বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এআই চশমা পরে দাবায় জয়! তরুণের প্রতারণায় নেটপাড়ায় শঙ্কা

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

এআই চশমা পরে দাবায় জয়! তরুণের প্রতারণায় নেটপাড়ায় শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে নানা ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে বেশ কিছু জীবিকাও। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা জানা গিয়েছে, যা জেনে চোখ কপালে উঠেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। এআই-চালিত স্মার্ট চশমা ব্যবহার করে এক অসতর্ক প্রতিপক্ষের বিরুদ্ধে দাবা খেলায় জয়লাভ করছেন এক ব্যক্তি।

সংবাদ প্রতিবেদন অনুসারে, একটি পার্কে এক তরুণীকে দাবা খেলার জন্য চ্যালেঞ্জ করেন এক তরুণ এবং সেই খেলারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় তরুণকে বলতে শোনা যায়, তিনি বার দুয়েক দাবা খেলেছেন ও তাঁর মনে হয় তিনি সব নিয়ম জানেন। খেলা চলাকালীন দাবার বোর্ডের চারিধারে একটি আকাশি রঙের আলো এবং নির্দিষ্ট কিছু ঘরে সবুজ আলো দেখা যায়।

ভিডিয়োর পরের অংশে পুরো ঘটনার রহস্যভেদ করে জয়ী তরুণ জানান যে তিনি প্রথমে মেটার স্মার্টগ্লাসকে ম্যাকবুকে সংযোগ করেছিলেন। এর পর একটি জিপিটি মডেলের সাহায্য নেন এবং সেই জিপিটি তথ্য ‘স্টকফিশ’ নামক একটি ওপেন সোর্স চেস ইঞ্জিনে পাঠায়। এ ভাবেই সবচেয়ে ভাল চালগুলি জেনে ফেলে অবলীলায় প্রতিপক্ষ তরুণীকে হারিয়ে দেন তরুণ।

‘কোডবাইপুনম’ নামের এক্স হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। যদি স্মার্ট গ্লাস ব্যবহারকারী ফোন হাতে না ধরেই ছবি তুলতে, ফোন করতে এবং তথ্য পাচার করতে পারেন, তবে প্রতারণার মতো বিষয়গুলি অতি সহজেই করা সম্ভব বলে মত নেটাগরিকদের। কৃত্রিম মেধার সঙ্গে সম্পর্কিত এই ঘটনায় উদ্বিগ্ন হয়েছে নেটপাড়াও।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

এআই চশমা পরে দাবায় জয়! তরুণের প্রতারণায় নেটপাড়ায় শঙ্কা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনে নানা ক্ষেত্রে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং ঝুঁকির মুখে এসে দাঁড়িয়েছে বেশ কিছু জীবিকাও। সম্প্রতি এমনই একটি ঘটনার কথা জানা গিয়েছে, যা জেনে চোখ কপালে উঠেছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। এআই-চালিত স্মার্ট চশমা ব্যবহার করে এক অসতর্ক প্রতিপক্ষের বিরুদ্ধে দাবা খেলায় জয়লাভ করছেন এক ব্যক্তি।

সংবাদ প্রতিবেদন অনুসারে, একটি পার্কে এক তরুণীকে দাবা খেলার জন্য চ্যালেঞ্জ করেন এক তরুণ এবং সেই খেলারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় তরুণকে বলতে শোনা যায়, তিনি বার দুয়েক দাবা খেলেছেন ও তাঁর মনে হয় তিনি সব নিয়ম জানেন। খেলা চলাকালীন দাবার বোর্ডের চারিধারে একটি আকাশি রঙের আলো এবং নির্দিষ্ট কিছু ঘরে সবুজ আলো দেখা যায়।

ভিডিয়োর পরের অংশে পুরো ঘটনার রহস্যভেদ করে জয়ী তরুণ জানান যে তিনি প্রথমে মেটার স্মার্টগ্লাসকে ম্যাকবুকে সংযোগ করেছিলেন। এর পর একটি জিপিটি মডেলের সাহায্য নেন এবং সেই জিপিটি তথ্য ‘স্টকফিশ’ নামক একটি ওপেন সোর্স চেস ইঞ্জিনে পাঠায়। এ ভাবেই সবচেয়ে ভাল চালগুলি জেনে ফেলে অবলীলায় প্রতিপক্ষ তরুণীকে হারিয়ে দেন তরুণ।

‘কোডবাইপুনম’ নামের এক্স হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। যদি স্মার্ট গ্লাস ব্যবহারকারী ফোন হাতে না ধরেই ছবি তুলতে, ফোন করতে এবং তথ্য পাচার করতে পারেন, তবে প্রতারণার মতো বিষয়গুলি অতি সহজেই করা সম্ভব বলে মত নেটাগরিকদের। কৃত্রিম মেধার সঙ্গে সম্পর্কিত এই ঘটনায় উদ্বিগ্ন হয়েছে নেটপাড়াও।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒