বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সকালে ভাত খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর?

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

সকালে ভাত খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর?

বাঙালিদের সকালের নাশতায় ভাত খাওয়ার অভ্যাস বেশ পুরোনো। কেউ আগের রাতের বেঁচে যাওয়া ভাত খান, আবার কেউ গরম ভাতের সঙ্গে ডিমভাজি কিংবা সবজি খেয়ে দিন শুরু করেন। তবে সকালে ভাত খাওয়ার এই অভ্যাস কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নাকি এটি শরীরে শক্তি জোগানোর একটি ভালো উপায়?

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথশটসের এক প্রতিবেদনে পুষ্টিবিদ নেহা পাঠানিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, পরিমিত পরিমাণে এবং সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে সকালের নাশতায় ভাত খাওয়া যেতে পারে। ভাত কার্বোহাইড্রেটের একটি গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় এটি শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। সকালে ভাত খেলে দিনের শুরুতে দৈনন্দিন কাজকর্মের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যেতে পারে।

সকালের নাশতায় শুধু ভাত খাওয়ার পরিবর্তে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার রাখা ভালো। সাদা ভাতের পাশাপাশি লাল চাল বা কম প্রক্রিয়াজাত চাল বেছে নেওয়া যেতে পারে। ভাতের সঙ্গে মটরশুঁটি, গাজর, শিম, পালংশাক কিংবা অন্যান্য সবজি যোগ করলে খাবারের পুষ্টিগুণ বাড়ে। ডিম, মাছ বা ডালের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারও নাশতায় রাখা যেতে পারে।

ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে যা মনে রাখা জরুরি তা হলো, ভাত খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। বিশেষ করে সাদা ভাত দ্রুত হজম হওয়ায় কারও কারও ক্ষেত্রে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ভাতের পরিমাণ এবং সঙ্গে কী খাবার খাচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ওজন নিয়ন্ত্রণ করতে চাইলেও অতিরিক্ত ভাত খাওয়া এড়িয়ে চলা ভালো।

রাতে ভাত খাওয়া উচিত নয় এমন ধারণা প্রচলিত থাকলেও শুধু রাতের বেলা ভাত খেলেই শরীরের ক্ষতি হয়, এমন নয়। তাই সকালে, দুপুরে কিংবা রাতে যেকোনো সময় ভাত খাওয়ার ক্ষেত্রে পরিমিতি ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। পরিমিত ভাত খাওয়া এবং সঙ্গে প্রোটিন ও সবজি থাকলে সকালে ভাত খেলেই শরীরের ক্ষতি হয় এমন ধারণার কোনো ভিত্তি নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সকালে ভাত খাওয়া কি শরীরের জন্য ক্ষতিকর?

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

বাঙালিদের সকালের নাশতায় ভাত খাওয়ার অভ্যাস বেশ পুরোনো। কেউ আগের রাতের বেঁচে যাওয়া ভাত খান, আবার কেউ গরম ভাতের সঙ্গে ডিমভাজি কিংবা সবজি খেয়ে দিন শুরু করেন। তবে সকালে ভাত খাওয়ার এই অভ্যাস কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নাকি এটি শরীরে শক্তি জোগানোর একটি ভালো উপায়?

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথশটসের এক প্রতিবেদনে পুষ্টিবিদ নেহা পাঠানিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, পরিমিত পরিমাণে এবং সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে সকালের নাশতায় ভাত খাওয়া যেতে পারে। ভাত কার্বোহাইড্রেটের একটি গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় এটি শরীরে শক্তি জোগাতে সাহায্য করে। সকালে ভাত খেলে দিনের শুরুতে দৈনন্দিন কাজকর্মের জন্য প্রয়োজনীয় শক্তি পাওয়া যেতে পারে।

সকালের নাশতায় শুধু ভাত খাওয়ার পরিবর্তে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার রাখা ভালো। সাদা ভাতের পাশাপাশি লাল চাল বা কম প্রক্রিয়াজাত চাল বেছে নেওয়া যেতে পারে। ভাতের সঙ্গে মটরশুঁটি, গাজর, শিম, পালংশাক কিংবা অন্যান্য সবজি যোগ করলে খাবারের পুষ্টিগুণ বাড়ে। ডিম, মাছ বা ডালের মতো প্রোটিনসমৃদ্ধ খাবারও নাশতায় রাখা যেতে পারে।

ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে যা মনে রাখা জরুরি তা হলো, ভাত খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। বিশেষ করে সাদা ভাত দ্রুত হজম হওয়ায় কারও কারও ক্ষেত্রে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ভাতের পরিমাণ এবং সঙ্গে কী খাবার খাচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ওজন নিয়ন্ত্রণ করতে চাইলেও অতিরিক্ত ভাত খাওয়া এড়িয়ে চলা ভালো।

রাতে ভাত খাওয়া উচিত নয় এমন ধারণা প্রচলিত থাকলেও শুধু রাতের বেলা ভাত খেলেই শরীরের ক্ষতি হয়, এমন নয়। তাই সকালে, দুপুরে কিংবা রাতে যেকোনো সময় ভাত খাওয়ার ক্ষেত্রে পরিমিতি ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। পরিমিত ভাত খাওয়া এবং সঙ্গে প্রোটিন ও সবজি থাকলে সকালে ভাত খেলেই শরীরের ক্ষতি হয় এমন ধারণার কোনো ভিত্তি নেই।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒