বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিয়ে ও স্বাস্থ্যগত গোপনীয়তা: কতটা প্রকাশ বাধ্যতামূলক

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম

বিয়ে ও স্বাস্থ্যগত গোপনীয়তা: কতটা প্রকাশ বাধ্যতামূলক
ছবি: পেক্সেলস

বিয়ের মাত্র কয়েক দিন আগে কোনো পাত্রী যদি জানতে পারেন যে তাঁর হবু বর এক দীর্ঘমেয়াদি ছোঁয়াচে ব্যাধির চিকিৎসা নিচ্ছেন, তবে তাঁর মনে কী প্রতিক্রিয়া হতে পারে? হতে পারে, চিকিৎসক আশ্বস্ত করেছেন যে নিয়মিত চিকিৎসায় থাকায় ভাইরাসের সংক্রমণ ঝুঁকি প্রায় শূন্যের কাছাকাছি। পাত্রের দৃষ্টিতে এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত স্বাস্থ্যবিষয়ক গোপনীয় তথ্য হলেও, সম্মতি দেওয়ার আগে এটি জানার অধিকার কি ওই নারীর ছিল না?

পবিত্র কোরআনে বিবাহবন্ধনকে একটি সুদৃঢ় অঙ্গীকার হিসেবে অভিহিত করা হয়েছে এবং মহানবী (সা.) প্রতারণাকারীদের ত্যাগের কথা বলেছেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে দৈহিক বা মানসিক ত্রুটি বা ব্যাধি গোপন রেখে নিজেকে উপস্থাপন করাও এই প্রতারণার শামিল। যেসব গুরুতর রোগ বৈবাহিক জীবনকে ব্যাহত করে কিংবা সংক্রামক ক্ষতির সৃষ্টি করে, তা প্রকাশ করা বাধ্যতামূলক এবং তা গোপন করা স্পষ্টত প্রতারণার অন্তর্ভুক্ত।

তথ্য প্রকাশের বাধ্যবাধকতা নির্ধারণে রোগ কতটা সক্রিয়, অপর পক্ষের শরীরে সংক্রামক ঝুঁকি আছে কি না, তা বিচার করতে হবে। প্রজনন বা যৌথ জীবনের স্বাভাবিক গৃহস্থালি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, ভবিষ্যৎ সন্তানের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদি ব্যয়বহুল চিকিৎসা বা পরিচর্যার প্রয়োজনীয়তার মতো বিষয়গুলো বিবেচনা করতে হবে। এই পাঁচ প্রশ্নের যেকোনো একটির উত্তর ইতিবাচক হলে সেই তথ্য হবু সঙ্গীর কাছে প্রকাশ করা নৈতিক ও আইনগতভাবে আবশিক হয়ে দাঁড়ায়।

বিয়ের আগে সরকারি স্বাস্থ্য পরীক্ষা করালেই সব ধরনের দীর্ঘমেয়াদি বা মানসিক ব্যাধি থেকে মুক্ত, তা নিশ্চিত হয় না। সনদের বাইরে থাকা যেকোনো গুরুতর স্বাস্থ্যগত তথ্য নিজ দায়িত্বে হবু সঙ্গীর কাছে প্রকাশ করা নৈতিক বাধ্যবাধকতা। তবে তথ্য প্রকাশের একটি সুনির্দিষ্ট আদব রয়েছে, যা হওয়া উচিত বিয়ের চুক্তি বা আকদের পূর্বে এবং সরাসরি হবু সঙ্গীর কাছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিয়ে ও স্বাস্থ্যগত গোপনীয়তা: কতটা প্রকাশ বাধ্যতামূলক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বিয়ের মাত্র কয়েক দিন আগে কোনো পাত্রী যদি জানতে পারেন যে তাঁর হবু বর এক দীর্ঘমেয়াদি ছোঁয়াচে ব্যাধির চিকিৎসা নিচ্ছেন, তবে তাঁর মনে কী প্রতিক্রিয়া হতে পারে? হতে পারে, চিকিৎসক আশ্বস্ত করেছেন যে নিয়মিত চিকিৎসায় থাকায় ভাইরাসের সংক্রমণ ঝুঁকি প্রায় শূন্যের কাছাকাছি। পাত্রের দৃষ্টিতে এটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত স্বাস্থ্যবিষয়ক গোপনীয় তথ্য হলেও, সম্মতি দেওয়ার আগে এটি জানার অধিকার কি ওই নারীর ছিল না?

পবিত্র কোরআনে বিবাহবন্ধনকে একটি সুদৃঢ় অঙ্গীকার হিসেবে অভিহিত করা হয়েছে এবং মহানবী (সা.) প্রতারণাকারীদের ত্যাগের কথা বলেছেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে দৈহিক বা মানসিক ত্রুটি বা ব্যাধি গোপন রেখে নিজেকে উপস্থাপন করাও এই প্রতারণার শামিল। যেসব গুরুতর রোগ বৈবাহিক জীবনকে ব্যাহত করে কিংবা সংক্রামক ক্ষতির সৃষ্টি করে, তা প্রকাশ করা বাধ্যতামূলক এবং তা গোপন করা স্পষ্টত প্রতারণার অন্তর্ভুক্ত।

তথ্য প্রকাশের বাধ্যবাধকতা নির্ধারণে রোগ কতটা সক্রিয়, অপর পক্ষের শরীরে সংক্রামক ঝুঁকি আছে কি না, তা বিচার করতে হবে। প্রজনন বা যৌথ জীবনের স্বাভাবিক গৃহস্থালি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, ভবিষ্যৎ সন্তানের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদি ব্যয়বহুল চিকিৎসা বা পরিচর্যার প্রয়োজনীয়তার মতো বিষয়গুলো বিবেচনা করতে হবে। এই পাঁচ প্রশ্নের যেকোনো একটির উত্তর ইতিবাচক হলে সেই তথ্য হবু সঙ্গীর কাছে প্রকাশ করা নৈতিক ও আইনগতভাবে আবশিক হয়ে দাঁড়ায়।

বিয়ের আগে সরকারি স্বাস্থ্য পরীক্ষা করালেই সব ধরনের দীর্ঘমেয়াদি বা মানসিক ব্যাধি থেকে মুক্ত, তা নিশ্চিত হয় না। সনদের বাইরে থাকা যেকোনো গুরুতর স্বাস্থ্যগত তথ্য নিজ দায়িত্বে হবু সঙ্গীর কাছে প্রকাশ করা নৈতিক বাধ্যবাধকতা। তবে তথ্য প্রকাশের একটি সুনির্দিষ্ট আদব রয়েছে, যা হওয়া উচিত বিয়ের চুক্তি বা আকদের পূর্বে এবং সরাসরি হবু সঙ্গীর কাছে।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒