রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পরিষেবা বিভ্রাট মিটতেই ক্ষমা চাইল মাইক্রোসফ্‌ট

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০২:০০ এএম

পরিষেবা বিভ্রাট মিটতেই ক্ষমা চাইল মাইক্রোসফ্‌ট

বিশ্বব্যাপী প্রযুক্তি বিভ্রাটের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে মাইক্রোসফ্‌ট। গ্রাহকদের ভোগান্তির জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্টটি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। পাশাপাশি তারা এই বিশ্বব্যাপী বিভ্রাটের সুনির্দিষ্ট কারণও ব্যাখ্যা করেছে।

এক্স হ্যান্ডলে প্রকাশিত বিবৃতিতে মাইক্রোসফ্‌ট জানিয়েছে যে তাদের পরিষেবাগুলিতে এখন সামগ্রিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা লক্ষ করা যাচ্ছে। তবে পরিষেবাগুলি ঠিক কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেনি সংস্থাটি।

মাইক্রোসফ্‌ট স্পষ্ট করে জানিয়েছে যে এই বড় ধরনের বিভ্রাটের সঙ্গে কোনো সাইবার হামলার কোনো সম্পর্ক নেই। নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর আগের একটি প্রক্রিয়াগত কারিগরি ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে বলে তারা দাবি করেছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিভ্রাটের জেরে আউটলুক, মাইক্রোসফ্‌ট ৩৬৫, টিম্‌স-এর মতো পরিষেবাগুলি প্রায় অচল হয়ে পড়ে। ভারত-সহ মোট ৭৪টি দেশ ও অঞ্চল থেকে এই বিভ্রাটের খবর পাওয়া গিয়েছিল, যা মাইক্রোসফ্‌টের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী বিভ্রাট।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পরিষেবা বিভ্রাট মিটতেই ক্ষমা চাইল মাইক্রোসফ্‌ট

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বব্যাপী প্রযুক্তি বিভ্রাটের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছে মাইক্রোসফ্‌ট। গ্রাহকদের ভোগান্তির জন্য মার্কিন প্রযুক্তি জায়ান্টটি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। পাশাপাশি তারা এই বিশ্বব্যাপী বিভ্রাটের সুনির্দিষ্ট কারণও ব্যাখ্যা করেছে।

এক্স হ্যান্ডলে প্রকাশিত বিবৃতিতে মাইক্রোসফ্‌ট জানিয়েছে যে তাদের পরিষেবাগুলিতে এখন সামগ্রিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা লক্ষ করা যাচ্ছে। তবে পরিষেবাগুলি ঠিক কবে পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেনি সংস্থাটি।

মাইক্রোসফ্‌ট স্পষ্ট করে জানিয়েছে যে এই বড় ধরনের বিভ্রাটের সঙ্গে কোনো সাইবার হামলার কোনো সম্পর্ক নেই। নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর আগের একটি প্রক্রিয়াগত কারিগরি ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে বলে তারা দাবি করেছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিভ্রাটের জেরে আউটলুক, মাইক্রোসফ্‌ট ৩৬৫, টিম্‌স-এর মতো পরিষেবাগুলি প্রায় অচল হয়ে পড়ে। ভারত-সহ মোট ৭৪টি দেশ ও অঞ্চল থেকে এই বিভ্রাটের খবর পাওয়া গিয়েছিল, যা মাইক্রোসফ্‌টের ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী বিভ্রাট।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒