বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সিগারেটের ৪ স্তরে মিলছে ১২ দাম, ব্র্যান্ড বদলের সুযোগ বহাল

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

সিগারেটের ৪ স্তরে মিলছে ১২ দাম, ব্র্যান্ড বদলের সুযোগ বহাল
সরকার নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে মোট ১২টি ভিন্ন ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারজাত করছে কোম্পানিগুলো। প্রতীকী ছবি

সরকার নির্ধারিত চারটি মূল্যস্তরের আড়ালে তামাক কোম্পানিগুলো মোট ১২টি ভিন্ন দামে ৫৩টি ব্র্যান্ডের সিগারেট বিক্রি করছে। এতে ধূমপায়ীরা তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী সহজেই ব্র্যান্ড পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-র এক জরিপে এই চিত্র উঠে এসেছে।

দেশের আটটি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার ওপর সেপ্টেম্বর, ২০২৬-এ এই র‍্যাপিড সার্ভে পরিচালনা করা হয়। জরিপ অনুযায়ী, কেবল নিম্নস্তরেই আটটি ভিন্ন মূল্যের সিগারেট পাওয়া যাচ্ছে। এই স্তরের সর্বোচ্চ দাম ৯০ টাকা, যা মধ্যমস্তরের নির্ধারিত ৯২ টাকার খুব কাছাকাছি। ফলে কর বা দাম বাড়লেও ধূমপান ছাড়ার প্রবণতা তৈরি হচ্ছে না।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, করকাঠামোয় প্রতিটি মূল্যস্তরের সাথে ‘তদূর্ধ্ব’ শব্দটি জুড়ে দেওয়ায় কোম্পানিগুলো এই সুযোগ নিচ্ছে। নিম্নস্তরে ৬৫ এবং মধ্যমস্তরে ৯২ টাকার সাথে ‘তদূর্ধ্ব’ থাকায় ৬৫ থেকে ৯১ টাকা পর্যন্ত যেকোনো দামে সিগারেট ছাড়া সম্ভব হচ্ছে। প্রিমিয়াম স্তর পর্যন্ত একইভাবে অসংখ্য মূল্যে সিগারেট বাজারজাত করা হচ্ছে।

গবেষণা অনুযায়ী, একক মূল্যস্তরে কর বাড়ালে তরুণ ও নিম্ন আয়ের মানুষ ধূমপান ছাড়তে উৎসাহিত হয়। এ কারণে জরিপের সুপারিশে মূল্যস্তর থেকে ‘তদূর্ধ্ব’ শব্দ বাদ দিয়ে প্রতিটি স্তরে একক মূল্য নির্ধারণ এবং পর্যায়ক্রমে স্তরসংখ্যা চারটি থেকে একটিতে নামিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সিগারেটের ৪ স্তরে মিলছে ১২ দাম, ব্র্যান্ড বদলের সুযোগ বহাল

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সরকার নির্ধারিত চারটি মূল্যস্তরের আড়ালে তামাক কোম্পানিগুলো মোট ১২টি ভিন্ন দামে ৫৩টি ব্র্যান্ডের সিগারেট বিক্রি করছে। এতে ধূমপায়ীরা তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী সহজেই ব্র্যান্ড পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-র এক জরিপে এই চিত্র উঠে এসেছে।

দেশের আটটি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার ওপর সেপ্টেম্বর, ২০২৬-এ এই র‍্যাপিড সার্ভে পরিচালনা করা হয়। জরিপ অনুযায়ী, কেবল নিম্নস্তরেই আটটি ভিন্ন মূল্যের সিগারেট পাওয়া যাচ্ছে। এই স্তরের সর্বোচ্চ দাম ৯০ টাকা, যা মধ্যমস্তরের নির্ধারিত ৯২ টাকার খুব কাছাকাছি। ফলে কর বা দাম বাড়লেও ধূমপান ছাড়ার প্রবণতা তৈরি হচ্ছে না।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, করকাঠামোয় প্রতিটি মূল্যস্তরের সাথে ‘তদূর্ধ্ব’ শব্দটি জুড়ে দেওয়ায় কোম্পানিগুলো এই সুযোগ নিচ্ছে। নিম্নস্তরে ৬৫ এবং মধ্যমস্তরে ৯২ টাকার সাথে ‘তদূর্ধ্ব’ থাকায় ৬৫ থেকে ৯১ টাকা পর্যন্ত যেকোনো দামে সিগারেট ছাড়া সম্ভব হচ্ছে। প্রিমিয়াম স্তর পর্যন্ত একইভাবে অসংখ্য মূল্যে সিগারেট বাজারজাত করা হচ্ছে।

গবেষণা অনুযায়ী, একক মূল্যস্তরে কর বাড়ালে তরুণ ও নিম্ন আয়ের মানুষ ধূমপান ছাড়তে উৎসাহিত হয়। এ কারণে জরিপের সুপারিশে মূল্যস্তর থেকে ‘তদূর্ধ্ব’ শব্দ বাদ দিয়ে প্রতিটি স্তরে একক মূল্য নির্ধারণ এবং পর্যায়ক্রমে স্তরসংখ্যা চারটি থেকে একটিতে নামিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒