বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আর্কটিক অঞ্চলে উপস্থিতি বাড়াতে নতুন কৌশল নিচ্ছে ইইউ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

আর্কটিক অঞ্চলে উপস্থিতি বাড়াতে নতুন কৌশল নিচ্ছে ইইউ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অঞ্চলটিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে জোটটি এ উদ্যোগ নিচ্ছে। খসড়া কৌশল অনুযায়ী, সেখানে গুরুত্বপূর্ণ কাঁচামাল, বরফভাঙা জাহাজ ও সমুদ্রের তলদেশের যোগাযোগ কেবলের মতো বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বাড়াতে চায় তারা।

উত্তর মেরু অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রভাব দক্ষিণের এলাকাগুলোতেও পড়ে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জোটের সদস্যদেশগুলোর জন্য অভিন্ন নীতিগত অবস্থান ঠিক করতে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন নতুন কৌশলটি উপস্থাপন করবেন। এতে কানাডা, যুক্তরাজ্য ও নরওয়ের মতো সমমনা দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং নিয়মিত শীর্ষ সম্মেলনের প্রস্তাব রাখা হয়েছে।

ইইউর আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান জোজেফ সিকেলা জানান, নতুন বাস্তবতায় ইউরোপকে আর্কটিকে শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার হতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের করণীয় এতে নির্ধারণ করা হয়েছে। জোটের ২৭ সদস্যের মধ্যে ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেন আর্কটিক অঞ্চলের দেশ হওয়ায় এখানে ইইউর নিজস্ব স্বার্থ রয়েছে।

২০ পৃষ্ঠার এ নথিতে আগ্রাসী রাশিয়াকে মোকাবিলার বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে ড্রোনের অনুপ্রবেশ ও সমুদ্রের তলদেশের কেবলে নাশকতার আশঙ্কার কথা বলা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনকারী মস্কোর ‘ছায়া নৌবহর’ পর্যবেক্ষণে তথ্য বিনিময়ের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমানোর কয়েকটি পদক্ষেপও নথিতে যুক্ত করা হয়েছে।

খসড়া অনুযায়ী, গ্রিনল্যান্ডের সঙ্গে ইইউ মূল ভূখণ্ডের সংযোগ ঘটাতে সাবমেরিন কেবল বসানোর পরিকল্পনা করছে ব্রাসেলস। এর সঙ্গে কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াকেও যুক্ত করা হবে। এছাড়া স্টারলিংকের বিকল্প হিসেবে আর্কটিকে স্যাটেলাইট যোগাযোগ গড়ে তুলতে ‘আইরিস’ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে ইইউ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আর্কটিক অঞ্চলে উপস্থিতি বাড়াতে নতুন কৌশল নিচ্ছে ইইউ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্কটিক অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অঞ্চলটিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে জোটটি এ উদ্যোগ নিচ্ছে। খসড়া কৌশল অনুযায়ী, সেখানে গুরুত্বপূর্ণ কাঁচামাল, বরফভাঙা জাহাজ ও সমুদ্রের তলদেশের যোগাযোগ কেবলের মতো বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উপস্থিতি বাড়াতে চায় তারা।

উত্তর মেরু অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রভাব দক্ষিণের এলাকাগুলোতেও পড়ে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জোটের সদস্যদেশগুলোর জন্য অভিন্ন নীতিগত অবস্থান ঠিক করতে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন নতুন কৌশলটি উপস্থাপন করবেন। এতে কানাডা, যুক্তরাজ্য ও নরওয়ের মতো সমমনা দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং নিয়মিত শীর্ষ সম্মেলনের প্রস্তাব রাখা হয়েছে।

ইইউর আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান জোজেফ সিকেলা জানান, নতুন বাস্তবতায় ইউরোপকে আর্কটিকে শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার হতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের করণীয় এতে নির্ধারণ করা হয়েছে। জোটের ২৭ সদস্যের মধ্যে ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেন আর্কটিক অঞ্চলের দেশ হওয়ায় এখানে ইইউর নিজস্ব স্বার্থ রয়েছে।

২০ পৃষ্ঠার এ নথিতে আগ্রাসী রাশিয়াকে মোকাবিলার বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে ড্রোনের অনুপ্রবেশ ও সমুদ্রের তলদেশের কেবলে নাশকতার আশঙ্কার কথা বলা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনকারী মস্কোর ‘ছায়া নৌবহর’ পর্যবেক্ষণে তথ্য বিনিময়ের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমানোর কয়েকটি পদক্ষেপও নথিতে যুক্ত করা হয়েছে।

খসড়া অনুযায়ী, গ্রিনল্যান্ডের সঙ্গে ইইউ মূল ভূখণ্ডের সংযোগ ঘটাতে সাবমেরিন কেবল বসানোর পরিকল্পনা করছে ব্রাসেলস। এর সঙ্গে কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াকেও যুক্ত করা হবে। এছাড়া স্টারলিংকের বিকল্প হিসেবে আর্কটিকে স্যাটেলাইট যোগাযোগ গড়ে তুলতে ‘আইরিস’ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছে ইইউ।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒