রবিবার, ২২ নভেম্বর ২০২৬

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ রানের রেকর্ড হৃদয়ের

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ রানের রেকর্ড হৃদয়ের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করার পরই অনন্য এই কীর্তি গড়েন হৃদয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে ২ উইকেটে ১২৭ রান। ৯০ বলে ৬২ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসে করা ২৪২ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসের ৬২ রান যোগ করে তাঁর মোট সংগ্রহ দাঁড়ায় ৩০৪। এর আগে বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ২৮১ রান। এই তালিকার পরের অবস্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৭৩ রান করেছিলেন তিনি।

এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে তাঁর সংগ্রহ ছিল ২৭০ রান। মুমিনুল ও শান্তর রেকর্ড ছাড়িয়ে এবার নতুন উচ্চতায় পৌঁছালেন তাওহীদ হৃদয়। সিলেট টেস্টে তাঁর এই অনন্য কীর্তি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ রানের রেকর্ড হৃদয়ের

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করার পরই অনন্য এই কীর্তি গড়েন হৃদয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে ২ উইকেটে ১২৭ রান। ৯০ বলে ৬২ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসে করা ২৪২ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসের ৬২ রান যোগ করে তাঁর মোট সংগ্রহ দাঁড়ায় ৩০৪। এর আগে বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ২৮১ রান। এই তালিকার পরের অবস্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৭৩ রান করেছিলেন তিনি।

এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টে তাঁর সংগ্রহ ছিল ২৭০ রান। মুমিনুল ও শান্তর রেকর্ড ছাড়িয়ে এবার নতুন উচ্চতায় পৌঁছালেন তাওহীদ হৃদয়। সিলেট টেস্টে তাঁর এই অনন্য কীর্তি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒