বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নীলফামারীতে কড়া নিরাপত্তায় শেষ হলো শারদীয় দুর্গোৎসব

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

নীলফামারীতে কড়া নিরাপত্তায় শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। বুধবার সকালে মহা-দশমীর পূজা-অর্চনা ও বিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। এর মাধ্যমে ধরা থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।

নীলফামারী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা জানান, সকালে মহা-দশমীর অঞ্জলি শেষে সকাল নয়টার মধ্যে বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর দেবীর বিদায় উপলক্ষে ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় ও শিবমন্দির পূজা কমিটির আহ্বায়ক পরিতোষ রায় জানান, প্রশাসনের কড়া নিরাপত্তার কারণে ভক্তরা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে প্রতিটি মণ্ডপ পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন জানান, জেলার ৮৬৮টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সদস্য মোতায়েন এবং নিয়মিত পরিদর্শন নিশ্চিত করায় মণ্ডপগুলোতে ভক্তদের ব্যাপক ভিড় ছিল। প্রতিমা বিসর্জনের সময়ও সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কঠোর নজরদারি রাখা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) রংপুরের অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম জানান, পূজার নিরাপত্তায় পর্যাপ্ত এসআরবি সদস্য মোতায়েন ছিল। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম ২২ অক্টোবর পর্যন্ত চলবে। পাশাপাশি প্রতিমা বিসর্জনেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম জানান, জেলার ৬টি উপজেলায় ৮৬৮টি মণ্ডপে সরকারিভাবে ৬শ’ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নীলফামারী সদরে ২৮৫টি, জলঢাকায় ১৮৫টি, কিশোরগঞ্জে ১২৭টি, ডোমারে ১০৫টি, সৈয়দপুরে ৮৮টি এবং ডিমলা উপজেলায় ৭৮টি মণ্ডপ রয়েছে।

এদিকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করতে দুঃস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাররিন ইসলাম চৌধুরী তুহিনের সহযোগিতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নীলফামারীতে কড়া নিরাপত্তায় শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। বুধবার সকালে মহা-দশমীর পূজা-অর্চনা ও বিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। এর মাধ্যমে ধরা থেকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।

নীলফামারী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা জানান, সকালে মহা-দশমীর অঞ্জলি শেষে সকাল নয়টার মধ্যে বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর দেবীর বিদায় উপলক্ষে ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় ও শিবমন্দির পূজা কমিটির আহ্বায়ক পরিতোষ রায় জানান, প্রশাসনের কড়া নিরাপত্তার কারণে ভক্তরা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে প্রতিটি মণ্ডপ পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন জানান, জেলার ৮৬৮টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পূজা উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সদস্য মোতায়েন এবং নিয়মিত পরিদর্শন নিশ্চিত করায় মণ্ডপগুলোতে ভক্তদের ব্যাপক ভিড় ছিল। প্রতিমা বিসর্জনের সময়ও সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে কঠোর নজরদারি রাখা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) রংপুরের অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম জানান, পূজার নিরাপত্তায় পর্যাপ্ত এসআরবি সদস্য মোতায়েন ছিল। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং কার্যক্রম ২২ অক্টোবর পর্যন্ত চলবে। পাশাপাশি প্রতিমা বিসর্জনেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম জানান, জেলার ৬টি উপজেলায় ৮৬৮টি মণ্ডপে সরকারিভাবে ৬শ’ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নীলফামারী সদরে ২৮৫টি, জলঢাকায় ১৮৫টি, কিশোরগঞ্জে ১২৭টি, ডোমারে ১০৫টি, সৈয়দপুরে ৮৮টি এবং ডিমলা উপজেলায় ৭৮টি মণ্ডপ রয়েছে।

এদিকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করতে দুঃস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাররিন ইসলাম চৌধুরী তুহিনের সহযোগিতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒