রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে সৌদি যুবক রাশাদ

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে সৌদি যুবক রাশাদ

দৃষ্টিশক্তি নেই, তবু থেমে থাকেনি স্বপ্নপূরণের অদম্য চেষ্টা। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের যুবক রাশাদ নাকিব। তিনিই প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

সৌদি অভিযাত্রী ড. বদর আল-শাইবানির নেতৃত্বে টানা নয় দিনের পর্বতারোহণ শেষে নেপালে অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান রাশাদ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এই গন্তব্যে পৌঁছাতে তাকে অতিক্রম করতে হয়েছে দুর্গম পাহাড়ি পথ, পাথুরে ভূখণ্ড এবং বরফে ঢাকা বিপজ্জনক পথ। প্রতিকূল আবহাওয়া ও হিমশীতল পরিবেশও তার অগ্রযাত্রা থামাতে পারেনি।

দৃষ্টিশক্তি না থাকায় পথ চলার ক্ষেত্রে রাশাদ নির্ভর করেছেন স্পর্শের অনুভূতি, ট্রেকিং পোল এবং পথপ্রদর্শকদের মৌখিক নির্দেশনার ওপর। অভিযানের নেতৃত্ব দেওয়া বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহযোগিতায় পুরো যাত্রা পরিচালনা করেন। পথের ধরন পরিবর্তন, খাড়া ঢাল কিংবা সামনে কোনো প্রতিবন্ধকতা থাকলে আগেভাগেই রাশাদকে সতর্ক করে দেওয়া হতো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিযানের অভিজ্ঞতা জানিয়ে বদর আল-শাইবানি বলেন, রাশাদ তার কণ্ঠস্বর এবং পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করে পথ চলতেন। পাশাপাশি ট্রেকিং পোল ও পায়ের নিচে মাটির স্পর্শ অনুভব করে নিজের অবস্থান বুঝে নিতেন।

এর আগে একাধিকবার এভারেস্ট জয় করেছেন বদর আল-শাইবানি। তবে রাশাদকে সঙ্গে নিয়ে এবারের অভিযান তার কাছে ছিল সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। তিনি রাশাদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। তার মতে, এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদেরও কঠিন ও চ্যালেঞ্জিং অভিযানে অংশগ্রহণের অনুপ্রেরণা দেওয়া।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাশাদ নাকিব জানান, পুরো অভিযানটি ছিল তার জীবনের অসাধারণ এক অভিজ্ঞতা। দুর্গম পথ ও উচ্চতার নানা প্রতিকূলতা মোকাবিলায় তিনি গাইডদের নির্দেশনার ওপর আস্থা রেখেছেন এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক থেকেছেন। তার এই অর্জন অন্য তরুণদের নিজেদের স্বপ্ন পূরণে সাহস জোগাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে সৌদি যুবক রাশাদ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দৃষ্টিশক্তি নেই, তবু থেমে থাকেনি স্বপ্নপূরণের অদম্য চেষ্টা। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের যুবক রাশাদ নাকিব। তিনিই প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

সৌদি অভিযাত্রী ড. বদর আল-শাইবানির নেতৃত্বে টানা নয় দিনের পর্বতারোহণ শেষে নেপালে অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান রাশাদ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এই গন্তব্যে পৌঁছাতে তাকে অতিক্রম করতে হয়েছে দুর্গম পাহাড়ি পথ, পাথুরে ভূখণ্ড এবং বরফে ঢাকা বিপজ্জনক পথ। প্রতিকূল আবহাওয়া ও হিমশীতল পরিবেশও তার অগ্রযাত্রা থামাতে পারেনি।

দৃষ্টিশক্তি না থাকায় পথ চলার ক্ষেত্রে রাশাদ নির্ভর করেছেন স্পর্শের অনুভূতি, ট্রেকিং পোল এবং পথপ্রদর্শকদের মৌখিক নির্দেশনার ওপর। অভিযানের নেতৃত্ব দেওয়া বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহযোগিতায় পুরো যাত্রা পরিচালনা করেন। পথের ধরন পরিবর্তন, খাড়া ঢাল কিংবা সামনে কোনো প্রতিবন্ধকতা থাকলে আগেভাগেই রাশাদকে সতর্ক করে দেওয়া হতো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অভিযানের অভিজ্ঞতা জানিয়ে বদর আল-শাইবানি বলেন, রাশাদ তার কণ্ঠস্বর এবং পাথরের ওপর বুটের শব্দ অনুসরণ করে পথ চলতেন। পাশাপাশি ট্রেকিং পোল ও পায়ের নিচে মাটির স্পর্শ অনুভব করে নিজের অবস্থান বুঝে নিতেন।

এর আগে একাধিকবার এভারেস্ট জয় করেছেন বদর আল-শাইবানি। তবে রাশাদকে সঙ্গে নিয়ে এবারের অভিযান তার কাছে ছিল সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। তিনি রাশাদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। তার মতে, এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদেরও কঠিন ও চ্যালেঞ্জিং অভিযানে অংশগ্রহণের অনুপ্রেরণা দেওয়া।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাশাদ নাকিব জানান, পুরো অভিযানটি ছিল তার জীবনের অসাধারণ এক অভিজ্ঞতা। দুর্গম পথ ও উচ্চতার নানা প্রতিকূলতা মোকাবিলায় তিনি গাইডদের নির্দেশনার ওপর আস্থা রেখেছেন এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক থেকেছেন। তার এই অর্জন অন্য তরুণদের নিজেদের স্বপ্ন পূরণে সাহস জোগাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒