রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মানুষের মতো ভাবতে পারে না এআই, গবেষণায় দাবি অ্যাপ্‌লের

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

মানুষের মতো ভাবতে পারে না এআই, গবেষণায় দাবি অ্যাপ্‌লের

কৃত্রিম মেধা বা এআই আদৌ মানুষের মতো নিজে থেকে চিন্তা করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে আইফোন প্রস্তুতকারী মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপ্‌ল। সম্প্রতি প্রকাশিত ‘ইলিউশন অফ থিঙ্কিং’ বা ‘চিন্তার বিভ্রম’ শীর্ষক এক গবেষণাপত্রে এই প্রযুক্তির নানাবিধ সীমাবদ্ধতার কথা তুলে ধরেছে তারা। তাদের এই পরীক্ষার ফলাফল নিয়ে বিজ্ঞানী মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

অ্যাপ্‌লের দাবি, গুগ্‌লের জেমিনি, ওপেনএআই-এর চ্যাটজিপিটি কিংবা অ্যানথ্রপিকের ক্লদের মতো মডেলগুলি আদতে রিজনিং মডেল। এগুলি কেবল সুনির্দিষ্ট একটি ধরন অনুসরণ করে কাজ করে এবং নিজের থেকে চিন্তা করার ক্ষমতা এদের নেই। বিষয়টি প্রমাণ করতে সহজ, মাঝারি এবং কঠিন—এই তিন ধরনের ধাঁধা সমাধান করতে দেওয়া হয়েছিল এআই মডেলগুলিকে।

পরীক্ষায় দেখা যায়, প্রথম দু’টি স্তরে এআই ভালো ফল করলেও কঠিন ধাঁধার সমাধানে রীতিমতো ব্যর্থ হয়েছে। এমনকি সমাধানের সঠিক অ্যালগরিদম দেওয়ার পরেও মডেলগুলি উত্তর বের করতে পারেনি। যেমন ইন্টারনেটে তথ্য সহজলভ্য থাকায় ‘টাওয়ার অফ হ্যানয়’ ধাঁধায় কৃত্রিম মেধা ১০০টি সঠিক ‘মুভ’ করতে পারলেও, ‘রিভার ক্রসিং’ ধাঁধায় মাত্র চারটি সঠিক ‘মুভ’ করতে পেরেছে।

গবেষকরা জানিয়েছেন, ইন্টারনেটে পর্যাপ্ত রসদ না থাকলে এই প্রযুক্তি পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়। এই ফলাফলের ভিত্তিতে অ্যাপ্‌ল জানিয়েছে, কৃত্রিম মেধার সাফল্যকে বর্তমানে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। বাস্তবে মানুষের মতো স্বাধীনভাবে চিন্তা করার জায়গায় পৌঁছোতে এই প্রযুক্তির এখনও বহু সময় লাগবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মানুষের মতো ভাবতে পারে না এআই, গবেষণায় দাবি অ্যাপ্‌লের

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কৃত্রিম মেধা বা এআই আদৌ মানুষের মতো নিজে থেকে চিন্তা করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে আইফোন প্রস্তুতকারী মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপ্‌ল। সম্প্রতি প্রকাশিত ‘ইলিউশন অফ থিঙ্কিং’ বা ‘চিন্তার বিভ্রম’ শীর্ষক এক গবেষণাপত্রে এই প্রযুক্তির নানাবিধ সীমাবদ্ধতার কথা তুলে ধরেছে তারা। তাদের এই পরীক্ষার ফলাফল নিয়ে বিজ্ঞানী মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

অ্যাপ্‌লের দাবি, গুগ্‌লের জেমিনি, ওপেনএআই-এর চ্যাটজিপিটি কিংবা অ্যানথ্রপিকের ক্লদের মতো মডেলগুলি আদতে রিজনিং মডেল। এগুলি কেবল সুনির্দিষ্ট একটি ধরন অনুসরণ করে কাজ করে এবং নিজের থেকে চিন্তা করার ক্ষমতা এদের নেই। বিষয়টি প্রমাণ করতে সহজ, মাঝারি এবং কঠিন—এই তিন ধরনের ধাঁধা সমাধান করতে দেওয়া হয়েছিল এআই মডেলগুলিকে।

পরীক্ষায় দেখা যায়, প্রথম দু’টি স্তরে এআই ভালো ফল করলেও কঠিন ধাঁধার সমাধানে রীতিমতো ব্যর্থ হয়েছে। এমনকি সমাধানের সঠিক অ্যালগরিদম দেওয়ার পরেও মডেলগুলি উত্তর বের করতে পারেনি। যেমন ইন্টারনেটে তথ্য সহজলভ্য থাকায় ‘টাওয়ার অফ হ্যানয়’ ধাঁধায় কৃত্রিম মেধা ১০০টি সঠিক ‘মুভ’ করতে পারলেও, ‘রিভার ক্রসিং’ ধাঁধায় মাত্র চারটি সঠিক ‘মুভ’ করতে পেরেছে।

গবেষকরা জানিয়েছেন, ইন্টারনেটে পর্যাপ্ত রসদ না থাকলে এই প্রযুক্তি পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়। এই ফলাফলের ভিত্তিতে অ্যাপ্‌ল জানিয়েছে, কৃত্রিম মেধার সাফল্যকে বর্তমানে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। বাস্তবে মানুষের মতো স্বাধীনভাবে চিন্তা করার জায়গায় পৌঁছোতে এই প্রযুক্তির এখনও বহু সময় লাগবে।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒