বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আজ জাতীয় আপেল দিবস: জানুন ইতিহাস ও মজার তথ্য

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ১৯ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ এএম

আজ জাতীয় আপেল দিবস: জানুন ইতিহাস ও মজার তথ্য

আজ ২১ অক্টোবর পালিত হচ্ছে জাতীয় আপেল দিবস বা অ্যাপল ডে। পরিবেশ ও স্থানীয় ঐতিহ্য নিয়ে কাজ করা দাতব্য সংস্থা কমন গ্রাউন্ড ১৯৯০ সালে যুক্তরাজ্যে প্রথম এই দিবসটি চালু করে। লন্ডনের কোভেন্ট গার্ডেনের পুরোনো অ্যাপল মার্কেটে অনুষ্ঠিত প্রথম আয়োজনে প্রায় ৪০টি স্টলে বিভিন্ন জাতের আপেল ও নানা পণ্য প্রদর্শিত হয়। যুক্তরাজ্যে ঐতিহ্যবাহী ফলের বাগান কমে যাওয়া এবং স্থানীয় আপেলের অনেক জাতের পরিচিতি হারিয়ে যাওয়ার প্রেক্ষাপটে দিবসটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিশ্বে আপেলের ৭ হাজার ৫০০টিরও বেশি জাত রয়েছে এবং জাতভেদে এগুলোর স্বাদ, রং, আকার ও ব্যবহারে পার্থক্য দেখা যায়। আপেলের ভেتরের প্রায় ২৫ শতাংশ জায়গা বাতাসে পূর্ণ থাকায় এর ঘনত্ব পানির তুলনায় কম হয় এবং এটি পানিতে ভেসে থাকে। উদ্ভিদবিজ্ঞানে আপেল ও গোলাপ একই পরিবারের সদস্য, যার নাম রোজেসি। গৃহপালিত আপেলের উৎপত্তির ইতিহাস মধ্য এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং কাজাখস্তান অঞ্চলে পাওয়া বুনো আপেলকে আধুনিক আপেলের পূর্বপুরুষ মনে করা হয়।

সরাসরি খাওয়ার পাশাপাশি আপেল দিয়ে জুস, জ্যাম, পাই, কেক, সালাদ ও সাইডার তৈরি করা হয়। আপেল খাদ্যআঁশ, ভিটামিন সি এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের উৎস যা হজমে সহায়তা ও হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। তবে সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে অন্যান্য ফল ও শাকসবজি খাওয়ার পাশাপাশি আপেল খাওয়ার আগে পরিষ্কার প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।

জাতীয় আপেল দিবস একটি ফলকে কেন্দ্র করে পালিত হলেও এর মাধ্যমে আপেলের বৈচিত্র্য রক্ষা ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ফলের বাগান বিভিন্ন পাখি ও কীটপতঙ্গের আবাসস্থল হিসেবে কাজ করায় এই দিবসের মধ্য দিয়ে প্রকৃতি ও কৃষি ঐতিহ্য সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পায়। অ্যাপল ডে শুধু আপেল খাওয়ার আনন্দ উদ্‌যাপনের দিন নয়, বরং এটি কৃষি, পরিবেশ, ইতিহাস ও সংস্কৃতির দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

তাহসিফের মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ জামায়াতের

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

বিএমইটি পরিচালক মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ কোটির দুর্নীতির অভিযোগ

৪০০ কোটির আজিমপুর প্রকল্প: রাশেদ আহসানের দুর্নীতি

 ৪২ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি, এনবিআর উদ্বিগ্ন

কুষ্টিয়া হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সাবেক বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিকের সাবেক প্রকৌশলী নূর আজিজুল রহমানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

তিন ম্যাচের নিষিদ্ধ হলেন ব্রাজিলীয় তারকা নেইমার

OporadhKantho24

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

আজ জাতীয় আপেল দিবস: জানুন ইতিহাস ও মজার তথ্য

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

আজ ২১ অক্টোবর পালিত হচ্ছে জাতীয় আপেল দিবস বা অ্যাপল ডে। পরিবেশ ও স্থানীয় ঐতিহ্য নিয়ে কাজ করা দাতব্য সংস্থা কমন গ্রাউন্ড ১৯৯০ সালে যুক্তরাজ্যে প্রথম এই দিবসটি চালু করে। লন্ডনের কোভেন্ট গার্ডেনের পুরোনো অ্যাপল মার্কেটে অনুষ্ঠিত প্রথম আয়োজনে প্রায় ৪০টি স্টলে বিভিন্ন জাতের আপেল ও নানা পণ্য প্রদর্শিত হয়। যুক্তরাজ্যে ঐতিহ্যবাহী ফলের বাগান কমে যাওয়া এবং স্থানীয় আপেলের অনেক জাতের পরিচিতি হারিয়ে যাওয়ার প্রেক্ষাপটে দিবসটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিশ্বে আপেলের ৭ হাজার ৫০০টিরও বেশি জাত রয়েছে এবং জাতভেদে এগুলোর স্বাদ, রং, আকার ও ব্যবহারে পার্থক্য দেখা যায়। আপেলের ভেتরের প্রায় ২৫ শতাংশ জায়গা বাতাসে পূর্ণ থাকায় এর ঘনত্ব পানির তুলনায় কম হয় এবং এটি পানিতে ভেসে থাকে। উদ্ভিদবিজ্ঞানে আপেল ও গোলাপ একই পরিবারের সদস্য, যার নাম রোজেসি। গৃহপালিত আপেলের উৎপত্তির ইতিহাস মধ্য এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং কাজাখস্তান অঞ্চলে পাওয়া বুনো আপেলকে আধুনিক আপেলের পূর্বপুরুষ মনে করা হয়।

সরাসরি খাওয়ার পাশাপাশি আপেল দিয়ে জুস, জ্যাম, পাই, কেক, সালাদ ও সাইডার তৈরি করা হয়। আপেল খাদ্যআঁশ, ভিটামিন সি এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের উৎস যা হজমে সহায়তা ও হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। তবে সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে অন্যান্য ফল ও শাকসবজি খাওয়ার পাশাপাশি আপেল খাওয়ার আগে পরিষ্কার প্রবাহমান পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।

জাতীয় আপেল দিবস একটি ফলকে কেন্দ্র করে পালিত হলেও এর মাধ্যমে আপেলের বৈচিত্র্য রক্ষা ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ফলের বাগান বিভিন্ন পাখি ও কীটপতঙ্গের আবাসস্থল হিসেবে কাজ করায় এই দিবসের মধ্য দিয়ে প্রকৃতি ও কৃষি ঐতিহ্য সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পায়। অ্যাপল ডে শুধু আপেল খাওয়ার আনন্দ উদ্‌যাপনের দিন নয়, বরং এটি কৃষি, পরিবেশ, ইতিহাস ও সংস্কৃতির দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেয়।

OporadhKantho24

সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒