বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দনিয়া ভূমি কর্মকর্তা সঞ্জীব সেন এর সীমাহীন দুর্নীতি

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম

দনিয়া ভূমি কর্মকর্তা সঞ্জীব সেন এর সীমাহীন দুর্নীতি

ঢাকার মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন দনিয়া ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ দাবি এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সঙ্গে ভূমি কর্মকর্তা সঞ্জীব সেনের নামও উল্লেখ করেছেন কয়েকজন অভিযোগকারী। তাঁদের দাবি, দেশের সরকারি ভূমি অফিসগুলোতে হয়রানি ও দুর্নীতি কমাতে সরকার নানা পদক্ষেপ ও সেবার ডিজিটালাইজেশন করলেও,দনিয়া ভূমি অফিস যেন এখনও দুর্নীতির এক দুর্গ হিসেবেই রয়ে গেছে। এই অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ রীতিমতো জিম্মি হয়ে পড়েছেন এক শক্তিশালী দালাল সিন্ডিকেটের কাছে। আর এই সিন্ডিকেটের মূল ‘গডফাদার’ বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন খোদ ওই অফিসের কর্মকর্তা সঞ্জীব সেন।

ঘুষ ছাড়া নড়ে না ফাইল, পদে পদে হয়রানি ভূমি অফিসে নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, খতিয়ান তোলা থেকে শুরু করে যেকোনো কাজের জন্যই সাধারণ মানুষকে বাধ্য হয়ে দ্বারস্থ হতে হয় দালালদের। সরকারি নির্ধারিত ফি-এর বাইরেও প্রতিটি টেবিলের জন্য রয়েছে অলিখিত ‘রেট’ বা ঘুষের প্যাকেজ। এই টাকা না দিলে কাগজপত্রে নানা কাল্পনিক ত্রুটি দেখিয়ে দিনের পর দিন ঘোরানো হয় সেবাগ্রহীতাদের। ভুক্তভোগীদের দাবি, দালালদের মাধ্যমে গেলে পাহাড়সম জটিল কাজও জাদুর মতো সমাধান হয়ে যায়, তবে এর জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকা।

অনুসন্ধান ও ভুক্তভোগীদের বিস্তর অভিযোগ মতে, এই অফিসের সাধারণত সরাসরি সেবাগ্রহীতাদের সাথে লেনদেন না করে বিশ্বস্ত দালালদের মাধ্যমে দরকষাকষি করেন তারা । অভিযোগ রয়েছে, এই কর্মকর্তাদের কক্ষের আশেপাশেই দালালরা রীতিমতো চেয়ার-টেবিল পেতে বসে থাকেন এবং প্রকাশ্যে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেন। সঞ্জীবের ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া কোনো ফাইলেই স্বাক্ষর হয় না। দিনশেষে দালালদের আদায় করা বিপুল অঙ্কের এই অবৈধ অর্থের বড় একটি অংশ চলে যায় এই কর্মকর্তার পকেটে।

ডিজিটাল সেবার আড়ালে এনালগ দুর্নীতি সরকার ই-নামজারি ও অনলাইনে খাজনা দেওয়ার মতো যুগান্তকারী সেবা চালু করলেও এখানকার চিত্র ভিন্ন। ইচ্ছাকৃতভাবে সার্ভারে সমস্যা, অনলাইনে সাবমিট করা কাগজে ভুল—ইত্যাদি নানা অজুহাত তৈরি করে সেবাগ্রহীতাদের বাধ্য করা হয় সরাসরি অফিসে এসে দালালদের শরণাপন্ন হতে। আর এই অসহায়ত্বের সুযোগটিকেই পুঁজি করেছে সঞ্জীব সিন্ডিকেট।

ভুক্তভোগীদের আর্তনাদ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা হতাশা প্রকাশ করে বলেন, মাসের পর মাস ঘুরেও বৈধ উপায়ে কাজ করানো সম্ভব হয় না। বাধ্য হয়ে দালালদের সাথে চুক্তিতে গেলে ম্যাজিকের মতো কাজ হয়ে যায়। চোখের সামনেই এমন রমরমা দুর্নীতি ও হয়রানির মহোৎসব চললেও প্রভাবশালীদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

এই দুর্নীতিবাজ কর্মকর্তা ও তাদের পালিত দালাল চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ভূমি মন্ত্রণালয়ের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দনিয়া ভূমি কর্মকর্তা সঞ্জীব সেন এর সীমাহীন দুর্নীতি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন দনিয়া ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ দাবি এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সঙ্গে ভূমি কর্মকর্তা সঞ্জীব সেনের নামও উল্লেখ করেছেন কয়েকজন অভিযোগকারী। তাঁদের দাবি, দেশের সরকারি ভূমি অফিসগুলোতে হয়রানি ও দুর্নীতি কমাতে সরকার নানা পদক্ষেপ ও সেবার ডিজিটালাইজেশন করলেও,দনিয়া ভূমি অফিস যেন এখনও দুর্নীতির এক দুর্গ হিসেবেই রয়ে গেছে। এই অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ রীতিমতো জিম্মি হয়ে পড়েছেন এক শক্তিশালী দালাল সিন্ডিকেটের কাছে। আর এই সিন্ডিকেটের মূল ‘গডফাদার’ বা নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন খোদ ওই অফিসের কর্মকর্তা সঞ্জীব সেন।

ঘুষ ছাড়া নড়ে না ফাইল, পদে পদে হয়রানি ভূমি অফিসে নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, খতিয়ান তোলা থেকে শুরু করে যেকোনো কাজের জন্যই সাধারণ মানুষকে বাধ্য হয়ে দ্বারস্থ হতে হয় দালালদের। সরকারি নির্ধারিত ফি-এর বাইরেও প্রতিটি টেবিলের জন্য রয়েছে অলিখিত ‘রেট’ বা ঘুষের প্যাকেজ। এই টাকা না দিলে কাগজপত্রে নানা কাল্পনিক ত্রুটি দেখিয়ে দিনের পর দিন ঘোরানো হয় সেবাগ্রহীতাদের। ভুক্তভোগীদের দাবি, দালালদের মাধ্যমে গেলে পাহাড়সম জটিল কাজও জাদুর মতো সমাধান হয়ে যায়, তবে এর জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকা।

অনুসন্ধান ও ভুক্তভোগীদের বিস্তর অভিযোগ মতে, এই অফিসের সাধারণত সরাসরি সেবাগ্রহীতাদের সাথে লেনদেন না করে বিশ্বস্ত দালালদের মাধ্যমে দরকষাকষি করেন তারা । অভিযোগ রয়েছে, এই কর্মকর্তাদের কক্ষের আশেপাশেই দালালরা রীতিমতো চেয়ার-টেবিল পেতে বসে থাকেন এবং প্রকাশ্যে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেন। সঞ্জীবের ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া কোনো ফাইলেই স্বাক্ষর হয় না। দিনশেষে দালালদের আদায় করা বিপুল অঙ্কের এই অবৈধ অর্থের বড় একটি অংশ চলে যায় এই কর্মকর্তার পকেটে।

ডিজিটাল সেবার আড়ালে এনালগ দুর্নীতি সরকার ই-নামজারি ও অনলাইনে খাজনা দেওয়ার মতো যুগান্তকারী সেবা চালু করলেও এখানকার চিত্র ভিন্ন। ইচ্ছাকৃতভাবে সার্ভারে সমস্যা, অনলাইনে সাবমিট করা কাগজে ভুল—ইত্যাদি নানা অজুহাত তৈরি করে সেবাগ্রহীতাদের বাধ্য করা হয় সরাসরি অফিসে এসে দালালদের শরণাপন্ন হতে। আর এই অসহায়ত্বের সুযোগটিকেই পুঁজি করেছে সঞ্জীব সিন্ডিকেট।

ভুক্তভোগীদের আর্তনাদ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা হতাশা প্রকাশ করে বলেন, মাসের পর মাস ঘুরেও বৈধ উপায়ে কাজ করানো সম্ভব হয় না। বাধ্য হয়ে দালালদের সাথে চুক্তিতে গেলে ম্যাজিকের মতো কাজ হয়ে যায়। চোখের সামনেই এমন রমরমা দুর্নীতি ও হয়রানির মহোৎসব চললেও প্রভাবশালীদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

এই দুর্নীতিবাজ কর্মকর্তা ও তাদের পালিত দালাল চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ভূমি মন্ত্রণালয়ের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒