বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দেশে একদিনে হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২ লাখ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম

দেশে একদিনে হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২ লাখ

দেশে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনসহ সর্বমোট ১ হাজার ২৩৩ জনের প্রাণহানি ঘটল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের সার্বিক হাম পরিস্থিতির এ আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধুমাত্র ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ৪৬৬ জন হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তির চিত্রে দেখা যায়, ঢাকা বিভাগে ৫৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, সিলেট বিভাগে ১৫৭ জন এবং বরিশাল বিভাগে ১৩৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে ৬৩ জন এবং রাজশাহী বিভাগে ৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির গতি বৃদ্ধি এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দেশে একদিনে হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ২ লাখ

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনসহ সর্বমোট ১ হাজার ২৩৩ জনের প্রাণহানি ঘটল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে দেশের সার্বিক হাম পরিস্থিতির এ আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধুমাত্র ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১ হাজার ৪৬৬ জন হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তির চিত্রে দেখা যায়, ঢাকা বিভাগে ৫৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, সিলেট বিভাগে ১৫৭ জন এবং বরিশাল বিভাগে ১৩৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে ৬৩ জন এবং রাজশাহী বিভাগে ৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির গতি বৃদ্ধি এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒