বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আর্কাইভ দেখুন

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

আগামী ৫ নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সব পাঠ্যবই সরবরাহ সম্পন্ন করার কড়া নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, আগামী বছর থেকে পুরোনো মেশিন ব্যবহার করে মুদ্রণ কাজ চালালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কোনো কাজ দেওয়া হবে না। বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় প্রতিমন্ত্রী মুদ্রণ প্রক্রিয়া, ব্যবহৃত যন্ত্রপাতি, কাগজের গুণগত মান এবং বই ছাপার সার্বিক মান সরেজমিনে খতিয়ে দেখেন। কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টে অসংগতি দেখতে পেয়ে তিনি সতর্ক করেন, যাতে এ ধরনের ত্রুটি বড় পরিসরে ছড়িয়ে না পড়ে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, কাজের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলে তা দরপত্রে অংশ নেওয়ার আগেই বিবেচনায় নেওয়া উচিত ছিল। যন্ত্রপাতির সক্ষমতা বা কারিগরি সীমাবদ্ধতার অজুহাত দেখিয়ে বইয়ের মানের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না। প্রতিটি বই নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মুদ্রণ করে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই তুলে দেওয়া নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মো. মাসুদ রানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে চার থেকে পাঁচ শ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। গত ১২ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে মো. মন্টু মিয়া নামের এক ভুক্তভোগী এই লিখিত অভিযোগ দায়ের করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়ার ঘটনায় বিএমইটি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত মাসুদ রানা বিদেশগামী কর্মীদের ফাইল আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় এবং ট্রেনিং সেন্টারগুলোর কর্মকর্তাদের ডেকে বদলি বাণিজ্য ও অর্থ আদায় করতেন। রাজনৈতিক পটপরিবর্তন হলেও অদৃশ্য শক্তির জোরে তিনি এখনো বহাল তবিয়তে আছেন এবং ব্যুরোর ভেতরে তাঁকে অঘোষিত ডিজি হিসেবে বিবেচনা করা হয়। নতুন মহাপরিচালক এলেও তাঁকে ম্যানেজ করে নিজের ইচ্ছেমতো পুরো দপ্তর পরিচালনা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে বিএমইটির পরিচালক মো. মাসুদ রানার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন এবং খুদে বার্তারও কোনো জবাব দেননি। মন্ত্রণালয়ে জমা দেওয়া অভিযোগের নিরপেক্ষ উচ্চপর্যায়ের তদন্ত করা হলে তাঁর সমস্ত দুর্নীতির রহস্য উন্মোচিত হবে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল। দ্রুত তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন তাঁরা।


৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

রাজনৈতিক পটপরিবর্তনের পরও গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি সাবেক ছাত্রলীগ নেতা এবং বিতর্কিত নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান ওরফে রাশেদুজ্জামানের বিরুদ্ধে প্রায় ৪০০ কোটি টাকার আজিমপুর গণপূর্ত প্রকল্প বাগিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া এবং ক্ষুব্ধ ঠিকাদারদের হাতে অবরুদ্ধ হওয়ার মতো নজিরবিহীন ঘটনার পরও সংস্থাপন শাখাকে ‘ম্যানেজ’ করে তিনি এই লাভজনক পদে পদায়ন নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা গেছে।অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের আস্থাভাজন হিসেবে রাশেদ আহসান প্রথমে ময়মনসিংহ গণপূর্ত বিভাগে প্রভাব বিস্তার করেন। পরবর্তীতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিরপুর বিভাগে পদায়ন পান। সেখানে তিনি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাইনুল হাসান নিখিলের সরাসরি ব্যবসায়িক অংশীদার হয়ে ওঠেন বলে অভিযোগ। মিরপুরের কুখ্যাত ‘বিকাশ বাহিনী’র ছত্রচ্ছায়ায় সাধারণ ঠিকাদারদের কোণঠাসা করে তিনি একটি শক্তিশালী নিজস্ব টেন্ডার সিন্ডিকেট গড়ে তোলেন।অভিযোগ অনুযায়ী, মিরপুর পাইকপাড়া আবাসন কোয়ার্টার প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও, ২০২৪-২৫ অর্থবছরেই ভুয়া নথিপত্র ব্যবহার করে শতকোটি টাকার অগ্রিম বিল ছাড় দেন রাশেদ। প্রায় ৫ কোটি টাকা কমিশনের বিনিময়ে এই বিল ছাড়ের প্রমাণ পাওয়ায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এছাড়াও, প্রধান প্রকৌশলীর নির্দেশনা উপেক্ষা করে ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ কাজ এলটিএম (Limited Tendering Method) পদ্ধতির পরিবর্তে ওটিএম (Open Tendering Method)-এ দরপত্র আহ্বান করা হয়। দরপত্রের বিভিন্ন আইডি, যেমন ৯৯৫৩০০, ৯৯৪২৭৭, ৯৯৪০২০, ৯৯২৩৫২, ৯৯২৩৮৭ প্রভৃতি ব্যবহার করে প্রায় ১০ শতাংশ হারে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি আন্দোলন চলাকালে নিখিল-রাশেদ সিন্ডিকেট ছাত্র ও বিরোধীদের দমনপীড়নে অর্থায়ন করেছিল বলেও অভিযোগ উঠেছে, যা জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।টেন্ডার দুর্নীতির পাশাপাশি রাশেদ আহসানের বিরুদ্ধে অর্থ পাচার এবং বিদেশে গোপন বৈঠক করার মতো আরও গুরুতর তথ্য পাওয়া গেছে। জুলাই অভ্যুত্থানের পর গত অক্টোবর ও ডিসেম্বরে তিনি স্ত্রীর চিকিৎসার ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার ব্যবহার করে ভারত সফর করেন। অভিযোগ রয়েছে, পলাতক সহযোগীদের কাছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এবং গণপূর্তের আরও দুই প্রকৌশলীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রবিরোধী গোপন ষড়যন্ত্রে অংশ নিতেই ছিল তার এই সফর।দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক অনুসন্ধানে রাশেদ আহসান ও তার পরিবারের নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য মিলেছে। এর মধ্যে রয়েছে রাজধানীর উত্তরা ও ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট, বসুন্ধরা ও পূর্বাচলে একাধিক প্লট, সাভার, গাজীপুর ও কেরানীগঞ্জে শত শত শতাংশ জমি এবং ঢাকা সংলগ্ন এলাকায় বিলাসবহুল ফার্মহাউস। এছাড়া দুবাই ও কানাডায় সেকেন্ড হোম, আত্মীয়দের নামে বিপুল অঙ্কের এফডিআর এবং ব্যাংক ভল্টে সোনা ও নগদ অর্থ মজুতের তথ্য বর্তমানে দুদকের নিবিড় নজরদারিতে রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজিমপুর প্রকল্পের দায়িত্ব গ্রহণ ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।


 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিশাল রাজস্ব ঘাটতির মুখে পড়েছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪২ হাজার কোটি টাকা কম সংগ্রহ হয়েছে। এই বড় ধরনের ঘাটতি অর্থবছরের শুরুতেই এনবিআর-এর ওপর তীব্র চাপ তৈরি করেছে এবং আগামী মাসগুলোতে লক্ষ্যমাত্রা পূরণের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে।এনবিআর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই তিন মাসে সামগ্রিক রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১.২৩ শতাংশ, যা বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। চলতি অর্থবছরের বাজেটে এনবিআর-এর জন্য ছয় লাখ চার হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে বছরের শুরু থেকেই একটি শক্তিশালী গতি প্রয়োজন ছিল, কিন্তু প্রথম প্রান্তিকের ফলাফল সেই প্রত্যাশাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৪২ হাজার কোটি টাকা কম।রাজস্ব আহরণের প্রধান খাতগুলোর মধ্যে অন্যতম হলো মূল্য সংযোজন কর (ভ্যাট), এবং এই খাতের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। প্রথম তিন মাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৬ হাজার ৭২৯ কোটি টাকা। অথচ এর বিপরীতে আদায় হয়েছে মাত্র ২৮ হাজার ৫৮৩ কোটি টাকা। অর্থাৎ, শুধু ভ্যাট খাত থেকেই ঘাটতি দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৬ কোটি টাকা। শুধু তাই নয়, গত অর্থবছরের একই সময়ের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় চলতি অর্থবছরে ভ্যাট আদায়ে ঋণাত্মক প্রবৃদ্ধি (-১৫.৮১ শতাংশ) দেখা গেছে। গত বছর এই সময়ে ভ্যাট আদায় হয়েছিল ৩৩ হাজার ৯৪৯ কোটি টাকা, যা চলতি বছর পাঁচ হাজার ৩৬৬ কোটি টাকায় নেমে এসেছে।এনবিআর-এর ভ্যাট বাস্তবায়নের দায়িত্বে থাকা সদস্য সৈয়দ মুসফিকুর রহমান এই ঘাটতির কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তিনি জানান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকে প্রায় চার হাজার কোটি টাকা কম ভ্যাট এসেছে। এছাড়াও, অন্যান্য কয়েকটি ক্ষেত্রে আদায় কমে যাওয়ায় সামগ্রিক ভ্যাট আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী ডিসেম্বরের মধ্যে ভ্যাট আদায় পরিস্থিতি উন্নত হবে।মাঠ পর্যায়ের ভ্যাট কার্যালয়গুলোর মধ্যে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাটে সবচেয়ে বেশি ঘাটতি পরিলক্ষিত হয়েছে। প্রথম তিন মাসে এই ইউনিটের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩২ হাজার ২০৮ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে মাত্র ১২ হাজার ৯৪১ কোটি টাকা। ফলস্বরূপ, এলটিইউ ভ্যাটে ১৯ হাজার ২৬৬ কোটি টাকার বিশাল ঘাটতি দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই ইউনিটে প্রায় ছয় হাজার কোটি টাকা কম আদায় হয়েছে, যা ভ্যাট সংগ্রহের সার্বিক চিত্রকে আরও হতাশাজনক করে তুলেছে।ভ্যাট আদায়ে এই বিপর্যয়ের পেছনে তিন মাস অন্তর রিটার্ন দাখিলের নতুন নিয়ম চালুর একটি প্রভাব থাকতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। পূর্বে প্রতি মাসে রিটার্ন জমা দেওয়ার কারণে সরকার নিয়মিত ভ্যাট পেত। কিন্তু নতুন নিয়মে তিন মাস পর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাওয়ায় অর্থবছরের প্রথম দুই মাসে আদায় কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এনবিআর-এর সাবেক সদস্য (ভ্যাট নীতি) ড. আব্দুর রউফ এই প্রসঙ্গে বলেন, গত এক যুগ ধরে এনবিআর-এর রাজস্ব আদায়ে গড় প্রবৃদ্ধি ছিল ১২-১৩ শতাংশ। মূল্যস্ফীতি বিবেচনা করলে চলতি অর্থবছরে ভ্যাট আদায় আরও বাড়ার কথা ছিল, অথচ প্রথম তিন মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা গেছে, যা অপ্রত্যাশিত।আমদানি-রপ্তানি পর্যায়ে শুল্ক ও কর আদায়েও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রথম তিন মাসে এই খাত থেকে আদায় হয়েছে ৩০ হাজার ১২৯ কোটি টাকা। যদিও প্রবৃদ্ধি প্রায় সাড়ে ৭ শতাংশ, তবুও লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১২ হাজার ১৩৫ কোটি টাকার ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতিও সামগ্রিক রাজস্ব আদায়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।তবে, এনবিআর-এর আয়কর অনুবিভাগে তুলনামূলকভাবে ইতিবাচক চিত্র দেখা গেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে আয়কর আদায় হয়েছে ৩৩ হাজার ৩০০ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। অর্থাৎ, ভ্যাট ও কাস্টমসের বিপরীতে আয়কর আদায়ে একটি ভালো প্রবৃদ্ধি থাকলেও, অন্যান্য প্রধান খাতগুলোতে বড় ধরনের ঘাটতির কারণে সামগ্রিক রাজস্ব আদায়ে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।এই বিশাল রাজস্ব ঘাটতি কেবল এনবিআর-এর লক্ষ্যমাত্রা অর্জনকেই চ্যালেঞ্জের মুখে ফেলেনি, বরং সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও বাজেট ব্যবস্থাপনার ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি করেছে। আগামী নয় মাসে রাজস্ব আদায়ে গতি ফেরাতে এনবিআর-কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় অর্থবছরের শেষে সামগ্রিক রাজস্ব পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা রয়েছে।


কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। এই রায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় কুষ্টিয়া জেলা ও শহর পর্যায়ের আরও তিন আওয়ামী লীগ নেতাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি, চার আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাহবুবউল আলম হানিফ ছাড়াও আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। উল্লেখ্য, মামলার চার আসামিই পলাতক রয়েছেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়ে রায় ঘোষণা করা হয়। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন আমির হোসেন।রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা নম্বর ৪/২০২৫-এর চার আসামির বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, প্রথম অভিযোগে মাহবুবউল আলম হানিফের উচ্চপদস্থ অবস্থান এবং আন্দোলনে তার ভূমিকার গুরুত্ব বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি তিন আসামিকে প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং অন্যান্য অভিযোগেও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। প্রসিকিউটর এই রায়কে ‘সময়োপযোগী’ উল্লেখ করে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে রায়কে স্বাগত জানান।অন্যদিকে, আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালের রায়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রায়কে ‘অপ্রত্যাশিত’ আখ্যা দেন, যদিও তার হতাশার কারণ ব্যাখ্যা করতে তিনি রাজি হননি।মামলার মূল অভিযোগগুলো ছিল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধকে কেন্দ্র করে। প্রথম অভিযোগে মাহবুবউল আলম হানিফের বিরুদ্ধে আন্দোলন দমনে উসকানি, প্ররোচনা ও সহায়তার অভিযোগ আনা হয়। এতে বলা হয়, তিনি তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন সভা ও বৈঠকে উপস্থিত থেকে আন্দোলন দমনের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক সিদ্ধান্তকে সমর্থন করেন। ২৯ জুলাই জাতীয় প্রেসক্লাবে তার বক্তব্যে আন্দোলনকারীদের ‘জামায়াত’, ‘সন্ত্রাসী’ ও ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়ে দমন-পীড়নের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পরিকল্পনা এবং ড্রোন ও হেলিকপ্টার থেকে গুলি চালানোর সিদ্ধান্তেও হানিফের সমর্থন ছিল।দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে হানিফের নেতৃত্বে সদর উদ্দিন খান, আজগর আলী, আতাউর রহমান আতা ও অন্যান্য নেতার উপস্থিতির কথা উল্লেখ করা হয়। প্রসিকিউশনের অভিযোগ, এই বৈঠকে শান্তিপূর্ণ ছাত্র-জনতার আন্দোলনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে কুষ্টিয়া শহরে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন হানিফ। এই নির্দেশের ফলেই আন্দোলনকারীদের ওপর গুলি চালানো, হত্যা ও নির্যাতনের জন্য নেতাকর্মীদের উসকানি ও সহায়তা দেওয়া হয়।তৃতীয় এবং সবচেয়ে গুরুতর অভিযোগটি ছিল ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনা নিয়ে। নিহত ব্যক্তিরা হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ। ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুষ্টিয়ার হাজারো ছাত্র-জনতা সেদিন রাজপথে নামলে তাদের ওপর গুলি চালানো হয়। প্রসিকিউশন দাবি করে, হানিফের পরিকল্পনা ও নির্দেশনার ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান এবং পুলিশ তাদের ছত্রচ্ছায়া দেয়। দুপুর দেড়টা থেকে বিকেল চারটার মধ্যে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে গুলিতে এই ছয়জন নিহত হন। এসব হত্যাকাণ্ডে চার আসামির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে বলে রাষ্ট্রপক্ষ দাবি করে।মামলাটির বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। এরপর একাধিক দফায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনাল ২৯ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করল।রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, চার আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ ‘জুলাই ফাউন্ডেশন’ বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক প্রতিকার নিশ্চিত করার একটি সুযোগ তৈরি হয়েছে, যা এই রায়ের মানবিক দিককে তুলে ধরে।


সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যু নিয়ে চলমান আলোচনা ও জিজ্ঞাসার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন, ঘটনার বিস্তারিত তথ্য এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের পরই সরকার এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করবে।মন্ত্রী বলেন, "আমি সংবাদপত্রে বিষয়টি পড়েছি। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের অধীনে রয়েছে এবং একটি প্রাথমিক তদন্তও শুরু হয়েছে। এই মুহূর্তে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। সকল তথ্য হাতে আসার পরই আমরা কথা বলব।" তার এই মন্তব্য তাহসিফ সাউরির মৃত্যুরহস্য উদঘাটনে চলমান প্রক্রিয়ার ওপর সরকারের আস্থা এবং স্বচ্ছতার ইঙ্গিত বহন করে।একই সাথে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন যে, বিগত সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ বাহিনীর কার্যকারিতা বৃদ্ধি এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশের মনোবল ফিরিয়ে আনা, বাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা জোরদার করা, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং আধুনিক যানবাহন ও সরঞ্জামাদি দিয়ে বাহিনীকে সুসজ্জিত করার কাজ চলছে।মন্ত্রী আরও জানান, পুলিশ বাহিনীতে এখনও জনবলের ঘাটতি রয়েছে, যা পূরণের জন্য সহকারী পুলিশ সুপার (এএসপি), উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং কনস্টেবল পদে নতুন নিয়োগ প্রক্রিয়া চলমান। তিনি আশা প্রকাশ করেন যে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে পুলিশ বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।অপরাধ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীদের দ্রুত শনাক্তকরণ, গ্রেপ্তার, তদন্ত পরিচালনা এবং তাদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে পুলিশ সফলভাবে কাজ করছে। তবে তিনি এও স্বীকার করেন যে, দু-একটি ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম ঘটতে পারে, যা সার্বিক কার্যক্রমের অংশ।পুলিশ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সরকার অত্যন্ত কঠোর বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "পুলিশ বাহিনীতে শাস্তি ও পুরস্কারের একটি সুনির্দিষ্ট ব্যবস্থা চালু করা হয়েছে। কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করা হচ্ছে, যা তাদের কর্মস্পৃহা বাড়াচ্ছে। অন্যদিকে, যদি কোনো সদস্য অপরাধে জড়িয়ে পড়েন, বেআইনি কার্যকলাপে যুক্ত হন কিংবা শৃঙ্খলা ভঙ্গ করেন, তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে বাহিনীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।"আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন আইন সংশোধন এবং নতুন আইন প্রণয়নের কথাও জানান মন্ত্রী। তার দাবি, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম অথবা হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এই সাফল্য আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন। তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও অনেক কাজ বাকি আছে বলেও তিনি স্বীকার করেন।সম্প্রতি অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার কাছে আসা তথ্য অনুযায়ী, সেখানে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন অফিসের সূত্র উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে, যা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক।দেশের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটাররা যাতে স্বাধীনভাবে এবং নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সরকার সেই পরিবেশ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।


সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্রধান প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়া, উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগ উঠেছে। নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নগর উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার, নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া, কমিশন বাণিজ্য এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে নকশা অনুমোদনের অভিযোগ রয়েছে। অভিযোগের বিবরণে বলা হয়েছে, গত দুই দশকে সিলেট নগরের ড্রেনেজ, ছড়া সংরক্ষণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ও কাজের প্রক্রিয়ায় নূর আজিজুল রহমান প্রভাব বিস্তার করেছেন। শত শত কোটি টাকার প্রকল্পে অনিয়ম এবং নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। নূর আজিজুল রহমানকে ঘিরে অতীতের একটি অভিযোগও সামনে এসেছে। অভিযোগের বিবরণ অনুযায়ী, ২০০৭ সালে জরুরি অবস্থার সময় যৌথ বাহিনী তাঁকে ঘুষ গ্রহণ ও টেন্ডার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছিল। এ ছাড়া, ২০২৩ সালের ২৩ মে সিসিকের নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে ভারী স্টিলের পাইপ পড়ে ল্যান্স করপোরাল মো. দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় নূর আজিজুল রহমানের নাম এক নম্বর অভিযুক্ত হিসেবে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার নম্বর হিসেবে কোতোয়ালি থানার ২৪/১৫০ উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলা নম্বর ০১ এবং সিআর মামলা নম্বর ৩৫২-এও তাঁর নাম আসামি হিসেবে রয়েছে বলে অভিযোগের বিবরণে দাবি করা হয়েছে। অভিযোগকারীদের আরও দাবি, বর্তমানে ঢাকায় কর্মরত থাকলেও সিসিকের কিছু পুরোনো ফাইল তৈরি ও অনুমোদনের প্রক্রিয়ায় নূর আজিজুল রহমানের প্রভাব রয়েছে। জনস্বার্থসংশ্লিষ্ট এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিকের সংশ্লিষ্ট প্রকল্প, দরপত্র, ব্যয় ও অনুমোদনপ্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় তদন্তের দাবি উঠেছে। তবে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে নূর আজিজুল রহমানের বক্তব্য পাওয়া যায়নি।


দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা এলাকায় অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে। এছাড়া দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাঘাবাড়ী, ফেনী ও রামগতিতে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। আজ ঢাকায় বাতাসের গতিবেগ পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ০৩ মিনিটে।


তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক আদালতের শৃঙ্খলা কমিটি বুধবার ২৮ অক্টোবর শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয়। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমারের ক্লাব সান্তোসের। ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে ম্যাচে ভিনি জুনিয়র প্রটোকল লঙ্ঘনের অভিযোগে শাস্তি পান নেইমার। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়ান তিনি। একপর্যায়ে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। ম্যাচের অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী লাল কার্ড দেখার পরও উত্তেজিত হয়ে বাহিয়ার বেঞ্চের দিকে ছুটে যান নেইমার। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুদের দ্বিতীয় ধারায় অভিযোগ আনা হয়। শৃঙ্খলা কমিটির মতে নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে উল্লেখিত ভিনি জুনিয়র প্রটোকলের ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। সরাসরি লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী নেইমারের এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল। এর সঙ্গে নতুন করে দুই ম্যাচের শাস্তি যুক্ত হওয়ায় সব মিলিয়ে সান্তোসের পরবর্তী তিন ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে লিগের শেষ তিন রাউন্ডে তাঁকে দলে পাওয়ার আশা করছে সান্তোস।


জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

আজ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজের জন্মদিন। বিশেষ কোনো বড় আয়োজন না থাকলেও পারিবারিক পরিমণ্ডলে নিজেদের মতো করেই দিনটি উদ্‌যাপন করছেন তিনি। জন্মদিনের অনুভূতি প্রকাশ করে শাবনাজ বলেন, মহান আল্লাহ্‌র কাছে অসীম কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুন্দর এক জীবন উপহার দিয়েছেন। মানুষের ভালোবাসায় সব সময়ই আমি সিক্ত। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া চাই, যেন বাকিটা জীবন স্বামী-সন্তানদের নিয়ে সুস্থ ও সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। ১৯৯১ সালে পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে নাঈম ও শাবনাজ জুটির অভিষেক ঘটে। নাম ভূমিকায় শাবনাজের অনবদ্য অভিনয় এবং তাদের যুগল উপস্থিতি ঢালিউডে নতুন তারুণ্যের জোয়ার এনে দেয়। এরপর জুটি বেঁধে তারা অভিনয় করেন ‘জিদ’, ‘লাভ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’, ‘চোখে চোখে’, ‘বিষের বাঁশি’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’ চলচ্চিত্রে। পর্দায় সফল এই জুটি ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০১ সালে প্রয়াত আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় তাদের শেষবারের মতো একসঙ্গে দেখা যায়। পরে ২০০৭ সালে একই পরিচালকের ‘ডাক্তার বাড়ি’ চলচ্চিত্রে অভিনয় করেন শাবনাজ। পারিবারিক নাম সাবরিনা তানিয়া হওয়া এই অভিনেত্রীর ছোট বোন মৌ-ও একজন অভিনয়শিল্পী। বাবার মাধ্যমে আজিজুর রহমানের সঙ্গে পরিচয় এবং সেখান থেকেই নির্মাতা এহতেশামের পরিচালনায় রূপালি পর্দায় যাত্রা শুরু হয়েছিল শাবনাজের।


ওজন কমাতে মাখানা না পপকর্ন, কোনটি বেশি উপকারী?

ওজন কমাতে মাখানা না পপকর্ন, কোনটি বেশি উপকারী?

ওজন কমানোর চেষ্টা করার সময় নাশতায় মাখানা নাকি পপকর্ন বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটি খাবারই স্বাস্থ্যকর নাশতার বিকল্প হতে পারে, তবে তা নির্ভর করে পুষ্টিগুণ, ক্যালরি এবং তৈরির পদ্ধতির ওপর। সিনেমা দেখার সময় পপকর্ন খাওয়ার অভ্যাস অনেকের থাকলেও, স্বাস্থ্যসচেতন মানুষের কাছে মাখানা দারুণ জনপ্রিয়। ভুট্টার দানা তাপে ফুলে পপকর্ন তৈরি হয় এবং এতে থাকা ফাইবার পেট ভরা রাখতে ও ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। তেল বা অতিরিক্ত চর্বি ছাড়া তৈরি পপকর্ন খাদ্যতালিকায় রাখা গেলেও মাখন, চিনি ও চিজ মেশানো পপকর্নে ক্যালরি বেশি থাকে। অন্যদিকে পদ্মের বীজ থেকে তৈরি হালকা ও মুচমুচে মাখানায় প্রোটিন, ফাইবার এবং খনিজ উপাদান রয়েছে। শুকনো খোলায় ভাজা বা অল্প ঘি দিয়ে তৈরি মাখানা হজমে সহায়তা করতে পারে, তবে মাখানা খেলেই ওজন কমবে এমন ধারণা ঠিক নয়। অতিরিক্ত ঘি, তেল বা বাদাম মেশালে দুটিরই ক্যালরির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই দৈনিক ক্যালরির চাহিদা ও খাদ্যাভ্যাসের ওপর ভিত্তি করে পরিমিত পরিমাণে খাওয়া জরুরি। ওজন কমাতে শুধু একটি খাবার বেছে নেওয়া যথেষ্ট নয়, বরং সুষম খাদ্য ও নিয়মিত শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাশতায় মাখানা বা পপকর্ন যেটিই খান না কেন, অতিরিক্ত তেল, ঘি ও চিনি এড়িয়ে চলুন। পরিমিত খাওয়ার অভ্যাসই ওজন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।


এআই চশমা পরে দাবায় জয়! তরুণের প্রতারণায় নেটপাড়ায় শঙ্কা

এআই চশমা পরে দাবায় জয়! তরুণের প্রতারণায় নেটপাড়ায় শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে নানা ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে বেশ কিছু জীবিকাও। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা জানা গিয়েছে, যা জেনে চোখ কপালে উঠেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। এআই-চালিত স্মার্ট চশমা ব্যবহার করে এক অসতর্ক প্রতিপক্ষের বিরুদ্ধে দাবা খেলায় জয়লাভ করছেন এক ব্যক্তি। সংবাদ প্রতিবেদন অনুসারে, একটি পার্কে এক তরুণীকে দাবা খেলার জন্য চ্যালেঞ্জ করেন এক তরুণ এবং সেই খেলারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় তরুণকে বলতে শোনা যায়, তিনি বার দুয়েক দাবা খেলেছেন ও তাঁর মনে হয় তিনি সব নিয়ম জানেন। খেলা চলাকালীন দাবার বোর্ডের চারিধারে একটি আকাশি রঙের আলো এবং নির্দিষ্ট কিছু ঘরে সবুজ আলো দেখা যায়। ভিডিয়োর পরের অংশে পুরো ঘটনার রহস্যভেদ করে জয়ী তরুণ জানান যে তিনি প্রথমে মেটার স্মার্টগ্লাসকে ম্যাকবুকে সংযোগ করেছিলেন। এর পর একটি জিপিটি মডেলের সাহায্য নেন এবং সেই জিপিটি তথ্য ‘স্টকফিশ’ নামক একটি ওপেন সোর্স চেস ইঞ্জিনে পাঠায়। এ ভাবেই সবচেয়ে ভাল চালগুলি জেনে ফেলে অবলীলায় প্রতিপক্ষ তরুণীকে হারিয়ে দেন তরুণ। ‘কোডবাইপুনম’ নামের এক্স হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। যদি স্মার্ট গ্লাস ব্যবহারকারী ফোন হাতে না ধরেই ছবি তুলতে, ফোন করতে এবং তথ্য পাচার করতে পারেন, তবে প্রতারণার মতো বিষয়গুলি অতি সহজেই করা সম্ভব বলে মত নেটাগরিকদের। কৃত্রিম মেধার সঙ্গে সম্পর্কিত এই ঘটনায় উদ্বিগ্ন হয়েছে নেটপাড়াও।


ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৮২ জন

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৮২ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন রোগী। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, গত একদিনে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ৬ জন। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। অন্যদিকে নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৮১৬ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। মোট মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৯২ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রামে ৪০ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৯ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৭ জন এবং সিলেটে ৩ জন মারা গেছেন। এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা ও বাসা-বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর আবারও জোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।


জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় সঞ্চয় অধিদপ্তরে ৯৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৯৫টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী হিসাবরক্ষক পদে ৯টি, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৩টি এবং উচ্চমান সহকারী পদে ৩টি পদ রয়েছে। এছাড়া সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ৪টি, গাড়িচালক পদে ১টি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪০টি এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে ২টি পদ খালি রয়েছে। পাশাপাশি অফিস সহায়ক পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান ২৯ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় শুরু হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা। প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।


বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড পেলেন দুই সাংবাদিক

বৃটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড পেলেন দুই সাংবাদিক

ব্রিটেনে বাংলা মাধ্যমে সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন ও কমিউনিটিতে অবদানের স্বীকৃতিস্বরূপ মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন দুই সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও আ স ম মাসুম। চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এর আয়োজনে তাদের এই সম্মাননা প্রদান করা হয়। বার্মিংহামের অভিজাত নিউ বিংলে হলে আয়োজিত অনুষ্ঠানে দুই সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেন বার্মিংহাম মেইলের সম্পাদক গ্রায়াম ব্রাউন। অনুষ্ঠানে ব্যবসা, গণমাধ্যম, পেশাগত উৎকর্ষ ও কমিউনিটি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২১ জন সফল ব্রিটিশ বাংলাদেশি ও অন্যান্য ব্রিটিশ ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ব্রিটেনের ১৫টি সফল ব্যবসাপ্রতিষ্ঠানকেও বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডের ফাউন্ডার চেয়ারম্যান ড. মিছবাউর রহমান বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে মুহাম্মদ জুবায়ের ও আ স ম মাসুম ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও অর্জন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গণমাধ্যমের পাশাপাশি মানবিক কার্যক্রম, সাংবাদিক সংগঠনের নেতৃত্ব ও সামাজিক উন্নয়নেও তাদের রয়েছে উল্লেখযোগ্য অবদান। মুহাম্মদ জুবায়ের ব্রিটিশ বাংলাদেশি গণমাধ্যমের পরিচিত মুখ মুহাম্মদ জুবায়ের প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা, টেলিভিশন সম্প্রচার, গণমাধ্যম নেতৃত্ব ও কমিউনিটি উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। ১৯৯৬ সালে ঢাকার প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকতার প্রশিক্ষণের মাধ্যমে তার পেশাগত প্রস্তুতি শুরু। পরবর্তী সময়ে ব্রিটেনে বিবিসি একাডেমি, গার্ডিয়ান মাস্টারক্লাস এবং চ্যানেল ফোরের অধীনে প্রামাণ্যচিত্র নির্মাণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৬ সালে চ্যানেল এস-এ যোগ দিয়ে দীর্ঘ ১৭ বছর সাংবাদিকতা করেন তিনি। এ সময়ে চিফ রিপোর্টার হিসেবে ব্রিটেনের জাতীয় রাজনীতি, সামাজিক সংকট, অভিবাসন ও কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করেন। রিয়েলিটি উইথ মাহি-এর প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা জীবনে তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন এবং কিয়ার স্টারমারসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার গ্রহণ করেন। রাজা তৃতীয় চার্লসের প্রিন্স অব ওয়েলস থাকাকালীন সময় এবং রানি ক্যামিলাসহ রাজপরিবারের সদস্যদের বিভিন্ন অনুষ্ঠানও কাভার করেছেন। করোনাকালে ব্রিটিশ কারি শিল্পের সংকট নিয়ে প্রতিবেদনের জন্য ২০২১ সালে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসে বিশেষ স্বীকৃতি পান তিনি। তার নাম অন্তর্ভুক্ত হয়েছে ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ১০০ তালিকায়। স্বেচ্ছাসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে স্থান পেয়েছেন বিশিষ্ট ১০১ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে প্রকাশিত একটি গ্রন্থেও। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সঙ্গেও রয়েছে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা। ২০০৩ সাল থেকে সংগঠনটির সভাপতি, দুই মেয়াদে সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ বিভিন্ন নির্বাচিত পদে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে চ্যানেল এস ছাড়ার পর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়রের দপ্তরে বিএএমই মিডিয়া ও কমিউনিটিবিষয়ক কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন। আ স ম মাসুম: বাংলাদেশের সংবাদপত্র থেকে ব্রিটেনের টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতায় আড়াই দশকের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাংবাদিক আ স ম মাসুমের। ২০০০ সালে দৈনিক প্রথম আলোয় লেখালেখির মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু। ২০০৩ সালে চ্যানেল এস বাংলাদেশে প্রযোজক হিসেবে যোগ দেন এবং পরের বছর সিলেট ব্যুরোপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ২০০৬ সালে ব্রিটেনের চ্যানেল এস-এ যোগ দিয়ে সিনিয়র প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। রিয়েলিটি শো চ্যানেল এস স্টার-এর সহপ্রযোজক ছিলেন তিনি। বিশেষ প্রতিবেদক হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথ ও সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মেসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কাভার করেন। ২০১০ সাল থেকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে যুক্ত রয়েছেন মাসুম। পরবর্তী সময়ে বাংলা টিভির হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে ইকরা টিভি ও আল খায়ের ফাউন্ডেশনের সঙ্গে কাজ করতে গিয়ে বিশ্বের ৬০টির বেশি দেশে মানবিক সহায়তা কার্যক্রম ও সংকটাপন্ন মানুষের জীবনচিত্র তুলে ধরেন। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন রানার টিভি। ২০১৯ সালে নতুনভাবে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটিকে ব্রিটেনসহ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবে টানা ১১ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মাসুম। সাংবাদিকতায় অবদানের জন্য ২০১৮ সালে ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ১০০ তালিকায় অন্তর্ভুক্ত হন। একই বছর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টস অ্যাসোসিয়েশন থেকে আজীবন সম্মাননা পান। ২০২৫ সালে রিপোর্টার্স ইউনিটি থেকে সেরা অনুসন্ধানী সাংবাদিক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে সেরা মাল্টিমিডিয়া রিপোর্টার পুরস্কার পান। ২০২৬ সালে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেরা অনলাইন রিপোর্টার নির্বাচিত হন তিনি। এছাড়া ২০১৬ সাল থেকে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণও দিয়ে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি ইস্টহ্যান্ডস চ্যারিটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি।


খেলাধুলায় পিছিয়ে পড়া নিয়ে রাষ্ট্রপতির প্রশ্ন

খেলাধুলায় পিছিয়ে পড়া নিয়ে রাষ্ট্রপতির প্রশ্ন

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। তরুণদের মাদক, হতাশা ও মুঠোফোনে আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি। তরুণ সমাজকে এসব নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করতে খেলাধুলা ও খেলার মাঠের বিকল্প নেই বলে জানান রাষ্ট্রপতি। তিনি অবৈধ দখলে থাকা মাঠ উদ্ধার, বিদ্যমান মাঠ সংরক্ষণ এবং নতুন খেলার মাঠ চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দেশে বিশ্বমানের অ্যাথলেট গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে হলে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর পাশাপাশি যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি’সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের অ্যাথলেট হিসেবে গড়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেও সরকার কাজ করছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এবারের প্রতিযোগিতায় ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় পুরুষদের ২২টি ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে লড়বেন প্রতিযোগীরা।


গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

🔒