বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবের কারাগারে বন্দি প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

সৌদি আরবের কারাগারে বন্দি প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি

সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। কোনো বাংলাদেশি নাগরিকের সাজা হওয়ার খবর পাওয়ার পর তাঁকে আইনি সুরক্ষা দেওয়ার মাধ্যমে মুক্তির সর্বোচ্চ চেষ্টা করা হয় বলেও জানান তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সকাল ৮টার পর তাঁর মরদেহ দেশে পৌঁছায়। পরে নিহতের স্ত্রী কহিনুর আক্তার কাকলীর কাছে মরদেহ ও সরকারের পক্ষ থেকে সহায়তা হস্তান্তর করা হয়।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে কথা বলা হয়েছে। একই সঙ্গে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। নথি হাতে পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানান তিনি।

প্রবাসী কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশের মিশনগুলো সক্রিয়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

নিহত শাহেদ আহম্মেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এ কাজ সম্পন্ন হয়েছে। বগুড়ার শাজাহানপুরের বাসিন্দা শাহেদের দুটি সন্তান রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর নিহত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে তাঁর মরদেহ দেশে আনা ১১তম বলে জানান প্রতিমন্ত্রী।

শাহেদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বিনা মূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে ৪০ লাখের বেশি বাংলাদেশি কাজ করেন। ফলে দেশটিতে যুদ্ধ বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশি কর্মীদের হতাহত হওয়ার ঝুঁকি থাকে। সরকার ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি এড়াতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সৌদি আরবের কারাগারে বন্দি প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। কোনো বাংলাদেশি নাগরিকের সাজা হওয়ার খবর পাওয়ার পর তাঁকে আইনি সুরক্ষা দেওয়ার মাধ্যমে মুক্তির সর্বোচ্চ চেষ্টা করা হয় বলেও জানান তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সকাল ৮টার পর তাঁর মরদেহ দেশে পৌঁছায়। পরে নিহতের স্ত্রী কহিনুর আক্তার কাকলীর কাছে মরদেহ ও সরকারের পক্ষ থেকে সহায়তা হস্তান্তর করা হয়।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, এ ঘটনায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের পক্ষ থেকে কথা বলা হয়েছে। একই সঙ্গে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। নথি হাতে পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানান তিনি।

প্রবাসী কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশের মিশনগুলো সক্রিয়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

নিহত শাহেদ আহম্মেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এ কাজ সম্পন্ন হয়েছে। বগুড়ার শাজাহানপুরের বাসিন্দা শাহেদের দুটি সন্তান রয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর নিহত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে তাঁর মরদেহ দেশে আনা ১১তম বলে জানান প্রতিমন্ত্রী।

শাহেদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বিনা মূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে ৪০ লাখের বেশি বাংলাদেশি কাজ করেন। ফলে দেশটিতে যুদ্ধ বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশি কর্মীদের হতাহত হওয়ার ঝুঁকি থাকে। সরকার ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি এড়াতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒