বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভূমি কর্মকর্তা রিদোয়ান মোস্তফার দুর্নীতি

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম

ভূমি কর্মকর্তা রিদোয়ান মোস্তফার দুর্নীতি

কক্সবাজার রামু গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ করেছেন একাধিক সেবাপ্রার্থী। তাদের দাবি, ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে সরকারি ফি দেওয়ার পরও অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রিদোয়ান মোস্তফার নেতৃত্বে সেখানে ঘুষ বাণিজ্য চলছে। সেবাপ্রার্থীদের অভিযোগ, নির্ধারিত অর্থ ছাড়া কোনো ফাইল ছাড়েন না তিনি। নামজারি বা খারিজ সংশোধনের মতো কাজেও বড় অঙ্কের টাকা দাবি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

কিছু সেবাপ্রার্থীরা অভিযোগ করেন, অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের আবেদনপত্র আটকে রাখা হয় বা নতুন জটিলতা তৈরি করা হয়। ফলে বাধ্য হয়ে অনেকেই ঘুষ দিয়ে কাজ সম্পন্ন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে রিদুয়ান মোস্তফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, সেবাগ্রহীতাদের হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। ওই সময় সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন, নামজারি ও ভূমি সংক্রান্ত কাজে অনিয়ম এবং দালাল নিয়োগের অভিযোগে তাকে সেখান থেকে বদলি করা হয়েছিল বলে জানা যায়। বর্তমানে তিনি গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে তিনি নিজেকে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয় তার পরিচয় দিয়ে ভূমি সেবার নামে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন এই ভূমি কর্মকর্তা রিদোয়ান মোস্তফা। তাই এলাকার সবাই তাকে "আওয়ামী লীগের দোসর" বলেই  চেনেন। তবে অভিযোগের বিষয়ে জানতে, (তহসিলদার) রিদোয়ান মোস্তফার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, ভূমি অফিসে এসব অভিযোগের তদন্ত হওয়া জরুরি। এদিকে স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে তাই দুদকের তদন্ত জরুরী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ভূমি কর্মকর্তা রিদোয়ান মোস্তফার দুর্নীতি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজার রামু গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া সেবা পাওয়া যায় না—এমন অভিযোগ করেছেন একাধিক সেবাপ্রার্থী। তাদের দাবি, ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে সরকারি ফি দেওয়ার পরও অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রিদোয়ান মোস্তফার নেতৃত্বে সেখানে ঘুষ বাণিজ্য চলছে। সেবাপ্রার্থীদের অভিযোগ, নির্ধারিত অর্থ ছাড়া কোনো ফাইল ছাড়েন না তিনি। নামজারি বা খারিজ সংশোধনের মতো কাজেও বড় অঙ্কের টাকা দাবি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

কিছু সেবাপ্রার্থীরা অভিযোগ করেন, অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের আবেদনপত্র আটকে রাখা হয় বা নতুন জটিলতা তৈরি করা হয়। ফলে বাধ্য হয়ে অনেকেই ঘুষ দিয়ে কাজ সম্পন্ন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে রিদুয়ান মোস্তফার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, সেবাগ্রহীতাদের হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। ওই সময় সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন, নামজারি ও ভূমি সংক্রান্ত কাজে অনিয়ম এবং দালাল নিয়োগের অভিযোগে তাকে সেখান থেকে বদলি করা হয়েছিল বলে জানা যায়। বর্তমানে তিনি গর্জনিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে তিনি নিজেকে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয় তার পরিচয় দিয়ে ভূমি সেবার নামে একচেটিয়া আধিপত্য বিস্তার করে ব্যাপক অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন এই ভূমি কর্মকর্তা রিদোয়ান মোস্তফা। তাই এলাকার সবাই তাকে "আওয়ামী লীগের দোসর" বলেই  চেনেন। তবে অভিযোগের বিষয়ে জানতে, (তহসিলদার) রিদোয়ান মোস্তফার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, ভূমি অফিসে এসব অভিযোগের তদন্ত হওয়া জরুরি। এদিকে স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে তাই দুদকের তদন্ত জরুরী।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒