বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জাহাজবাড়ি মামলা: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি ১৭ নভেম্বর

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম

জাহাজবাড়ি মামলা: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি ১৭ নভেম্বর

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে নয় তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (২৮ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ শুনানি পেছানোর আবেদন করেন। প্রসিকিউশন এ আবেদনের বিরোধিতা না করায় ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে সময় চাওয়ার কারণে তা পিছিয়ে যায়।

মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য পলাতক আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও আবদুল বাতেন। এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত ভবনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট অভিযান চালায়। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে ওই অভিযানে নয় তরুণকে গুলি করে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, ঘটনাটি ছিল পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ।

এর আগে চলতি বছরের ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মামলার ঘটনা ও তদন্তের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন স্থান থেকে তরুণদের আটক করে জঙ্গি আখ্যা দিয়ে জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন বলে প্রসিকিউশন জানায়। সাক্ষ্যগ্রহণের পর্যায়ে তাঁদের সাক্ষী হিসেবে উপস্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

ওই শুনানিতে আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মতো প্রাথমিক উপাদান রয়েছে দাবি করে প্রসিকিউশন আবেদন জানায়। তবে আসামিপক্ষের শুনানি চলাকালে মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ফলে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষকে নতুন করে শুনানিতে অংশ নিতে হচ্ছে।

এর আগে ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জাহাজবাড়ি মামলা: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি ১৭ নভেম্বর

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে নয় তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার (২৮ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ শুনানি পেছানোর আবেদন করেন। প্রসিকিউশন এ আবেদনের বিরোধিতা না করায় ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে সময় চাওয়ার কারণে তা পিছিয়ে যায়।

মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য পলাতক আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও আবদুল বাতেন। এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত ভবনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট অভিযান চালায়। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে ওই অভিযানে নয় তরুণকে গুলি করে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, ঘটনাটি ছিল পরিকল্পিত মানবতাবিরোধী অপরাধ।

এর আগে চলতি বছরের ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম মামলার ঘটনা ও তদন্তের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন স্থান থেকে তরুণদের আটক করে জঙ্গি আখ্যা দিয়ে জাহাজবাড়িতে নিয়ে হত্যা করা হতো। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন বলে প্রসিকিউশন জানায়। সাক্ষ্যগ্রহণের পর্যায়ে তাঁদের সাক্ষী হিসেবে উপস্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়।

ওই শুনানিতে আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মতো প্রাথমিক উপাদান রয়েছে দাবি করে প্রসিকিউশন আবেদন জানায়। তবে আসামিপক্ষের শুনানি চলাকালে মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ফলে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষকে নতুন করে শুনানিতে অংশ নিতে হচ্ছে।

এর আগে ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে ৮ মার্চ পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒