বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খোলামেলা দৃশ্যে অভিনয়ে রাশমিকার আপত্তি

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ এএম

খোলামেলা দৃশ্যে অভিনয়ে রাশমিকার আপত্তি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মনে করেন, অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই। চরিত্রের প্রয়োজনে বিকিনি বা খোলামেলা পোশাক পরার প্রসঙ্গ এলেও নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন তিনি। অভিনেত্রী জানান, অযথা কিংবা চরিত্রের প্রয়োজনের বাইরে খোলামেলা দৃশ্যে অভিনয়ে তার আপত্তি রয়েছে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হয়ে এসব বিষয়ে কথা বলেন রাশমিকা। আলোচনায় উঠে আসে পর্দায় নারী চরিত্রের উপস্থাপন এবং অভিনয়শিল্পীদের নিজেদের আপত্তি জানানোর স্বাধীনতা। রাশমিকা জানান, কোনো দৃশ্যে অস্বস্তি বোধ করলে তিনি নিজের সীমারেখা স্পষ্ট করে দেন এবং তার পছন্দের অধিকাংশ পরিচালক বিষয়টি বোঝেন।

তবে নির্মাতাদের কাছে নিজের আপত্তির কথা জানানো সব সময় সহজ নয় এবং এমন পরিস্থিতিতে বিজয়ের সঙ্গে আলোচনা করেন তিনি। স্বামীর সমর্থন তাকে নিজের সিদ্ধান্ত জানাতে সাহস জোগায়। বিজয়ও মনে করেন, অভিনয়শিল্পীদের ‘না’ বলার স্বাধীনতা থাকা জরুরি এবং কাজে চুক্তিবদ্ধ হওয়ার পর অনেক সময় তাদের ওপর চাপ তৈরি হয়।

আপত্তি জানালে অপেশাদার ভাবা হতে পারে— এমন আশঙ্কায় অনেকে অস্বস্তিকর দৃশ্যেও রাজি হন, তাই শিল্পীদের মতামত জানানোর নিরাপদ পরিবেশ তৈরির ওপর জোর দেন বিজয়। আলোচনায় আসে রামচরণের ‘পেদ্দি’ ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্র নিয়েও বিতর্ক। দর্শকদের একাংশের অভিযোগ, চরিত্রটির ব্যক্তিত্বের চেয়ে তার শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবং কিছু দৃশ্যে ক্যামেরার ব্যবহার ও চুম্বনের উপস্থাপন নিয়েও সমালোচনার পর ছবিটির কিছু দৃশ্য সরিয়ে ফেলা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

খোলামেলা দৃশ্যে অভিনয়ে রাশমিকার আপত্তি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মনে করেন, অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে— এমন কোনো বাধ্যবাধকতা নেই। চরিত্রের প্রয়োজনে বিকিনি বা খোলামেলা পোশাক পরার প্রসঙ্গ এলেও নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন তিনি। অভিনেত্রী জানান, অযথা কিংবা চরিত্রের প্রয়োজনের বাইরে খোলামেলা দৃশ্যে অভিনয়ে তার আপত্তি রয়েছে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হয়ে এসব বিষয়ে কথা বলেন রাশমিকা। আলোচনায় উঠে আসে পর্দায় নারী চরিত্রের উপস্থাপন এবং অভিনয়শিল্পীদের নিজেদের আপত্তি জানানোর স্বাধীনতা। রাশমিকা জানান, কোনো দৃশ্যে অস্বস্তি বোধ করলে তিনি নিজের সীমারেখা স্পষ্ট করে দেন এবং তার পছন্দের অধিকাংশ পরিচালক বিষয়টি বোঝেন।

তবে নির্মাতাদের কাছে নিজের আপত্তির কথা জানানো সব সময় সহজ নয় এবং এমন পরিস্থিতিতে বিজয়ের সঙ্গে আলোচনা করেন তিনি। স্বামীর সমর্থন তাকে নিজের সিদ্ধান্ত জানাতে সাহস জোগায়। বিজয়ও মনে করেন, অভিনয়শিল্পীদের ‘না’ বলার স্বাধীনতা থাকা জরুরি এবং কাজে চুক্তিবদ্ধ হওয়ার পর অনেক সময় তাদের ওপর চাপ তৈরি হয়।

আপত্তি জানালে অপেশাদার ভাবা হতে পারে— এমন আশঙ্কায় অনেকে অস্বস্তিকর দৃশ্যেও রাজি হন, তাই শিল্পীদের মতামত জানানোর নিরাপদ পরিবেশ তৈরির ওপর জোর দেন বিজয়। আলোচনায় আসে রামচরণের ‘পেদ্দি’ ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্র নিয়েও বিতর্ক। দর্শকদের একাংশের অভিযোগ, চরিত্রটির ব্যক্তিত্বের চেয়ে তার শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবং কিছু দৃশ্যে ক্যামেরার ব্যবহার ও চুম্বনের উপস্থাপন নিয়েও সমালোচনার পর ছবিটির কিছু দৃশ্য সরিয়ে ফেলা হয়।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
খোলামেলা দৃশ্যে অভিনয়ে রাশমিকার আপত্তি
0:00 / 0:00
1x
🔒