বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পুজোয় স্যামসাঙের নতুন স্মার্টট্যাগ নিয়ে হইচই

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

পুজোয় স্যামসাঙের নতুন স্মার্টট্যাগ নিয়ে হইচই

পুজোর বাজারে গ্যাজেট দুনিয়ায় হইচই ফেলে স্যামসাং নিয়ে এল গ্যালাক্সি সিরিজের তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগ। চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এই ডিভাইসটি বিক্রি শুরু হয়েছে বিপণীতে। প্রযুক্তিবিদদের দাবি, সংশ্লিষ্ট ডিভাইসটির সঙ্গে অ্যাপ্‌ল এয়ারট্যাগের যথেষ্ট মিল রয়েছে। আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে তুলে ধরা হল তার নজরকাড়া বৈশিষ্ট্য।

স্যামসাং গ্যালাক্সির তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগ-কে এ বারই প্রথম দু’ধরনের অপারেটিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত করার সুবিধা পাবেন গ্রাহক। এত দিন শুধু মাত্র অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কার্যকর ছিল এই ডিভাইস কিন্তু নতুন মডেলটি অ্যাপ্‌লের আইওএস প্রযুক্তির সঙ্গেও খাপ খাইয়ে নিতে সক্ষম। ফলে, এটি কেনায় আইফোন ব্যবহারকারীদের কোনও সমস্যা নেই।

আগের মডেলগুলির সঙ্গে স্যামসাং গ্যালাক্সির তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগের যথেষ্ট পার্থক্য রয়েছে এবং নতুন ডিভাইসটিকে প্রায় ৩৫ শতাংশ ছোট ও হালকা করেছে নির্মাণকারী দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। একবারের চার্জে টানা ৫৫০ দিন চলবে এর ব্যাটারি এবং পাওয়ার সেভিং মোডে যেটা আরও বেড়ে ৭৯০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

গ্যালাক্সির তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগে ৬.০ ব্লুটুথ এবং আল্ট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করেছে স্যামসাং যার জেরে ৬০ মিটার দূর থেকেও দিকনির্দেশ করতে পারবে এই ডিভাইস। বর্তমানে দু’টি রঙের নতুন স্মার্টট্যাগ বাজারে এনেছে সংশ্লিষ্ট দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট এবং এর ইনগ্রেস প্রোটেকশান বা আইপি রেটিং ৬৭ বলে জানা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় প্রজন্মের গ্যালাক্সি স্মার্টট্যাগের এক একটি বিক্রি হচ্ছে ২৯.৯৯ ডলারে এবং চারটে একসঙ্গে নিলে ৯৯.৯৯ ডলার দিতে হবে। ভারতের বাজারে এখনও এই ডিভাইসটি না এলেও চলতি মাসের শেষের দিকে ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিপণীতে এটা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এ দেশে দাম ২,৫০০-২,৯০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে বলে ওয়াকিবহাল মহল আশাবাদী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পুজোয় স্যামসাঙের নতুন স্মার্টট্যাগ নিয়ে হইচই

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

পুজোর বাজারে গ্যাজেট দুনিয়ায় হইচই ফেলে স্যামসাং নিয়ে এল গ্যালাক্সি সিরিজের তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগ। চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এই ডিভাইসটি বিক্রি শুরু হয়েছে বিপণীতে। প্রযুক্তিবিদদের দাবি, সংশ্লিষ্ট ডিভাইসটির সঙ্গে অ্যাপ্‌ল এয়ারট্যাগের যথেষ্ট মিল রয়েছে। আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে তুলে ধরা হল তার নজরকাড়া বৈশিষ্ট্য।

স্যামসাং গ্যালাক্সির তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগ-কে এ বারই প্রথম দু’ধরনের অপারেটিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত করার সুবিধা পাবেন গ্রাহক। এত দিন শুধু মাত্র অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কার্যকর ছিল এই ডিভাইস কিন্তু নতুন মডেলটি অ্যাপ্‌লের আইওএস প্রযুক্তির সঙ্গেও খাপ খাইয়ে নিতে সক্ষম। ফলে, এটি কেনায় আইফোন ব্যবহারকারীদের কোনও সমস্যা নেই।

আগের মডেলগুলির সঙ্গে স্যামসাং গ্যালাক্সির তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগের যথেষ্ট পার্থক্য রয়েছে এবং নতুন ডিভাইসটিকে প্রায় ৩৫ শতাংশ ছোট ও হালকা করেছে নির্মাণকারী দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। একবারের চার্জে টানা ৫৫০ দিন চলবে এর ব্যাটারি এবং পাওয়ার সেভিং মোডে যেটা আরও বেড়ে ৭৯০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

গ্যালাক্সির তৃতীয় প্রজন্মের স্মার্টট্যাগে ৬.০ ব্লুটুথ এবং আল্ট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করেছে স্যামসাং যার জেরে ৬০ মিটার দূর থেকেও দিকনির্দেশ করতে পারবে এই ডিভাইস। বর্তমানে দু’টি রঙের নতুন স্মার্টট্যাগ বাজারে এনেছে সংশ্লিষ্ট দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট এবং এর ইনগ্রেস প্রোটেকশান বা আইপি রেটিং ৬৭ বলে জানা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় প্রজন্মের গ্যালাক্সি স্মার্টট্যাগের এক একটি বিক্রি হচ্ছে ২৯.৯৯ ডলারে এবং চারটে একসঙ্গে নিলে ৯৯.৯৯ ডলার দিতে হবে। ভারতের বাজারে এখনও এই ডিভাইসটি না এলেও চলতি মাসের শেষের দিকে ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিপণীতে এটা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এ দেশে দাম ২,৫০০-২,৯০০ টাকার মধ্যে ঘোরাফেরা করবে বলে ওয়াকিবহাল মহল আশাবাদী।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒