বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জলবায়ু প্রতিবেদন প্রকাশে বিলম্ব: জাতিসংঘ প্যানেলে মতবিরোধ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম

জলবায়ু প্রতিবেদন প্রকাশে বিলম্ব: জাতিসংঘ প্যানেলে মতবিরোধ

বৈশ্বিক উষ্ণতা নিয়ে পরবর্তী প্রতিবেদন প্রকাশের সময়সীমা নির্ধারণে এক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)। শুক্রবার ফ্রান্সের জ্যেষ্ঠ প্রতিনিধি বেনোয়া ফারাকো এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউরোপের অনেক দেশ ২০২৮ সালের মধ্যে পরবর্তী প্রতিবেদনটি প্রকাশের পক্ষে থাকলেও সৌদি আরব, ভারত ও চীনসহ কয়েকটি দেশ এটি ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। উন্নয়নশীল দেশগুলো বলছে, এতে ফলাফল পর্যালোচনা ও পরিকল্পনা গ্রহণে তারা আরও সময় পাবে।

মার্শাল দ্বীপপুঞ্জের জলবায়ুবিষয়ক দূত টিনা স্টেগ এই বিলম্বের তীব্র সমালোচনা করে একে অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় বিজ্ঞানভিত্তিক তথ্যের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও প্রতিটি প্রস্তাব বারবার প্রত্যাখ্যাত হয়েছে।

প্রায় ৩৫টি দেশের মন্ত্রীরা এক চিঠিতে স্বাক্ষর করে বিজ্ঞানভিত্তিক তথ্যের গুরুত্ব তুলে ধরেছেন। চিঠিতে বলা হয়, জাতিসংঘের নীতিনির্ধারণী প্রক্রিয়াকে বৈজ্ঞানিক প্রমাণ থেকে বিচ্ছিন্ন করা হলে জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টা দুর্বল হয়ে পড়বে এবং আন্তর্জাতিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে।

জলবায়ু অ্যাকশন নেটওয়ার্কের শ্রীশান ভেঙ্কটেশ এই ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি যত দ্রুত সম্ভব আইপিসিসির আলোচনা পুনরায় আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে কম দায়ী মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।

আইপিসিসির চেয়ারম্যান জিম স্কিয়া এই অচলাবস্থা নিরসনের আহ্বান জানিয়ে এর প্রাতিষ্ঠানিক গুরুত্ব সম্পর্কে সতর্ক করেছেন। সাধারণত প্রতি পাঁচ থেকে সাত বছর পর প্রকাশিত হওয়া এই সংস্থার ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনটি সর্বশেষ ২০২১ সালে প্রকাশিত হয়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জলবায়ু প্রতিবেদন প্রকাশে বিলম্ব: জাতিসংঘ প্যানেলে মতবিরোধ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

বৈশ্বিক উষ্ণতা নিয়ে পরবর্তী প্রতিবেদন প্রকাশের সময়সীমা নির্ধারণে এক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)। শুক্রবার ফ্রান্সের জ্যেষ্ঠ প্রতিনিধি বেনোয়া ফারাকো এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউরোপের অনেক দেশ ২০২৮ সালের মধ্যে পরবর্তী প্রতিবেদনটি প্রকাশের পক্ষে থাকলেও সৌদি আরব, ভারত ও চীনসহ কয়েকটি দেশ এটি ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। উন্নয়নশীল দেশগুলো বলছে, এতে ফলাফল পর্যালোচনা ও পরিকল্পনা গ্রহণে তারা আরও সময় পাবে।

মার্শাল দ্বীপপুঞ্জের জলবায়ুবিষয়ক দূত টিনা স্টেগ এই বিলম্বের তীব্র সমালোচনা করে একে অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় বিজ্ঞানভিত্তিক তথ্যের প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও প্রতিটি প্রস্তাব বারবার প্রত্যাখ্যাত হয়েছে।

প্রায় ৩৫টি দেশের মন্ত্রীরা এক চিঠিতে স্বাক্ষর করে বিজ্ঞানভিত্তিক তথ্যের গুরুত্ব তুলে ধরেছেন। চিঠিতে বলা হয়, জাতিসংঘের নীতিনির্ধারণী প্রক্রিয়াকে বৈজ্ঞানিক প্রমাণ থেকে বিচ্ছিন্ন করা হলে জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টা দুর্বল হয়ে পড়বে এবং আন্তর্জাতিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে।

জলবায়ু অ্যাকশন নেটওয়ার্কের শ্রীশান ভেঙ্কটেশ এই ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি যত দ্রুত সম্ভব আইপিসিসির আলোচনা পুনরায় আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে কম দায়ী মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।

আইপিসিসির চেয়ারম্যান জিম স্কিয়া এই অচলাবস্থা নিরসনের আহ্বান জানিয়ে এর প্রাতিষ্ঠানিক গুরুত্ব সম্পর্কে সতর্ক করেছেন। সাধারণত প্রতি পাঁচ থেকে সাত বছর পর প্রকাশিত হওয়া এই সংস্থার ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনটি সর্বশেষ ২০২১ সালে প্রকাশিত হয়েছিল।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒