বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ খুলে দিয়েছেন হাইকোর্ট। এ কর পরিশোধের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের করা পৃথক দুটি রিট আবেদন খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে অনাদায়ী কর আদায়ে অবিলম্বে চাহিদাপত্র জারির জন্য এনবিআরসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, গ্রামীণফোনের শেয়ারের প্রকৃত মালিক গ্রামীণ টেলিকম। গ্রামীণ কল্যাণ একটি চুক্তির আওতায় আয় থেকে অংশ পেলেও গ্রামীণফোনের সরাসরি শেয়ারহোল্ডার নয়। তাই এই আয়কে লভ্যাংশ হিসেবে দেখিয়ে কম হারে কর দেওয়ার সুযোগ নেই। প্রযোজ্য আইন অনুযায়ী কর পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানটিকে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ের একটির দৈর্ঘ্য ৩২ পৃষ্ঠা। এটি রিট পিটিশন নম্বর ১৪৩৬৪/২০১৭। অন্য রায়টি ১৫ পৃষ্ঠার, যার রিট পিটিশন নম্বর ১৭৭২৭/২০১৭।

মামলার নথি অনুযায়ী, বিভিন্ন দাতা সংস্থার অনুদান ও ঋণের অর্থে গঠিত একটি এন্ডাওমেন্ট ফান্ডের অর্থ ব্যবহারের বিষয়ে ২০১১ সালের ১৩ এপ্রিল গ্রামীণ টেলিকমের সঙ্গে নিবন্ধিত ‘ইকুইটি পার্টিসিপেশন এগ্রিমেন্ট’ বা ইকুইটি অংশগ্রহণ চুক্তি করে গ্রামীণ কল্যাণ। ওই চুক্তির আওতায় গ্রামীণ টেলিকমের মাধ্যমে গ্রামীণফোনের শেয়ার কেনার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি ৫৩ কোটি ২৫ লাখ ৬২ হাজার ৯৪১ টাকা দেয়। বিনিময়ে অর্জিত আয়ের ৪২ দশমিক ৬৫ শতাংশ পাওয়ার সুযোগ পায় গ্রামীণ কল্যাণ।

পরবর্তী সময়ে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের আয়কর রিটার্নে ওই অর্থ থেকে পাওয়া আয়কে ‘ডিভিডেন্ড ইনকাম’ বা লভ্যাংশ আয় হিসেবে দেখায় গ্রামীণ কল্যাণ। এ আয়ের বিপরীতে লভ্যাংশের জন্য নির্ধারিত ২০ শতাংশ হারে কর হিসাব করে জমা দেওয়া হয়েছিল।

তবে হাইকোর্ট চুক্তির শর্ত পর্যালোচনা করে উল্লেখ করেন, গ্রামীণ কল্যাণ অর্থ সহায়তা দিলেও গ্রামীণ টেলিকমের কাছে গ্রামীণফোনের শেয়ারের মালিকানা দাবি করতে পারবে না বলে চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল।

আদালত আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ২(২৬) ধারা বিশ্লেষণ করে বলেন, কোনো আয়কে আইনগতভাবে লভ্যাংশ হিসেবে বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সরাসরি শেয়ারহোল্ডার হওয়া প্রয়োজন। গ্রামীণ কল্যাণ গ্রামীণফোনের সরাসরি শেয়ারহোল্ডার না হওয়ায় চুক্তির অধীনে পাওয়া অর্থকে লভ্যাংশ হিসেবে গণ্য করার সুযোগ নেই।

রায়ে বলা হয়েছে, ওই আয় আয়কর অধ্যাদেশের ৩৩ ধারা অনুযায়ী ‘অন্যান্য উৎস থেকে আয়’ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী কর দিতে হবে।

চূড়ান্ত আদেশে গ্রামীণ কল্যাণের করা দুটি রিটের রুল খারিজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগে দেওয়া স্থগিতাদেশও বাতিল করা হয়েছে। পাশাপাশি অনাদায়ী কর আদায়ের জন্য অবিলম্বে চাহিদাপত্র জারি করতে এনবিআরসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

জন্মদিনে মানুষের ভালোবাসায় সিক্ত চিত্রনায়িকা শাবনাজ

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পথ খুলে দিয়েছেন হাইকোর্ট। এ কর পরিশোধের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের করা পৃথক দুটি রিট আবেদন খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশিত হয়েছে। রায়ে অনাদায়ী কর আদায়ে অবিলম্বে চাহিদাপত্র জারির জন্য এনবিআরসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, গ্রামীণফোনের শেয়ারের প্রকৃত মালিক গ্রামীণ টেলিকম। গ্রামীণ কল্যাণ একটি চুক্তির আওতায় আয় থেকে অংশ পেলেও গ্রামীণফোনের সরাসরি শেয়ারহোল্ডার নয়। তাই এই আয়কে লভ্যাংশ হিসেবে দেখিয়ে কম হারে কর দেওয়ার সুযোগ নেই। প্রযোজ্য আইন অনুযায়ী কর পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানটিকে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ের একটির দৈর্ঘ্য ৩২ পৃষ্ঠা। এটি রিট পিটিশন নম্বর ১৪৩৬৪/২০১৭। অন্য রায়টি ১৫ পৃষ্ঠার, যার রিট পিটিশন নম্বর ১৭৭২৭/২০১৭।

মামলার নথি অনুযায়ী, বিভিন্ন দাতা সংস্থার অনুদান ও ঋণের অর্থে গঠিত একটি এন্ডাওমেন্ট ফান্ডের অর্থ ব্যবহারের বিষয়ে ২০১১ সালের ১৩ এপ্রিল গ্রামীণ টেলিকমের সঙ্গে নিবন্ধিত ‘ইকুইটি পার্টিসিপেশন এগ্রিমেন্ট’ বা ইকুইটি অংশগ্রহণ চুক্তি করে গ্রামীণ কল্যাণ। ওই চুক্তির আওতায় গ্রামীণ টেলিকমের মাধ্যমে গ্রামীণফোনের শেয়ার কেনার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি ৫৩ কোটি ২৫ লাখ ৬২ হাজার ৯৪১ টাকা দেয়। বিনিময়ে অর্জিত আয়ের ৪২ দশমিক ৬৫ শতাংশ পাওয়ার সুযোগ পায় গ্রামীণ কল্যাণ।

পরবর্তী সময়ে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের আয়কর রিটার্নে ওই অর্থ থেকে পাওয়া আয়কে ‘ডিভিডেন্ড ইনকাম’ বা লভ্যাংশ আয় হিসেবে দেখায় গ্রামীণ কল্যাণ। এ আয়ের বিপরীতে লভ্যাংশের জন্য নির্ধারিত ২০ শতাংশ হারে কর হিসাব করে জমা দেওয়া হয়েছিল।

তবে হাইকোর্ট চুক্তির শর্ত পর্যালোচনা করে উল্লেখ করেন, গ্রামীণ কল্যাণ অর্থ সহায়তা দিলেও গ্রামীণ টেলিকমের কাছে গ্রামীণফোনের শেয়ারের মালিকানা দাবি করতে পারবে না বলে চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল।

আদালত আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ২(২৬) ধারা বিশ্লেষণ করে বলেন, কোনো আয়কে আইনগতভাবে লভ্যাংশ হিসেবে বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সরাসরি শেয়ারহোল্ডার হওয়া প্রয়োজন। গ্রামীণ কল্যাণ গ্রামীণফোনের সরাসরি শেয়ারহোল্ডার না হওয়ায় চুক্তির অধীনে পাওয়া অর্থকে লভ্যাংশ হিসেবে গণ্য করার সুযোগ নেই।

রায়ে বলা হয়েছে, ওই আয় আয়কর অধ্যাদেশের ৩৩ ধারা অনুযায়ী ‘অন্যান্য উৎস থেকে আয়’ হিসেবে বিবেচিত হবে এবং সে অনুযায়ী কর দিতে হবে।

চূড়ান্ত আদেশে গ্রামীণ কল্যাণের করা দুটি রিটের রুল খারিজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগে দেওয়া স্থগিতাদেশও বাতিল করা হয়েছে। পাশাপাশি অনাদায়ী কর আদায়ের জন্য অবিলম্বে চাহিদাপত্র জারি করতে এনবিআরসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দিয়েছেন আদালত।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒