রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মাইক্রোসফ্‌টের পর এবার অ্যাপ্‌ল-গুগ্‌লে বিভ্রাট, ব্যাহত জিমেল-আইক্লাউড

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

মাইক্রোসফ্‌টের পর এবার অ্যাপ্‌ল-গুগ্‌লে বিভ্রাট, ব্যাহত জিমেল-আইক্লাউড

মাইক্রোসফ্‌টের বিশ্বব্যাপী বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই এবার বিপত্তি দেখা দিল অ্যাপ্‌ল এবং গুগ্‌লে। মঙ্গলবার রাত থেকে আইক্লাউড, অ্যাপ স্টোর, জিমেল এবং গুগ্‌ল সার্চের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় সময় রাত ১০টা নাগাদ এই বিভ্রাটের খবর ছড়াতে শুরু করে। মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযোগের সংখ্যা দেড় থেকে দুই হাজারে পৌঁছে যায়। ব্যবহারকারীরা মূলত প্ল্যাটফর্মে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং সাইন-ইন করতে না পারার অভিযোগ জানিয়েছেন।

অ্যাপ্‌ল কর্তৃপক্ষ তাদের সিস্টেম স্ট্যাটাস পেজে আইক্লাউড অ্যাকাউন্ট ও সাইন-ইন সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে, একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে আইক্লাউড এবং অ্যাপ্‌ল পে-সহ বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়েছে। তবে মাইক্রোসফ্‌টের মতো তারাও দাবি করেছে যে, এর পেছনে কোনও সাইবার হানার যোগ নেই।

অন্যদিকে, গুগ্‌ল ব্যবহারকারীরাও জিমেল এবং গুগ্‌ল সার্চ ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে আমেরিকায় একাধিক বড় প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। এর আগে মাইক্রোসফ্‌ট ছাড়াও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন এবং জেপি মরগ্যান চেজ়-এর মতো সংস্থাও প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মাইক্রোসফ্‌টের পর এবার অ্যাপ্‌ল-গুগ্‌লে বিভ্রাট, ব্যাহত জিমেল-আইক্লাউড

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

মাইক্রোসফ্‌টের বিশ্বব্যাপী বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই এবার বিপত্তি দেখা দিল অ্যাপ্‌ল এবং গুগ্‌লে। মঙ্গলবার রাত থেকে আইক্লাউড, অ্যাপ স্টোর, জিমেল এবং গুগ্‌ল সার্চের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতীয় সময় রাত ১০টা নাগাদ এই বিভ্রাটের খবর ছড়াতে শুরু করে। মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযোগের সংখ্যা দেড় থেকে দুই হাজারে পৌঁছে যায়। ব্যবহারকারীরা মূলত প্ল্যাটফর্মে সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং সাইন-ইন করতে না পারার অভিযোগ জানিয়েছেন।

অ্যাপ্‌ল কর্তৃপক্ষ তাদের সিস্টেম স্ট্যাটাস পেজে আইক্লাউড অ্যাকাউন্ট ও সাইন-ইন সংক্রান্ত সমস্যার কথা স্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে, একটি অভ্যন্তরীণ আপডেটের কারণে আইক্লাউড এবং অ্যাপ্‌ল পে-সহ বিভিন্ন পরিষেবা ব্যাহত হয়েছে। তবে মাইক্রোসফ্‌টের মতো তারাও দাবি করেছে যে, এর পেছনে কোনও সাইবার হানার যোগ নেই।

অন্যদিকে, গুগ্‌ল ব্যবহারকারীরাও জিমেল এবং গুগ্‌ল সার্চ ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে আমেরিকায় একাধিক বড় প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। এর আগে মাইক্রোসফ্‌ট ছাড়াও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন এবং জেপি মরগ্যান চেজ়-এর মতো সংস্থাও প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছিল।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒