বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গণপূর্তের প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে ধর্ষণ ও কোটি টাকার দুর্নীতির অভিযোগ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

গণপূর্তের প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে ধর্ষণ ও কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে ঘুষ, সরকারি প্রকল্পে অনিয়ম, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পাশাপাশি এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগও করা হয়েছিল। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক ব্যক্তি ২০২৫ সালের ২২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। সেখানে তামজিদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে তদন্তের দাবি জানানো হয়।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগ দেওয়ার পর তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়েছেন। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগও তোলা হয়।

অভিযোগকারীর দাবি, প্রকল্পের বাস্তব অগ্রগতির সঙ্গে মিল না রেখেই বিভিন্ন বিল-ভাউচার তৈরি করে অর্থ ছাড় করা হয়েছে। পাশাপাশি দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও কারসাজির মাধ্যমে নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগও করা হয়। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রকল্পের নথি, বিল-ভাউচার ও দরপত্রের কাগজপত্র পরীক্ষা করার অনুরোধ জানানো হয়েছিল।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়, দুদক এর নাম ব্যবহার করে ঠিকাদারদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। 

আর্থিক অনিয়মের অভিযোগের পাশাপাশি এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। সেখানে দাবি করা হয়েছিল, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করা হয়। 

অভিযোগে তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানাকে ঘিরে তামজিদ হোসেনের বিরুদ্ধে আরও কিছু ব্যক্তিগত আচরণের অভিযোগ করা হয়েছিল। একইভাবে ভুট্টো নামে তার এক কর্মচারী-কাম-ঠিকাদারকে নিয়েও কিছু দাবি করা হয়। 

২০২৫ সালের অভিযোগে তামজিদ হোসেনের নামে ও বেনামে বিপুল সম্পদ থাকার দাবিও করা হয়। অভিযোগে ঢাকার ধানমন্ডি এলাকায় প্রায় ৩ হাজার ৫০০ বর্গফুটের একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের উল্লেখ করে এর মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে দাবি করা হয়েছিল।

এ ছাড়া মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিং সোসাইটি এলাকায় শ্বশুর মো. জাহিদ মিয়ার সঙ্গে যৌথ মালিকানায় সাততলা ভবন নির্মাণের অভিযোগ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছিল। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় তামজিদ হোসেনের নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি থাকার দাবিও করা হয়।

অভিযোগ দায়েরের প্রায় এক বছর পরও এ বিষয়ে দৃশ্যমান তদন্ত অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। 

তবে অভিযোগের তদন্তের অগ্রগতি সম্পর্কে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দীর্ঘ সময় কমিশন না থাকায় অনেক অভিযোগের কার্যক্রম এগোয়নি। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর পুরোনো অভিযোগগুলো আমলে নিয়ে পুনরায় অনুসন্ধান বা তদন্তের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পের নথি, বিল-ভাউচার, দরপত্রের কাগজপত্র, ঠিকাদারদের সঙ্গে আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব, আয়কর নথি এবং সম্পদের মালিকানা যাচাই গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গণপূর্তের প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে ধর্ষণ ও কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে ঘুষ, সরকারি প্রকল্পে অনিয়ম, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ ছাড়, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পাশাপাশি এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগও করা হয়েছিল। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক ব্যক্তি ২০২৫ সালের ২২ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। সেখানে তামজিদ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে তদন্তের দাবি জানানো হয়।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগ দেওয়ার পর তামজিদ হোসেন বিভিন্ন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়েছেন। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ ছাড় এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগও তোলা হয়।

অভিযোগকারীর দাবি, প্রকল্পের বাস্তব অগ্রগতির সঙ্গে মিল না রেখেই বিভিন্ন বিল-ভাউচার তৈরি করে অর্থ ছাড় করা হয়েছে। পাশাপাশি দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও কারসাজির মাধ্যমে নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগও করা হয়। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট প্রকল্পের নথি, বিল-ভাউচার ও দরপত্রের কাগজপত্র পরীক্ষা করার অনুরোধ জানানো হয়েছিল।

লিখিত অভিযোগে আরও দাবি করা হয়, দুদক এর নাম ব্যবহার করে ঠিকাদারদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে। 

আর্থিক অনিয়মের অভিযোগের পাশাপাশি এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। সেখানে দাবি করা হয়েছিল, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করা হয়। 

অভিযোগে তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানাকে ঘিরে তামজিদ হোসেনের বিরুদ্ধে আরও কিছু ব্যক্তিগত আচরণের অভিযোগ করা হয়েছিল। একইভাবে ভুট্টো নামে তার এক কর্মচারী-কাম-ঠিকাদারকে নিয়েও কিছু দাবি করা হয়। 

২০২৫ সালের অভিযোগে তামজিদ হোসেনের নামে ও বেনামে বিপুল সম্পদ থাকার দাবিও করা হয়। অভিযোগে ঢাকার ধানমন্ডি এলাকায় প্রায় ৩ হাজার ৫০০ বর্গফুটের একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের উল্লেখ করে এর মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে দাবি করা হয়েছিল।

এ ছাড়া মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিং সোসাইটি এলাকায় শ্বশুর মো. জাহিদ মিয়ার সঙ্গে যৌথ মালিকানায় সাততলা ভবন নির্মাণের অভিযোগ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছিল। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় তামজিদ হোসেনের নামে ও বেনামে প্রায় ৩০ একর জমি থাকার দাবিও করা হয়।

অভিযোগ দায়েরের প্রায় এক বছর পরও এ বিষয়ে দৃশ্যমান তদন্ত অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। 

তবে অভিযোগের তদন্তের অগ্রগতি সম্পর্কে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দীর্ঘ সময় কমিশন না থাকায় অনেক অভিযোগের কার্যক্রম এগোয়নি। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর পুরোনো অভিযোগগুলো আমলে নিয়ে পুনরায় অনুসন্ধান বা তদন্তের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকল্পের নথি, বিল-ভাউচার, দরপত্রের কাগজপত্র, ঠিকাদারদের সঙ্গে আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব, আয়কর নথি এবং সম্পদের মালিকানা যাচাই গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒