বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তরুণদের ধর্ম থেকে দূরে সরে যাওয়া: কারণ ও সমাধানের পথ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

তরুণদের ধর্ম থেকে দূরে সরে যাওয়া: কারণ ও সমাধানের পথ
ছবি: ফ্রিপিক

অনেক মুসলিম পরিবারে সন্তানের জন্মের শুরু থেকেই জাগতিক প্রস্তুতিতে জোর দেওয়া হলেও ধর্মীয় আমল উপেক্ষিত থেকে যায়। নামাজ, আকিকা বা তাহনিকের মতো বিষয়গুলো এড়িয়ে গিয়ে সন্তানকে শুধু ক্লাসের পড়াশোনা ও প্রতিযোগিতার দিকে ঠেলে দেওয়া হয়। জীবনের মৌলিক ও কৌতূহলী প্রশ্নগুলো ধমক দিয়ে থামিয়ে দেওয়ায় শিশুর ধর্মীয় বিশ্বাসের ভিত শুরু থেকেই দুর্বল থেকে যায়।

পরবর্তী সময়ে পরিবার থেকে দূরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে তরুণরা সম্পূর্ণ নতুন এক সংস্কৃতির মুখোমুখি হয়। অবাধ মেলামেশা ও ভোগবাদী জীবনযাত্রার ভিড়ে দুর্বল ইমানের কারণে হালাল-হারাম মেনে চলা বা নামাজ আদায় তাদের কাছে এক বিরাট মানসিক বোঝা মনে হতে থাকে। সহপাঠীদের সঙ্গে মানিয়ে নেওয়া ও জনপ্রিয় হওয়ার তাগিদে অনেকেই ধর্মীয় পরিচয়কে অগ্রগতির অন্তরায় ভেবে ধর্ম থেকে দূরে সরে যেতে চায়।

জীবনের প্রথম দশ বছরে ধর্মীয় মৌলিক স্তম্ভগুলোর সঠিক শিক্ষা না পেলে সন্তান শুধু প্রথাগত বা ‘সাংস্কৃতিক মুসলিম’ হিসেবে বেড়ে ওঠে। পবিত্র কোরআনে সতর্ক করে বলা হয়েছে, ‘হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে।’ (সুরা তাহরিম, আয়াত: ৬)। অথচ সমাজে সন্তানদের পার্থিব শিক্ষার জন্য প্রচুর সময় ও অর্থ ব্যয় করা হলেও কোরআনের গভীর অর্থ ও জীবনবোধ শেখানো অবহেলিত থাকে।

আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে অমুসলিম দেশগুলোর অগ্রগতি এবং মুসলিম বিশ্বের অস্থিরতাও তরুণদের মনে নানা ক্ষোভ ও প্রশ্নের জন্ম দেয়। ফলে বৈষয়িক ক্ষমতা ও সম্পদের মোহে তারা ধর্মীয় অনুশাসন ত্যাগ করাকেই সফলতার সহজ পথ মনে করে। বন্ধুদের সমর্থন ও স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে একা হয়ে পড়ার ভয়ে অনেকে নিজস্ব ধর্মীয় আত্মপরিচয় আড়াল করতে শুরু করে।

হাদিসে মহানবী (সা.) নির্দেশ দিয়েছেন, ‘তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৯৩)। অভিভাবক ও সমাজ যদি আখিরাতের চেয়ে দুনিয়াকেই বড় করে তুলে ধরে, তবে তরুণদের এই বিমুখতা অপ্রত্যাশিত নয়। তাই তাদের আত্মিক সুরক্ষায় চিন্তাধারার পরিবর্তন এনে শৈশব থেকেই নৈতিকতা ও সঠিক জীবনবোধের শিক্ষা দেওয়া প্রয়োজন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তরুণদের ধর্ম থেকে দূরে সরে যাওয়া: কারণ ও সমাধানের পথ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

অনেক মুসলিম পরিবারে সন্তানের জন্মের শুরু থেকেই জাগতিক প্রস্তুতিতে জোর দেওয়া হলেও ধর্মীয় আমল উপেক্ষিত থেকে যায়। নামাজ, আকিকা বা তাহনিকের মতো বিষয়গুলো এড়িয়ে গিয়ে সন্তানকে শুধু ক্লাসের পড়াশোনা ও প্রতিযোগিতার দিকে ঠেলে দেওয়া হয়। জীবনের মৌলিক ও কৌতূহলী প্রশ্নগুলো ধমক দিয়ে থামিয়ে দেওয়ায় শিশুর ধর্মীয় বিশ্বাসের ভিত শুরু থেকেই দুর্বল থেকে যায়।

পরবর্তী সময়ে পরিবার থেকে দূরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে তরুণরা সম্পূর্ণ নতুন এক সংস্কৃতির মুখোমুখি হয়। অবাধ মেলামেশা ও ভোগবাদী জীবনযাত্রার ভিড়ে দুর্বল ইমানের কারণে হালাল-হারাম মেনে চলা বা নামাজ আদায় তাদের কাছে এক বিরাট মানসিক বোঝা মনে হতে থাকে। সহপাঠীদের সঙ্গে মানিয়ে নেওয়া ও জনপ্রিয় হওয়ার তাগিদে অনেকেই ধর্মীয় পরিচয়কে অগ্রগতির অন্তরায় ভেবে ধর্ম থেকে দূরে সরে যেতে চায়।

জীবনের প্রথম দশ বছরে ধর্মীয় মৌলিক স্তম্ভগুলোর সঠিক শিক্ষা না পেলে সন্তান শুধু প্রথাগত বা ‘সাংস্কৃতিক মুসলিম’ হিসেবে বেড়ে ওঠে। পবিত্র কোরআনে সতর্ক করে বলা হয়েছে, ‘হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে।’ (সুরা তাহরিম, আয়াত: ৬)। অথচ সমাজে সন্তানদের পার্থিব শিক্ষার জন্য প্রচুর সময় ও অর্থ ব্যয় করা হলেও কোরআনের গভীর অর্থ ও জীবনবোধ শেখানো অবহেলিত থাকে।

আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে অমুসলিম দেশগুলোর অগ্রগতি এবং মুসলিম বিশ্বের অস্থিরতাও তরুণদের মনে নানা ক্ষোভ ও প্রশ্নের জন্ম দেয়। ফলে বৈষয়িক ক্ষমতা ও সম্পদের মোহে তারা ধর্মীয় অনুশাসন ত্যাগ করাকেই সফলতার সহজ পথ মনে করে। বন্ধুদের সমর্থন ও স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে একা হয়ে পড়ার ভয়ে অনেকে নিজস্ব ধর্মীয় আত্মপরিচয় আড়াল করতে শুরু করে।

হাদিসে মহানবী (সা.) নির্দেশ দিয়েছেন, ‘তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৯৩)। অভিভাবক ও সমাজ যদি আখিরাতের চেয়ে দুনিয়াকেই বড় করে তুলে ধরে, তবে তরুণদের এই বিমুখতা অপ্রত্যাশিত নয়। তাই তাদের আত্মিক সুরক্ষায় চিন্তাধারার পরিবর্তন এনে শৈশব থেকেই নৈতিকতা ও সঠিক জীবনবোধের শিক্ষা দেওয়া প্রয়োজন।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒