বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ এএম

সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ
বিএফআইইউ ২০২৪-২৫ অর্থবছর। নয়া দিগন্ত গ্রাফিক্স

বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের রিপোর্টিংয়ের পরিমাণ এক বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেন ও কর্মকাণ্ডের ৩০ হাজার ১৯৯টি রিপোর্ট জমা পড়েছে। আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৩৪৫টি, যা এক বছরে প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মোট রিপোর্টের মধ্যে ব্যাংকের অংশ ২০২২-২৩ অর্থবছরে ছিল ৯১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৯২ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ শতাংশে। এর অর্থ ব্যাংকগুলো আগের তুলনায় বেশি লেনদেন পর্যবেক্ষণ করছে এবং সন্দেহজনক কার্যক্রম বিএফআইইউকে জানাচ্ছে। তবে দেশের আর্থিক ব্যবস্থার প্রধান প্রবেশপথ হওয়ায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অবৈধ অর্থের প্রবাহ বড় ঝুঁকি তৈরি করছে।

বিএফআইইউ ২০২৪-২৫ অর্থবছরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ১৯৯টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে, যার মধ্যে ৯০টির সাথে দুর্নীতি ও ঘুষের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রতারণা ও জালিয়াতিসংক্রান্ত প্রতিবেদন ৪৬টি, করসংক্রান্ত অপরাধ ২৭টি এবং মুদ্রা চোরাচালানসংক্রান্ত প্রতিবেদন ১১টি। আর্থিক গোয়েন্দা বিশ্লেষণে দুর্নীতি ও ঘুষ সবচেয়ে বড় অংশ হওয়ায় এটি অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

আর্থিক তথ্য চাওয়ার প্রবণতাও দ্রুত বেড়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বিএফআইইউর কাছে ১ হাজার ৩২৯টি তথ্য চেয়েছে। যার মধ্যে দুদক ৩৬৩টি এবং সিআইডি ৪২৬টি তথ্যের অনুরোধ করেছে। দুদকের এই চাহিদা ২০২৩-২৪ অর্থবছরের ৮৪টি থেকে বেড়ে পরের অর্থবছরে ৩৬৩টিতে উন্নীত হয়েছে বলে জানা গেছে।

আদালতের আদেশে প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ফ্রিজ বা ক্রোক করা হয়েছে যার মধ্যে দেশে প্রায় ৫৭ হাজার কোটি এবং বিদেশে প্রায় ১৯ হাজার কোটি টাকা। তবে ফ্রিজ বা ক্রোক করা ৭৬ হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে এমন দাবি করা যাবে না কারণ এটি আইনি প্রক্রিয়ার একটি প্রাথমিক ধাপ। অর্থপাচারবিরোধী ব্যবস্থার প্রকৃত কার্যকারিতা বুঝতে হলে শনাক্তকরণ, গোয়েন্দা বিশ্লেষণ, আইনি ব্যবস্থা এবং চূড়ান্ত ফলাফল এই চার ধাপের সমন্বিত তথ্য প্রয়োজন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের রিপোর্টিংয়ের পরিমাণ এক বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেন ও কর্মকাণ্ডের ৩০ হাজার ১৯৯টি রিপোর্ট জমা পড়েছে। আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৩৪৫টি, যা এক বছরে প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মোট রিপোর্টের মধ্যে ব্যাংকের অংশ ২০২২-২৩ অর্থবছরে ছিল ৯১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৯২ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ শতাংশে। এর অর্থ ব্যাংকগুলো আগের তুলনায় বেশি লেনদেন পর্যবেক্ষণ করছে এবং সন্দেহজনক কার্যক্রম বিএফআইইউকে জানাচ্ছে। তবে দেশের আর্থিক ব্যবস্থার প্রধান প্রবেশপথ হওয়ায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অবৈধ অর্থের প্রবাহ বড় ঝুঁকি তৈরি করছে।

বিএফআইইউ ২০২৪-২৫ অর্থবছরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ১৯৯টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে, যার মধ্যে ৯০টির সাথে দুর্নীতি ও ঘুষের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রতারণা ও জালিয়াতিসংক্রান্ত প্রতিবেদন ৪৬টি, করসংক্রান্ত অপরাধ ২৭টি এবং মুদ্রা চোরাচালানসংক্রান্ত প্রতিবেদন ১১টি। আর্থিক গোয়েন্দা বিশ্লেষণে দুর্নীতি ও ঘুষ সবচেয়ে বড় অংশ হওয়ায় এটি অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

আর্থিক তথ্য চাওয়ার প্রবণতাও দ্রুত বেড়েছে এবং ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা বিএফআইইউর কাছে ১ হাজার ৩২৯টি তথ্য চেয়েছে। যার মধ্যে দুদক ৩৬৩টি এবং সিআইডি ৪২৬টি তথ্যের অনুরোধ করেছে। দুদকের এই চাহিদা ২০২৩-২৪ অর্থবছরের ৮৪টি থেকে বেড়ে পরের অর্থবছরে ৩৬৩টিতে উন্নীত হয়েছে বলে জানা গেছে।

আদালতের আদেশে প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ফ্রিজ বা ক্রোক করা হয়েছে যার মধ্যে দেশে প্রায় ৫৭ হাজার কোটি এবং বিদেশে প্রায় ১৯ হাজার কোটি টাকা। তবে ফ্রিজ বা ক্রোক করা ৭৬ হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে এমন দাবি করা যাবে না কারণ এটি আইনি প্রক্রিয়ার একটি প্রাথমিক ধাপ। অর্থপাচারবিরোধী ব্যবস্থার প্রকৃত কার্যকারিতা বুঝতে হলে শনাক্তকরণ, গোয়েন্দা বিশ্লেষণ, আইনি ব্যবস্থা এবং চূড়ান্ত ফলাফল এই চার ধাপের সমন্বিত তথ্য প্রয়োজন।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒