রবিবার, ২২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি

অপরাধ কন্ঠ ২৪
ডেস্ক নিউজ, ২৪ ফলোয়ার
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার সিনেট ও প্রতিনিধি পরিষদ— উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। দেশজুড়ে এ অভাবনীয় জয়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের ব্যাপক অনাস্থার প্রতিফলন ঘটেছে। এতে তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরের কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ফলে বিরোধী দলটি আইন প্রণয়নের উদ্যোগ আটকে দিতে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করতে এবং বিচারকসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে তার মনোনীত ব্যক্তিদের নিয়োগ ঠেকাতে পারবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্ক আরোপ এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়েছে এবং আগে থেকেই ব্যাপক অজনপ্রিয় প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ আরও তীব্র হয়েছে।

অতীতে নির্বাচনের ফল নিয়ে বারবার প্রশ্ন তুললেও এবার পরাজয়ের পর সমঝোতার সুরে কথা বলেছেন ট্রাম্প। তিনি দ্য নিউইয়র্ক টাইমস’কে বলেছেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। ৮০ বছর বয়সী ট্রাম্প ফক্স নিউজকে বলেন, আমার মনে হয়, ডেমোক্র্যাটরা ভালো করেছে, সত্যিই তাই এবং তারা কঠোর লড়াই করেছে।

রাজনৈতিক প্রতিপক্ষের প্রশংসা সচরাচর করেন না তিনি, তবে নিজ দলের খারাপ ফলের দায় নিজের ওপর নিতে চাননি ট্রাম্প। তিনি বলেন, আমি এটিকে আমার ওপর আঘাত হিসেবে দেখছি না। ইরান যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেন তিনি, তবে সামরিক অভিযান পরিচালনার পক্ষে নিজের অবস্থানও বজায় রাখেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

গৃহায়নে দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রশাসন, তদন্তে কিসমত-জাফরাবাদ প্রকল্প

সম্পত্তির লোভে মানসিক ভারসাম্যহীন চাচাকে অপহরণ: ঢাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধার করল সিরাজগঞ্জ পিবিআই

শরীয়তপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিত্যক্ত নিজের ঘরেই আগুন

বিদেশে চাকরি ও পরীক্ষায় পাসের নামে ১০ লাখ টাকা নিত চক্রটি

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন এমপি ডা. জীবন

দেশে পৌঁছেছে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ, জানাজা বিকেল ৩টায়

মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

এক মাসে ফরিদাবাদে হবে শিশু-কিশোরদের খেলার মাঠ

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদে সুলতানের মনোনয়নপত্র দাখিল

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

OporadhKantho24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ (বাসস): যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মঙ্গলবার সিনেট ও প্রতিনিধি পরিষদ— উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। দেশজুড়ে এ অভাবনীয় জয়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের ব্যাপক অনাস্থার প্রতিফলন ঘটেছে। এতে তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরের কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ফলে বিরোধী দলটি আইন প্রণয়নের উদ্যোগ আটকে দিতে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করতে এবং বিচারকসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে তার মনোনীত ব্যক্তিদের নিয়োগ ঠেকাতে পারবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্ক আরোপ এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়েছে এবং আগে থেকেই ব্যাপক অজনপ্রিয় প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ আরও তীব্র হয়েছে।

অতীতে নির্বাচনের ফল নিয়ে বারবার প্রশ্ন তুললেও এবার পরাজয়ের পর সমঝোতার সুরে কথা বলেছেন ট্রাম্প। তিনি দ্য নিউইয়র্ক টাইমস’কে বলেছেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। ৮০ বছর বয়সী ট্রাম্প ফক্স নিউজকে বলেন, আমার মনে হয়, ডেমোক্র্যাটরা ভালো করেছে, সত্যিই তাই এবং তারা কঠোর লড়াই করেছে।

রাজনৈতিক প্রতিপক্ষের প্রশংসা সচরাচর করেন না তিনি, তবে নিজ দলের খারাপ ফলের দায় নিজের ওপর নিতে চাননি ট্রাম্প। তিনি বলেন, আমি এটিকে আমার ওপর আঘাত হিসেবে দেখছি না। ইরান যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেন তিনি, তবে সামরিক অভিযান পরিচালনার পক্ষে নিজের অবস্থানও বজায় রাখেন।

OporadhKantho24

প্রকাশক:
এস.এ.মুনসুর সরকার
সম্পাদক:
কে,এম, মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒