুবার স্বাধীনতার জন্য লড়াই করেছিল। পরে এটি মূল সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়। দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার ঘটনায় তারা সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এ হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানিয়েছে জুবা। দক্ষিণ সুদান অভিযোগ করেছে, সুদানের সেনাবাহিনী বাজারটির একাধিক স্থানে হামলা চালিয়েছে। বাজারটি আরএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকায় পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সুদানের এই যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় খাদ্যসংকট ও বাস্তুচ্যুতির সংকট সৃষ্টি করেছে। ত্রাণকর্মীদের হিসাব অনুযায়ী, এতে দুই লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি বহিঃশক্তির বিরুদ্ধে ক্রমেই উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব দেশই সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

সুদানের বিশ্লেষক খোলুদ খায়েরের মতে, সাম্প্রতিক দিনগুলোতে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার ধারাবাহিকতা দেখা যাচ্ছে। উভয় পক্ষই কৌশলগত স্থাপনা ও বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। সেনাবাহিনী আরএসএফের কার্যত রাজধানী হিসেবে পরিচিত নিয়ালা এবং এল-দাঈন শহরে কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর রিজেইগাত গোত্রের বসতবাড়িতে হামলা চালিয়েছে। অন্যদিকে, আরএসএফ ড্রোন দিয়ে রাজধানী খার্তুমের বিমানবন্দরে হামলা চালিয়েছে। এতে তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বাঁধগুলোও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। শান্তি প্রচেষ্টা সমন্বয়ের লক্ষ্যে জাতিসংঘ বর্তমানে জেনেভায় আন্তর্জাতিক সংস্থা এবং গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠক করছে। এ ধরণের পরামর্শমূলক বৈঠক এটি ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তথাকথিত কুইন্টেট বা পাঁচ পক্ষের জোট—জাতিসংঘ, আরব লিগ, আফ্রিকান ইউনিয়ন, পূর্ব আফ্রিকার আন্তসরকার উন্নয়ন কর্তৃপক্ষ (আইজিএডি) ও ইউরোপীয় ইউনিয়ন— বেসামরিক নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রে অচলাবস্থায় রয়েছে। ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ (বাসস):

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সুদানের ড্রোন হামলা: বিতর্কিত এলাকায় নিহত ৫৩

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিতর্কিত একটি এলাকার বাজারে দেশটির সেনাবাহিনীর ড্রোন হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলার এটি সর্বশেষ ঘটনা। সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে সুদানের পূর্ব, মধ্য ও উত্তরাঞ্চল। আবেই জেলার কর্তৃপক্ষ জানায়, সোমবার আমিয়েত বাজারে হামলাটি চালানো হয়। এ সময় সেনাবাহিনী ২২টি গোলাবারুদ নিক্ষেপ করে বলে তারা অভিযোগ করেছে। হামলায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন ঝুঁকিপূর্ণ বেসামরিক জনগোষ্ঠীর সদস্যরা। তাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি, স্থানীয় ব্যবসায়ী, ওই এলাকার আদিবাসী এনগক দিনকা জনগোষ্ঠীর সদস্য, দক্ষিণ সুদান থেকে ফিরে আসা মানুষ এবং আঞ্চলিক সংঘাত থেকে বাঁচতে আশ্রয় নেওয়া সুদানি শরণার্থীরা রয়েছেন। আবেইয়ে হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, আমিয়েত বাজারে অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। অনেকের খোঁজও পাওয়া যাচ্ছে না। ক্রমবর্ধমান ড্রোন হামলাকে তিনি গভীর উদ্বেগজনক ধারাবাহিকতার অংশ বলে অভিহিত করেন। রোববার ও সোমবার সুদানের বিভিন্ন স্থানে হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া নিয়মিত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত দেশটি। আবেই জেলা সুদান ও দক্ষিণ সুদানের উভয় দেশেরই দাবি করা একটি ভূখণ্ড। কয়েক দশকের সংঘাতের পর ২০১১ সালে উত্তর সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।

জেলার কিছু অংশের নিয়ন্ত্রণ রয়েছে সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের (এসপিএলএম-এন) একটি উপদলের হাতে। সংগঠনটি একসময় জুবার স্বাধীনতার জন্য লড়াই করেছিল। পরে এটি মূল সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়। দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার ঘটনায় তারা সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এ হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানিয়েছে জুবা। দক্ষিণ সুদান অভিযোগ করেছে, সুদানের সেনাবাহিনী বাজারটির একাধিক স্থানে হামলা চালিয়েছে। বাজারটি আরএসএফের নিয়ন্ত্রণাধীন এলাকায় পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সুদানের এই যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় খাদ্যসংকট ও বাস্তুচ্যুতির সংকট সৃষ্টি করেছে। ত্রাণকর্মীদের হিসাব অনুযায়ী, এতে দুই লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি বহিঃশক্তির বিরুদ্ধে ক্রমেই উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব দেশই সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

সুদানের বিশ্লেষক খোলুদ খায়েরের মতে, সাম্প্রতিক দিনগুলোতে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার ধারাবাহিকতা দেখা যাচ্ছে। উভয় পক্ষই কৌশলগত স্থাপনা ও বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। সেনাবাহিনী আরএসএফের কার্যত রাজধানী হিসেবে পরিচিত নিয়ালা এবং এল-দাঈন শহরে কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর রিজেইগাত গোত্রের বসতবাড়িতে হামলা চালিয়েছে। অন্যদিকে, আরএসএফ ড্রোন দিয়ে রাজধানী খার্তুমের বিমানবন্দরে হামলা চালিয়েছে। এতে তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বাঁধগুলোও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। শান্তি প্রচেষ্টা সমন্বয়ের লক্ষ্যে জাতিসংঘ বর্তমানে জেনেভায় আন্তর্জাতিক সংস্থা এবং গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠক করছে। এ ধরণের পরামর্শমূলক বৈঠক এটি ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তথাকথিত কুইন্টেট বা পাঁচ পক্ষের জোট—জাতিসংঘ, আরব লিগ, আফ্রিকান ইউনিয়ন, পূর্ব আফ্রিকার আন্তসরকার উন্নয়ন কর্তৃপক্ষ (আইজিএডি) ও ইউরোপীয় ইউনিয়ন— বেসামরিক নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রে অচলাবস্থায় রয়েছে। ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ (বাসস):

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒