বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দ্য ডার্টি পিকচার টু নিয়ে উচ্ছ্বসিত বিদ্যা বালান

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

দ্য ডার্টি পিকচার টু নিয়ে উচ্ছ্বসিত বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত আলোচিত সিনেমা দ্য ডার্টি পিকচার-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যা। চ্যালেঞ্জিং কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে আনন্দের সঙ্গে তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, অভিনয়ের প্রতি তার আগ্রহ ও আকাঙ্ক্ষা এখনো প্রবল। কোনো প্রকল্প তাকে অনুপ্রাণিত করলে দ্বিতীয়বার না ভেবেই তাতে যুক্ত হতে প্রস্তুত তিনি। তবে দ্য ডার্টি পিকচার টু-তে তার অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ২০১১ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দ্য ডার্টি পিকচার বিদ্যা বালানের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। সিনেমাটিতে দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার আদলে নির্মিত সিল্ক চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। মিলান লুথরিয়া পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। বিদ্যা জানিয়েছেন, সিল্কের গল্প ইতিমধ্যে শেষ হয়েছে। তাই নতুন কিস্তিতে ফিরতে হলে গল্পে ভিন্ন বিষয় তুলে ধরতে হবে। তাঁর মতে, এই ফ্র্যাঞ্চাইজিতে নতুন গল্প নির্মাণের অনেক সম্ভাবনা রয়েছে। একতা কাপুর যোগাযোগ করলে তিনি খুশি হবেন বলেও জানান অভিনেত্রী। প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, দ্য ডার্টি পিকচার টু-এর জন্য উপযুক্ত গল্প খুঁজে পেয়েছেন তিনি। তবে নতুন সিনেমার অভিনয়শিল্পী ও কাহিনি সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ১৮ কোটি রুপি বাজেটে নির্মিত প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১১৭ কোটি রুপি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দ্য ডার্টি পিকচার টু নিয়ে উচ্ছ্বসিত বিদ্যা বালান

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত আলোচিত সিনেমা দ্য ডার্টি পিকচার-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যা। চ্যালেঞ্জিং কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে আনন্দের সঙ্গে তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, অভিনয়ের প্রতি তার আগ্রহ ও আকাঙ্ক্ষা এখনো প্রবল। কোনো প্রকল্প তাকে অনুপ্রাণিত করলে দ্বিতীয়বার না ভেবেই তাতে যুক্ত হতে প্রস্তুত তিনি। তবে দ্য ডার্টি পিকচার টু-তে তার অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ২০১১ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দ্য ডার্টি পিকচার বিদ্যা বালানের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। সিনেমাটিতে দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার আদলে নির্মিত সিল্ক চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। মিলান লুথরিয়া পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। বিদ্যা জানিয়েছেন, সিল্কের গল্প ইতিমধ্যে শেষ হয়েছে। তাই নতুন কিস্তিতে ফিরতে হলে গল্পে ভিন্ন বিষয় তুলে ধরতে হবে। তাঁর মতে, এই ফ্র্যাঞ্চাইজিতে নতুন গল্প নির্মাণের অনেক সম্ভাবনা রয়েছে। একতা কাপুর যোগাযোগ করলে তিনি খুশি হবেন বলেও জানান অভিনেত্রী। প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, দ্য ডার্টি পিকচার টু-এর জন্য উপযুক্ত গল্প খুঁজে পেয়েছেন তিনি। তবে নতুন সিনেমার অভিনয়শিল্পী ও কাহিনি সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ১৮ কোটি রুপি বাজেটে নির্মিত প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১১৭ কোটি রুপি।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒