বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ৫টি ড্রোন ভূপাতিতের দাবি জোটের

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম

সৌদি আরবে ৫টি ড্রোন ভূপাতিতের দাবি জোটের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে। মক্কার পাশাপাশি মদিনাও ইসলামের অন্যতম পবিত্র নগরী এবং হুতিরা এ দুই নগরীকে হামলার বাইরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পরবর্তী আরেকটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়।

তবে ড্রোনগুলো কারা ছুড়েছে, তা উল্লেখ করেননি আল-মালিকি। পরে তিনি জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের বাহিনী সৌদি ভূখণ্ডের গভীরে কোনো অভিযান চালায়নি।

ইরানের সমর্থনপুষ্ট হুতিদের হামলায় চলতি মাসে সৌদি আরব ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে এবং কয়েক বছরের মধ্যে এটিই ছিল সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা। গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে, যেখানে মদিনা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও মসজিদে নববীর অবস্থিত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ৫টি ড্রোন ভূপাতিতের দাবি জোটের

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বুধবার জানিয়েছে, সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোনকে তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনা অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে। মক্কার পাশাপাশি মদিনাও ইসলামের অন্যতম পবিত্র নগরী এবং হুতিরা এ দুই নগরীকে হামলার বাইরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পরবর্তী আরেকটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনা অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়।

তবে ড্রোনগুলো কারা ছুড়েছে, তা উল্লেখ করেননি আল-মালিকি। পরে তিনি জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হুতিরা সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের বাহিনী সৌদি ভূখণ্ডের গভীরে কোনো অভিযান চালায়নি।

ইরানের সমর্থনপুষ্ট হুতিদের হামলায় চলতি মাসে সৌদি আরব ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে এবং কয়েক বছরের মধ্যে এটিই ছিল সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা। গোষ্ঠীটির সঙ্গে যুদ্ধের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে, যেখানে মদিনা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও মসজিদে নববীর অবস্থিত।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒